Sports Freaks of RUET

Sports Freaks of RUET Welcome to the official page of "Sports Freaks of RUET"!! In this page we will talk about all types

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেই একটি ব্যর্থতা। তারপর গেম অফ ক্রিকেটের তিনটি ভিন্ন ফরম্যাটের সর্বোচ্চ স্তরে সর্বোচ...
13/11/2022

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেই একটি ব্যর্থতা। তারপর গেম অফ ক্রিকেটের তিনটি ভিন্ন ফরম্যাটের সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ চাপের মুহূর্তে একজনের পারফরম্যান্স :

ODI Cricket, World Cup, Final, 2019 -

৮৪*(৯৮) রানের অপরাজিত ইনিংস, ২৪১ রানে অল-আউট ছিল ইংল্যান্ড, ইংল্যান্ডের হয়ে প্রথম বিশ্বকাপ জয়।

Test Cricket, Ashes, 3rd Test, 2019 -

১৩৫*(২১৯) রানের অপরাজিত ইনিংস, হাতে ১ উইকেট নিয়ে ১১তম ব্যাটসম্যান লীচের সাথে ৭৬* রানের পার্টনারশিপ গড়ে ৩৫৯ রান তাড়া করে জয়, প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬৭ রানে অল-আউট ছিল।

T20I Cricket, World Cup, Final, 2022 -

৫২*(৪৯) রানের অপরাজিত ইনিংস, আবারও ফাইনালের প্রেশার মোমেন্টে শেষ অবধি ক্রিজে থেকে ইংল্যান্ডের হয়ে ২য় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।

Ben Stokes has conquered everything of this great game. What is the more that someone want in his life than these? Absolute Legend I must say now.



© : Md. Sabbir Ahmmed (CE'19)

সেই অতীত গৌরব ফেলে বছরের পর বছর শুধু নিজেদের পিছনে পড়ে যেতে দেখেছে একটা দল। হারিয়েছে জৌলুস, চলে গেছে জগৎব্যাপী নাম করা ক...
27/10/2022

সেই অতীত গৌরব ফেলে বছরের পর বছর শুধু নিজেদের পিছনে পড়ে যেতে দেখেছে একটা দল। হারিয়েছে জৌলুস, চলে গেছে জগৎব্যাপী নাম করা কত গুণী খেলোয়াড়। শুধু কি ক্রিকেট, বিশ্বের এত ধনী রাষ্ট্র ও বোর্ডগুলোর মধ্যে নিজেরা দেখেছে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা। একটা ভালো জুতা না থাকার কথা পর্যন্ত খেলোয়াড় জানিয়েছে বিশ্বকে। যেই ক্রিকেট নিয়ে কথা, সেখানে পর্যন্ত শেষ তিনটা বিশ্বকাপের কোনোটাতেই খেলার সুযোগ অবধি পায়নি এই দলটা।

এত না থাকার ভীড়ে সেই দলের কমতি ছিলনা একটা দিকের - অদম্য হার না মানা ইচ্ছাশক্তি; যা থাকলে দক্ষতা ও প্রয়োগের সর্বোচ্চ ব্যবহারটাও যে করা যায়। সঙ্গে ছিল এক রাজা ; শুধু নামে নয়, সে যে প্রকৃত অর্থে দলকে বহু রাজ্য জয় করে এনে দিতে থাকা একজন রাজাই। আর সেই শক্তির ভারে নতুন উদ্যমে ফিরে এসেছে ঐক্যবদ্ধ হয়ে, 'জিম্বাবুয়ে ক্রিকেট' কে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয়ে।

সেই রাজার শাসনে অদম্য এই স্পিরিটের দ্বারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়, ভারতকে টেক্কা দেওয়া, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে ওয়ানডে হারানোই নয়! ৬ বছর পর কোনো বিশ্বকাপের মূল পর্বে উঠে পাকিস্তানকেও পরাজিত করল যে দলটা - এই অর্জন যে বিশাল এক অর্জন ; যা মনে রাখবে বিশ্ববাসী, বহুদিন, ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হিসেবে তো বটেই!

©: Md. Sabbir Ahmmed (CE'19)

২০০৭ সাল, ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফতাব আহমেদের ৬২*(৪৯), মোহাম্মদ আশরাফুলের ৬১(২৭) ...
24/10/2022

২০০৭ সাল, ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফতাব আহমেদের ৬২*(৪৯), মোহাম্মদ আশরাফুলের ৬১(২৭) রানে বাংলাদেশ জিতল ১৬৪ রান তাড়া করে।

সেই দিন যে গেছে, এরপর মাঝখানে পেরিয়ে গেল ১৫ টা বছর। আর একটি ম্যাচও জয়ের দেখা পাওয়া হলোনা বাংলাদেশের। আজ তাসকিন, হাসান, আফিফে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ আবারও জিতল।

অবসান হলো দীর্ঘ এক প্রতীক্ষার...


