06/11/2022
রাখ হৃদে বল
হয়েও যদি সেই বারনারী
পিলায়ে সারমেয় ইঁদারার বারি
লভিল বিনিময় তাঁহারই জান্নাত ,
ভয় কিসের তবে ঊর্ধ্বে বাড়াও হাত !
পুরিয়া শতকিয়া করিল প্রাণনাশ
সত্য সন্ধানী না হয়ে হতাশ
মুদিল লোচন লভিল জান্নাত,
ভয় কিসের তবে ঊর্ধ্বে বাড়াও হাত !
বাছনে মেটে হাটেরও কসাই
যতনও করিয়া মাকে খাওয়াই
লভিল সঙ্গ দূতেরও জান্নাত,
ভয় কিসের তবে ঊর্ধ্বে বাড়াও হাত !
Copy From : Ibnu Sharif