26/10/2024
আফটার ২০০৯ মেসি যুগে মাদ্রিদ অবশ্যই বার্সার চেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লীগ জীতেছে। কিন্তু লীগায় এক চেটিয়া আধিপত্য চলে গেছে বার্সেলোনার কাছে। গ্রেটেস্ট ক্লাব ফুটবল টিম হিসেবে বিবেচিত বার্সার ঐ গোল্ডেন জেনারেশনের সাথে পেরে উঠে নাই মাদ্রিদের গ্যালাক্টিকো! রিতিমত হিউমিলেশন ও হয়েছে বেশ কিছু!
বার্সেলোনা ফেভারিট থাকলেও গ্যাল্কটিকো হাইপ, মৌরিনহো-ভার্সাস গার্দিওলা, মেসি-ভার্সাস রোনালদো হাইপে সেসব ক্লাসিকোগুলো ছিলো আমাদের মত ফুটবল ফ্যানদের কাছে ঈদের মত! এত বেশি উত্তেজনা থাকতো ম্যাচের আগে যে একদিন আগে থেকে ম্যাচ টাইম পর্যন্ত অপেক্ষা, এনালাইসিস , প্রেডিকশন কত কি যে হইতো! সোস্যাল মিডীয়ায় বেশ তর্ক বিতর্ক নিয়ে একটা আমেজ থাকতো! ক্লাসিকো মানেই ছিলো ফুটবল দুনিইয়ার বিগেস্ট ফেস্টিভাল!
রোনালদো গেলো মাদ্রিদ রিবিল্ডে একচেটিয়া ম্যাড়ম্যাড়ে ক্লাসিকো দেখা গেলো! এরপর মেসিও গেলো ক্লাসিকো হাইপ পুরোপুরি শেষ হলো। আফটার মেসি ভাঙ্গাচোরা বার্সেলোনার উপর মাদ্রিদ একপেশে ক্লাসিকো হাইপ খতম!
কিন্তু আবারো গ্যালাক্টিকো গঠন করলো মাদ্রিদ! কে নাই তাদের? কি নাই তাদের? দুনিয়ার বাঘা বাঘা সব ট্যালেন্ট আর বেস্ট বেস্ট খেলোয়াড় এনে ভয়ংকর এক দলে ইতিমধ্যেই পরিনত হয়েছে! ডর্টমুন্ডের সাথে ২ গোলে পিছিয়ে থেকে ৫ গলের কামব্যাক করে জানান দিয়ে দিয়েছে যে তারা যে কাউকে কতটা ব্যাপক হারে ডমিনেট করতে পারে!
এদিকে গ্যালাক্টিকোর বিপরীতে বার্সেলোনার সেই পুরোনো স্ট্রাটেজি! একাডেমি থেকে একে একে তুলে এনে লাইন আপ ভর্তি! সেকালে এসেছিলো জাভি, ইনিয়েস্তা, পেদ্রো, ফ্যাব্রিগাস, বুস্কেটস, মেসিরা! একালে উঠে এলো পেদ্রী, গাবি, লামিন ইয়ামাল, ক্যাসাদো, ফেরমিন, বালদে, কুবার্সি, মার্ক বেরনালরা! আবারো একই রাস্তায় মাদ্রিদ আবারো সেই একই রুপে ফিরতে শুরু করেছে বার্সেলোনা!
এই নিয়ে মাদ্রিদের তিনটা গ্যলাক্টিকো দেখা হচ্ছে! প্রথম জিদান-বেকহাম-রবার্তো কার্লোস, ক্যানাভারোদের উপর ভারী পড়েছিলো এক রোনালদিনহো, এরপর মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল গ্যালাক্টিকো দ্বিতীয় গ্যালাক্টিকোর উপর স্বর্নাক্ষরে নিজের স্টিকার চিপকায়ে গেছে সর্বকালের সর্বসেরা ফুটবলার লিওনেল মেসি!
আর এখন ভিনি, এম্বাপ্পে, বেলিঙ্ঘাম, রড্রিগো, এন্ড্রিকদের সমন্বয়ে গড়া সেই গ্যলাক্টিকোর উপর আবারো ভারী পড়তে যাচ্ছে ফ্রেশ লা মাসিয়া ওয়ান্ডার লামিন ইয়ামাল!
একটা প্যাটার্ন ফলো করলে দেখবেন রোনালদিনহোর সাথে মেসি, জাভি, ইনিয়েস্তারা ইয়াং ট্যালেন্ট হিসেবে মাঠে ছিলো। মেসির সাথে ছিলো তার সাথে উঠে আসা লা মাসিয়ার গ্রেটেস্ট এভার কন্সিডারড হওয়া পুরো ব্যাচ!
এবার লামিনের সাথে উঠে আসছে লা মাসিয়ার আরো একটা ব্রাইটেস্ট ব্যাচ!
হিস্টোরি বারবার রিপিট হচ্ছে! গ্যালাক্টিকোর এন্টী গ্যালাক্টিকো জিনিসটা কিভাবে জানি বার্সার হাতে লেগে যায়! কথায় আছে ন্যাচার হ্যাজ ইটস ওউন ব্যালেন্স!