Shibgonj News.Com

Shibgonj News.Com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shibgonj News.Com, Sports, Guzia,Shibganj,Bogura, Rahabal.

ঐতিয্যবাহী গুজিয়া উচ্চ বিদ্যালয়। একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিবগঞ্জ প্রতিনিধিঃ- বগুড়া, শিবগঞ্জ উপজেলার একটি সুনাম...
13/12/2022

ঐতিয্যবাহী গুজিয়া উচ্চ বিদ্যালয়। একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

শিবগঞ্জ প্রতিনিধিঃ- বগুড়া, শিবগঞ্জ উপজেলার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো, ঐতিয্যবাহী গুজিয়া উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান করতোয়া নদীর উত্তর পাশে অবস্থিত। নিরিবিলি পরিবেশ এবং সুন্দর মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। আর জেনে খুশি হবেন যে এই গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ছাএরা, আজ এই গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, এবং সহকারী শিক্ষক।। তাই এই শিক্ষা প্রতিষ্ঠান আরও সামনের দিকে এগিয়ে যাক। এই কামনা করছি।

চলছে তেঘরিয়া পাড়া জামে মসজিদের ছাদ ঢালায়ের কাজ।।শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ- বগুড়া, শিবগঞ্জ উপজেলার, শিবগঞ্জ সদর ইউনিয়নের ...
21/07/2022

চলছে তেঘরিয়া পাড়া জামে মসজিদের ছাদ ঢালায়ের কাজ।।

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ- বগুড়া, শিবগঞ্জ উপজেলার, শিবগঞ্জ সদর ইউনিয়নের তেঘরিয়া পাড়া জামে মসজিদের ছাদ ঢালায়ের কাজ চলছে, কেউ যদি এই মসজিদে ইচ্ছা কৃত্য ভাবে দান করতে চান তা হলে দান করতে পারেন।।

যোগাযোগের ঠিকানাঃ--
তেঘরিয়া পাড়া জামে মসজিদ, গুজিয়া, শিবগঞ্জ, বগুড়া।
পরিচালনায়ঃ- মোঃ- সাইফুল ইসলাম (সাইফুল)
মোবাইলঃ- 01733-141611 (০১৭৩৩-১৪১৬১১)

শিবগঞ্জে এস এস সি ও সমমানের পরিক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিতকামরুল হাসানঃ শিবগঞ্জ ( বগুড়া)  প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উ...
14/11/2021

শিবগঞ্জে এস এস সি ও সমমানের পরিক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

কামরুল হাসানঃ শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এস এস সি ও সমমানের পরিক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর রোববার সকালে পরিক্ষার প্রথম দিন পরিক্ষা চলাকালীন সময়ে পরিক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান। পরিক্ষা চলাকালীন সময়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায় নি। পরিক্ষার সময় দেওয়া ছিল ১ ঘন্টা ৩০ মিনিট।

একদল তরুণ বীর সেবক যাদের কাজ মানুষের বিপদে নিজের রক্ত সেচ্ছায় দান করে দেওয়া।ডেস্ক প্রতিবেদনঃ-  বগুড়া জেলার শিবগঞ্জ উপজেল...
01/08/2021

একদল তরুণ বীর সেবক যাদের কাজ মানুষের বিপদে নিজের রক্ত সেচ্ছায় দান করে দেওয়া।

ডেস্ক প্রতিবেদনঃ- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া এলাকার, মানবতার একনাম ইয়ুথ কার্নিভাল ক্লাব। এই ক্লাব থেকে কিছু বীর মানব সেবক নেমেছে মানুষকে সেবা দেওয়ার জন্য। তারা সেচ্ছায় মানুষের বিপদে,, মানুুষ যখন মৃত্যুর সাথে লড়াই করে, রক্তর অভাবে অপরাশন করতে পারে না তখন তারা তাদের শরীর থেকে রক্তদান করে দেন। আর তারা সকলে স্টুডেন্ট সার্কেল। তাই এই বীর দের জানায় অভিন্দন ও শুভেচ্ছা। তাদের পথ চলা হোক দীর্ঘ তম, আমিন।

নিউজ আপডেটঃ-----------------------------------------বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা মহো...
20/07/2021

নিউজ আপডেটঃ-----------------------------------------
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা মহোদয় শিবগঞ্জ উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানিয়েছেন।

শিবগঞ্জ বাসী কে আসন্ন পবিত্র ঈদুল আযহার জামাত ঈদগাহ মাঠের পরিবর্তে আগের মত মসজিদে  অনুষ্ঠিত করার আহবান।ডেস্ক প্রতিবেদনঃ-...
19/07/2021