© Md Sabbir Ahmmed

Heartbreak for Cricket Namibia in the ICC T20 World Cup 2022!যেকোনভাবে জয় পেলেই পৌঁছে যাবে সুপার-১২ এ। প্রতিপক্ষ কোনো ম্...
20/10/2022

Heartbreak for Cricket Namibia in the ICC T20 World Cup 2022!

যেকোনভাবে জয় পেলেই পৌঁছে যাবে সুপার-১২ এ। প্রতিপক্ষ কোনো ম্যাচ না জেতা সংযুক্ত আরব আমিরাত। জয়ের জন্য দরকার ১৪৮ রান। এমতাবস্থায় ৬৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ প্রায় হেরে বসেছিল নামিবিয়া।

অতঃপর হাতে ৩ উইকেট নিয়ে ৭ ওভারে ৭৮ প্রয়োজন, এই সমীকরণকেই যেন সম্ভব করে তুলেই ফেলেছিলেন ডেভিড ভিসা। ম্যাচ নিয়ে গেলেন শেষ ওভার অবধিই। অপর প্রান্তেও সঙ্গে টিকে রইলেন ট্রাম্পলম্যান।

শেষ ওভারে সেই ১৪ টি রান আর তুলতে পারলেন না ভিসা। আউট হয়ে ফিরলেন ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলে ; যা আরেকটু হলেই হতে পারত ঐতিহাসিক ম্যাচ উইনিং ইনিংস। নামিবিয়াও পৌঁছে যেতে পারত পরবর্তী লক্ষ্যে ; যেই যাত্রার শুরু তারা করেছিল এশিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে।

অন্যদিকে, এই ম্যাচের দিকেই তাকিয়ে বসেছিল নেদারল্যান্ডস ক্রিকেট দল। নামিবিয়ার পরাজয়ে দরজা খুলে গেল ডাচদের। পৌঁছে গেল সুপার টুয়েলভের গ্রুপ-২ তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকাদের প্রতিপক্ষ হিসেবে।

বিশ্বকাপ থেকে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে সেই জয়টাই অর্জন হিসেবে নিয়ে ফিরতে হচ্ছে নামিবিয়াকে। ১ম ইনিংসে শেষ ২ ওভারে কনসিড করা ৩৩ টা রানই কি নামিবিয়ার জন্য পরাজয়সূচক কারণ হয়ে রইল?


© : Md. Sabbir Ahmmed (CE'19)

Oh my goodness! Campher just played a HEROIC knock for Ireland. 72* from just 32 balls ; What an incredible match winnin...
19/10/2022

Oh my goodness! Campher just played a HEROIC knock for Ireland. 72* from just 32 balls ; What an incredible match winning knock it was!

আগের ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হার,
আজকের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে হারানো স্কটল্যান্ড,
তাড়া করতে হবে জোন্সের ৮৬(৫৮) রানে ভর করে স্কটল্যান্ডের করা ১৭৬ রান,
ব্যাটে নেমেই ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া,
শেষ ৮ ওভারে লাগবে আরও ৯৫ রান ;

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আর কিছুই যেন বাকি ছিলনা আইরিশদের। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কার্টিস ক্যামফার খেলল ৩২ বলে ৭২* রানের ইনিংস। ৩৯* রান করে সঙ্গ দিল ডকরেল। সেই ৯৫ রান আয়ারল্যান্ড করল ৭ ওভারেই। সঙ্গে ১ ওভার হাতে রেখেই ১৭৭ চেইজ করে জয়।

নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হার, স্কটল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হার, নেদারল্যান্ডসের দুইটা শেষ ওভারের ক্লোজ উইন, জিম্বাবুয়ের কাছে বিশাল ব্যবধানে হেরে স্কটল্যান্ডের বিপক্ষে
আয়ারল্যান্ড এর অবিশ্বাস্য এই জয় - ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার জন্য নিজের জায়গা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। তাই নয় কি?


© : Md. Sabbir Ahmmed (CE'19)

Zimbabwe have come back in World Cup,Sikandar Raza has just scored 82 off 48 in their first game vs IRE,Zimbabwe have sc...
17/10/2022

Zimbabwe have come back in World Cup,
Sikandar Raza has just scored 82 off 48 in their first game vs IRE,
Zimbabwe have scored 174/7(20).

