27/09/2026
AI এখন এমন ছবি বানাতে পারে, যা দেখতে একদম বাস্তব মনে হয়।
কিন্তু বাস্তবের মতো দেখালেই সেটা বাস্তব ইতিহাস হয়ে যায় না।
ফেরাউন, নমরুদ, আবু জাহাল—কারও আসল চেহারা বলে AI-এর বানানো ছবিকে চালিয়ে দেওয়া প্রতারণার শামিল।
আর নবীজি মুহাম্মাদ ﷺ-এর ব্যাপারে তো আরও বেশি সতর্ক হতে হবে।
কোনো AI ছবি দেখে কখনো বলবেন না—এটাই নবীজি ﷺ-এর চেহারা।
এটা কোনো সাধারণ বিষয় নয় নবীজি ﷺ-এর সম্মান ও মর্যাদার বিষয়।
মনে রাখুন—AI প্রমাণ নয়, ছবি দলিল নয়, আর ভাইরাল হলেই কোনো কথা সত্য হয়ে যায় না।
আজ আপনি যাচাই না করে বিশ্বাস করলে, কাল সেই ভুলটাই হাজার মানুষ বিশ্বাস করবে।
তাই দেখুন, ভাবুন, যাচাই করুন—তারপর বিশ্বাস করুন।
একটি শেয়ার হয়তো একজন মানুষকে ভুল বিশ্বাস থেকে বাঁচাতে পারে।
সত্য জানুন, সত্য ছড়ান। ❤️🩹