03/01/2026
টিনেজার ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন হওয়ার পর আজকে প্রথম ম্যাচে এস,বি ইউনিট ক্রিকেট ক্লাবের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিসিসি এবং ১০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬০ রানের টার্গেট দেয়। দলের হয়ে সর্বোচ্চ ১৬ বল ব্যাট করে ৫২ রান করেন দলীয় ক্যাপ্টেন Johirul Islamএবং শেষের দিকে ৮ বলে ৩৭ রানের এক বিধ্বংস ইনিংস খেলেন জাহিদ।অপরদিকে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ টি সংগ্রহ করতে সক্ষম হয় এস,বি, ইউনিট ক্রিকেট ক্লাব।
যার ফলে টিনেজার ক্রিকেট ক্লাব ৫১ রানে ম্যাচটি জয়লাভ করে আলহামদুলিল্লাহ। টিনেজারের হয়ে বল হাতে ৩ ওভার বল করে ২৬ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন আল মামুন।
জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি টিনেজারের সাবেক ক্রিকেটার Khasrujjaman এবং Masum Ahmed এর প্রতি জার্সি ও ব্যাট স্পন্সর করার জন্য।
নতুনদের হাত ধরে এগিয়ে যাক টিসিসি❤️💪🏻🏏