চলতি বছরে সিকান্দার রাজা যেন জিম্বাবুয়ে ক্রিকেটের একজন প্রকৃত রাজাই। এমন দুর্বার গতিতে ছুটছেন তিনি, যেন তার লক্ষ্য সেই অসীম কোনো প্রান্তে। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের কথা-ই ধরুন। শেষ ৯ ইনিংসে :

৮৭(৪০), ১৮(২১), ৮২*(৪০), ২২(১৪), ১৯(১৪), ৬৫*(২৬), ৬২(৫৩), ০(১), ৮২(৪৮)

৬২.৪২ গড়ে, ১৭০.৩৮ স্ট্রাইক রেটে ৪৩৭ রান।

চলতি বিশ্বকাপে জিম্বাবুয়েকে বেশ দূর নিতে তো অবশ্যই, এমন রাজা যেকোনো দেশকেই বহুদূর দিয়ে যাওয়ার জন্য প্রয়োজন।



© : Md Sabbir Ahmmed (CE'19)

আজ ১৭ অক্টোবর, ২০২২ ; টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে স্কটল্যান্ড হারিয়েছিল ঠিক এই দিনে এক বছর পূর্বে। অর্থাৎ ১৭ অক্টোব...
17/10/2022

আজ ১৭ অক্টোবর, ২০২২ ; টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে স্কটল্যান্ড হারিয়েছিল ঠিক এই দিনে এক বছর পূর্বে। অর্থাৎ ১৭ অক্টোবর, ২০২১।

বছর পেরিয়েই নতুন আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবং সেখানেও আজ স্কটল্যান্ড নিজেদের প্রথম ম্যাচেই হারালো দুই-বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ; সেটাও ১১৮ রানে অল-আউট করে ৪২ রানের বিশাল জয়।

অবশ্য গতকাল যেই বিশ্বকাপ শুরুই হয়েছে সদ্য এশিয়ান চ্যাম্পিয়নদের নামিবিয়ার নিকট ৫৫ রানের পরাজয়ে, সেই বিশ্বকাপে স্কটল্যান্ডের এই জয় আরেকটা আপসেট বলে ধরাই যাচ্ছে না।

ক্রিকেটের শর্টেস্ট এই ফরম্যাটে যে ছোট-বড় দেশ এর ব্যবধান অনেক কমে আসে, তা আইসিসির সহযোগী দেশগুলোর এই ইভলভ আর গেম-প্লে দেখে যে কেউ বুঝে যাবে। দিনশেষে তো এতে ক্রিকেটেরই লাভ, ক্রিকেটেরই সৌন্দর্য বর্ধন।



© : Md Sabbir Ahmmed (CE'19)

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে টানা ৩ ম্যাচে হারিয়ে যে পোটেনশিয়ালি...
16/10/2022

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে টানা ৩ ম্যাচে হারিয়ে যে পোটেনশিয়ালিটি নামিবিয়া দেখিয়েছিল, বছর পেরোতে না পেরোতেই অস্ট্রেলিয়াতে এবারের বিশ্বকাপ মিশন শুরুও করল শ্রীলঙ্কাকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে।

They have absolutely played the first game like a Champion.
- 68 off the last 5 overs to post 163/7(20)
- top notch fielding
- bowling on point

এশিয়ান চ্যাম্পিয়নেরা SENA কন্ডিশনে প্রথম ম্যাচেই এই হারের পর নিজেদের গ্রুপে ২য় স্থানে থেকে শেষ করলে আর অপর গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ১ম স্থানে শেষ করলে সুপার ১২ এর গ্রুপ-বি হবে -

বাংলাদেশ,ভারত,পাকিস্তান,সাউথ আফ্রিকা,শ্রীলঙ্কা,ওয়েস্ট ইন্ডিজ ; এ যেন গ্রুপ অফ ডেথ!

All over, as an associate cricketing nation, Cricket Namibia are doing incredible.

©: Md. Sabbir Ahmmed (CE'19)

T20 World Cup 2022 mode on! 💥
15/10/2022

T20 World Cup 2022 mode on! 💥

Congratulations to Hong Kong Cricket Team for qualifying to the main event of Asia Cup 2022.
24/08/2022

Congratulations to Hong Kong Cricket Team for qualifying to the main event of Asia Cup 2022.

Address

Rajshahi
6204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Freaks of RUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category