20/07/2023
গতকাল ১৯ জুলাই, ২০২৩ তারিখ এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহীর পক্ষ থেকে টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি ও টেনিস কমপ্লেক্সের পৃষ্ঠপোষক, রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম এর বিদায় সংবর্ধনা এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহীর ২ নং টেনিস কোর্টে অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ, টেনিস কমপ্লেক্সের সাধারন সম্পাদক জনাব মোঃ এহসানুল হুদা দুলুসহ টেনিস কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, সিনিয়র সদস্যবৃন্দ, জুনিয়র সদস্যবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।