শিবগঞ্জ বাসী কে আসন্ন পবিত্র ঈদুল আযহার জামাত ঈদগাহ মাঠের পরিবর্তে আগের মত মসজিদে অনুষ্ঠিত করার আহবান।

ডেস্ক প্রতিবেদনঃ- প্রিয় শিবগঞ্জ উপজেলা বাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদুল আযহার জামাত ঈদগাহ মাঠের পরিবর্তে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আগের মত মসজিদে অনুষ্ঠিত হবে।
আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আশা করি আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আবার সুস্থ পৃথিবী ফিরে পাব।
সকলকে আন্তরিক ধন্যবাদ।

আদেশ ক্রমেঃ- উপজেলা নির্বাহী অফিসার
মোছাঃ- উম্মে কুলছুম ছম্পা

সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে ৯৬ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ।ডেস্ক প্রতিবেদনঃ- চট্টগ্রাম সা...
18/07/2021

সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে ৯৬ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ।

ডেস্ক প্রতিবেদনঃ- চট্টগ্রাম সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে ৯৬ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আসাদুজ্জামান খান এম.পি মহোদয়।

স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চলাচল ও ঈদ উদযাপন নি‌র্বিঘ্ন কর‌তে পুলিশ কর্মকর্তাদের প্রতি আই‌জি‌পি' নি‌র্দেশ প্রদান করেন।ডেস্ক প...
15/07/2021

স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চলাচল ও ঈদ উদযাপন নি‌র্বিঘ্ন কর‌তে পুলিশ কর্মকর্তাদের প্রতি আই‌জি‌পি' নি‌র্দেশ প্রদান করেন।

ডেস্ক প্রতিবেদনঃ- করোনাকালীন সরকারি বিধি-নিষেধ শিথিলকালে আসন্ন ঈদ উল আযহা উপল‌ক্ষে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য মহাসড়ক ও সড়কে হাইওয়ে ও জেলা পুলিশ এবং নৌপথে নৌ পুলিশ‌কে যথাযথভা‌বে দায়িত্ব পালনের নি‌র্দেশ দেন বাংলাদেশ পুলিশের সু-যোগ্য আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্স‌পেক্টর জেনা‌রেল অব পু‌লিশ, বাংলা‌দেশ।

সু-যোগ্য আইজিপি গতকাল বিকালে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, কোন সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ব্যতিরেকে কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজি‌পি।তিনি সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।বর্তমান অতিমারিতে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোরও অনুরোধ জানান আইজিপি।

দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন আইজিপি। ঈদের ছুটিতে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পুলিশি টহল এবং বিট পুলিশিং কার্যক্রম বাড়ানোর নির্দেশনা প্রদান করেন আইজিপি। এ প্রস‌ঙ্গে, চৌ‌কিদারী ব্যবস্থা‌কেও কা‌জে লাগা‌তে উ‌দ্যোগ নি‌তে ব‌লেন আই‌জি‌পি।

আইজিপি বলেন, বাংলা‌দেশ পু‌লি‌শের নানাবিধ উ‌দ্যো‌গের ফ‌লে জঙ্গি ও উগ্রপন্থা নিয়ন্ত্র‌নে রাখা সম্ভব হ‌য়ে‌ছে। এ ধর‌নের যে কো‌নো তৎপরতা রো‌ধে গো‌য়েন্দা নজরদা‌রি বৃ‌দ্ধিসহ পু‌লি‌শি কার্যক্রম চলমান রাখ‌তে হ‌বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য মাধ্য‌মে কেউ যেন গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াতে অথবা আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবনতি ঘটাতে না পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন আইজিপি।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ, সংশ্লিষ্ট ডিআইজিগণ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা নির্বাহী অফিসার ছম্পা। ডেস্ক প্রতিবেদনঃ-সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্ত...
01/07/2021

সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা নির্বাহী অফিসার ছম্পা।

ডেস্ক প্রতিবেদনঃ-সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বন্দরে টহল দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলছুম সম্পা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা আইন- শৃঙ্খলা  ও মাসিক সাধারণ সভা মে- ২০২১।
05/06/2021

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা আইন- শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা মে- ২০২১।

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে।রিপোর্টঃ আব্দুল্লাহ আল মামুনঃ- রোজিনা ইসলামের মুক্তির দা...
23/05/2021

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে।

রিপোর্টঃ আব্দুল্লাহ আল মামুনঃ- রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত সমাবেশে......

Address

Guzia,Shibganj,Bogura
Rahabal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shibgonj News.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category