19/06/2026
২০২৬ বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে বসনিয়া এবং হার্জেগোভিনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। 'বি' গ্রুপের অন্য ম্যাচে কাতারকে ৬-০ গোলে হারিয়েছে বিশ্বকাপে সহ-আয়োজক দেশ কানাডা। দুই বড় জয়ে রাউন্ড অব ৩২ এর খুব কাছেই সুইজারল্যান্ড এবং কানাডা। কাগজে কলমে এখন রাউন্ড ৩২ নিশ্চিত না হলেও কানাডা এবং সুইজারল্যান্ডকে টপকার মতো দল কানাডা এবং বসনিয়া এবং হার্জেগোভিনার নাই। ২ ম্যাচ শেষে কানাডা ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৪ হলেও সুইজারল্যান্ডের গোল ব্যবধান +৩ এবং কানাডার গোল ব্যবধান +৬। এদিকে -৬ গোল ব্যবধানে পয়েন্ট টেবিলের তলানিতে আছেন কাতার -৩ গোল ব্যবধানে বসনিয়া এবং হার্জেগোভিনার আছেন তৃতীয় অবস্থানে।