PSG FANBOOKs

PSG  FANBOOKs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PSG FANBOOKs, Sports, Rajshahi.

লিওনেল মেসি এর ২০১৪ ফিফা বিশ্বকাপ – Lionel Messi 2014 Fifa WorldCup : অনেক সমালোচক বলেছেন, বিশ্বকাপ ছাড়া বাকি সব প্রতিয...
03/10/2022

লিওনেল মেসি এর ২০১৪ ফিফা বিশ্বকাপ – Lionel Messi 2014 Fifa WorldCup :

অনেক সমালোচক বলেছেন, বিশ্বকাপ ছাড়া বাকি সব প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। 2006 এবং 2010 বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। এই দুই বিশ্বকাপেই সেরা পারফরম্যান্স দিতে পারেননি মেসি। এরপর ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আরেকটি সুযোগ পান লিওনেল মেসি (Lionel Messi)। এখানে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য 4 গোল করেন, কিন্তু ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে 1-0 গোলে হেরে যায়। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ পুরস্কারে ভূষিত হন মেসি। যাইহোক, এই সিদ্ধান্ত পুরোপুরি সমর্থন করা হয়নি, এবং মেসিও এই টুর্নামেন্টে তার পারফরম্যান্সে খুশি নন। 2016 সালের জুনে, লিওনেল মেসি (Lionel Messi) আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের ঘোষণা দেন, কারণ আর্জেন্টিনা পেনাল্টিতে হেরে কোপা আমেরিকার ফাইনাল থেকে ছিটকে পড়ে। যাইহোক, পরে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং 2018 বিশ্বকাপে অংশ নিতে সম্মত হন।

মেসি আবারও বিশ্বসেরা হবে’পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে মনে করেন, মনে আনন্দ থাকলেই মাঠে জ্বলে ওঠেন আর্জেন্টাইন তারকা।পিএসজি...
03/10/2022

মেসি আবারও বিশ্বসেরা হবে’
পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে মনে করেন, মনে আনন্দ থাকলেই মাঠে জ্বলে ওঠেন আর্জেন্টাইন তারকা।

পিএসজির জার্সিতে অভিষেক মৌসুমে লিওনেল মেসির পারফরম্যান্সে ছিল না ধার। ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো তার জায়গা হয়নি ব্যালন ডি’অরের মনোনয়নে। সেই বিবর্ণতা ঝেড়ে ফেলে চলতি মৌসুমের শুরু থেকেই তিনি আছেন দারুণ ছন্দে। আর্জেন্টাইন তারকার আবার সেরাদের সেরা হওয়ার ব্যাপারে তাই আশাবাদী হয়ে উঠেছেন ভক্ত-সমর্থকরা। প্যারিসের দলটির কোচ ক্রিস্তফ গালতিয়েরেরও বিশ্বাস, বর্তমানের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারলে মেসির পক্ষে সেটা আবারও সম্ভব।

লিগ ওয়ানে শনিবার রাতে নিসের বিপক্ষে পিএসজির ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন মেসি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকে তার বাঁ পায়ের শট রক্ষণ দেয়ালের ওপর দিয়ে কোনাকুনি জালে জড়ায়। পিএসজির জার্সিতে এটি মেসির সরাসরি ফ্রি-কিক থেকে প্রথম গোল। গত সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচেই দুটি করে গোল করেন ৩৪ বছর বয়সী মেসি।

২০২১-২২ মৌসুমটা মলিন কাটে মেসির। বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক চুকিয়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে বেশ বেগ হতে হয় তাকে। এর প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সে। বার্সেলোনায় নিজের শেষ মৌসুমেও লা লিগায় সর্বোচ্চ গোল করা তারকা গত মৌসুমে লিগ ওয়ানে ২৬ ম্যাচে কেবল ৬টি গোল করতে পারেন। এবার এখনই করে ফেলেছেন ৫টি।

এবারের ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায়ও জায়গা হয়নি মেসির। কঠিন সময় পেছনে ফেলে এই মৌসুমের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন তিনি। পিএসজির হয়ে এবার এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে গোল করেছেন ৭টি। সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন নিয়মিত।

ম্যাচের পর গালতিয়ের কাছে জানতে চাওয়া হয়, মেসির পক্ষে আবারও বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া সম্ভব কিনা। রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ীর প্রশংসায় পঞ্চমুখ ফরাসি কোচ জানালেন, এভাবে পারফর্ম করতে পারলে সেটা খুব সম্ভব।

“(মেসি বিশ্বসেরা হতে পারবেন কিনা) অবশ্যই, যদি সে অবিশ্বাস্য ফর্মে থাকে। সে ভালোমতো প্রস্তুত। সে ভালো আছে আর খুশি থাকলেই সে পারফর্ম করে।”

“প্রতিদিন সকালে তাকে অনুশীলনে দেখে আমার খুব ভালো লাগে। সে মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে, খুব খুশি। সে নিঃস্বার্থ খেলোয়াড়, যে খেলার গতিপথ নির্ধারণ করে দেয় এবং সবসময় গোল করে।"

03/10/2022

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when PSG FANBOOKs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category