Sports TB

Sports TB খেলার সব খবর সবার আগে পেতে এর সাথে
(2)

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়লো বাংলাদেশ।  পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয়। ২১ বছর আগে মুলতানে পিচ কেলেঙ্কারিরর জন্য  যা সম...
25/08/2024

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয়।
২১ বছর আগে মুলতানে পিচ কেলেঙ্কারিরর জন্য যা সম্ভব হয়নি, আজ সেই প্রতিশোধ টাই যেন ১০ উইকেটে হারিয়ে তুলে নিল বাংলাদেশ।

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।

পাকিস্তান ৪৪৮/৬(ডি.) & ১৪৬/১০
বাংলাদেশ ৫৬৫/১০ & ৩০/০

নদীর গতিপথে না থাকবে বাঁধ, না থাকবে বন্যা...!!নদীর গতিপথে বাঁধ দেওয়ার কোনো নিয়ম নাই৷ তারপরও তোমরা বাঁধ দিছো। কিসের জন্য ...
22/08/2024

নদীর গতিপথে না থাকবে বাঁধ, না থাকবে বন্যা...!!
নদীর গতিপথে বাঁধ দেওয়ার কোনো নিয়ম নাই৷ তারপরও তোমরা বাঁধ দিছো। কিসের জন্য দিছো, নিজেদের নাব্যতা ধরে রাখার জন্য! বিনিময়ে নদীকে মেরে ফেলছো। শুষ্ক মৌসুমে আমার নদীতে পানি নাই, ঠিক ভাবে চাষাবাদ করতে পারি না৷ তখন তোমাদের মনে তো কোনো মানবতা জেগে উঠে না। তোমরা এমন ভাব দেখাও যেন পানি নিজেরাই তৈরি করো।

বাঁধ দিছো তাহলে তা বর্ষাকালে খুলে দেও কেন? নিজের সুবিধা মতো খুলবে, আবার নিজের সুবিধা মতো বন্ধ করবে। মামার বাড়ির আবদার সব! যদি খুলে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে একবারেই খুলে দাও সারা বছরের জন্য। নদীর মুখে না থাকবে বাঁধ, না থাকবে বন্যা। তোমরা সেই পথে তো হাঁটবা না, তাতে তো তোমাদের স্বার্থরক্ষা হবে না৷ নিজের স্বার্থ দেখতে যেয়ে অন্যের জীবন দূবির্ষহ করে তুলে, আবার পরিচয় দিতে আসো তোমরা বন্ধু, তোমরা প্রতিবেশি...!!!

আসলে তোমাদের মধ্যে কোনো মনুষ্যত্বই নাই। তোমরা না বন্ধুর যোগ্য, না প্রতিবেশির যোগ্য। তোমাদের জন্য ঘৃণা টাই আসে বেশি। তোমাদের এমন একমুখী আচরনের জন্যই বাংলাদেশের মানুষ ভারতবিদ্বেষী হয়ে উঠেছে। দুই একটা যাও তোমাদের পক্ষে কথা বলতো, তারাও এখন থুথু ছিটাবে।
ধিক তোমাদের, রাতের অন্ধকারে বাঁধ খুলে দিয়ে আমার দেশের মানুষের জীবন দূর্বিষহ করে তোলার জন্য। ধিক তোমাদের৷

💥খেলাময় রাত 💥খেলাপ্রেমীদের জন্য সুন্দর একটা সিডিউল। রাত ৮:৩০ টি২০ বিশ্বকাপ সুপার ৮India 🇮🇳 vs Afghanistan 🇦🇫রাত ১০:০০ ইউ...
20/06/2024

💥খেলাময় রাত 💥
খেলাপ্রেমীদের জন্য সুন্দর একটা সিডিউল।

রাত ৮:৩০ টি২০ বিশ্বকাপ সুপার ৮
India 🇮🇳 vs Afghanistan 🇦🇫

রাত ১০:০০ ইউরো
Denmark 🇩🇰 vs England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

রাত ১:০০ ইউরোঃ
Spain 🇪🇦 vs Italy 🇮🇹

সকাল ৬:০০ কোপা আমেরিকাঃ
Argentina 🇦🇷 vs Canada 🇨🇦

সকাল ৬:৩০ টি২০ বিশ্বকাপ সুপার ৮
Bangladesh 🇧🇩 vs Australia 🇦🇺


তানজীম সাকিবের রেকর্ড একদিনও টিকলো না লোকি ফার্গুসনের কাছে....!! গতকাল সকালের ম্যাচে তানজীম সাকিব নেপালের বিপক্ষে টানা ২...
18/06/2024

তানজীম সাকিবের রেকর্ড একদিনও টিকলো না লোকি ফার্গুসনের কাছে....!!
গতকাল সকালের ম্যাচে তানজীম সাকিব নেপালের বিপক্ষে টানা ২ ওভার মেডেন দিয়ে মাত্র ৭ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ২১ ডট বল দিয়ে রেকর্ড গড়েছিলেন।
রাতের ম্যাচেই সেই রেকর্ড ভেঙে ফেলেছেন লোকি ফার্গুসন। পাপুয়ানিউগিনির বিপক্ষে গতকাল ৪ ওভার বোলিংয়ে ২৪ টিই ডট বল করে ৩ টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৪ টি ওভারেই মেডেন আদায় করেছেন ফার্গুসন।

তানজিম হাসান সাকিব অসাধারণ বোলিং করেছেন আজকের ম্যাচে.....! ৪ ওভার বোলিংয়ে পরপর ২ ওভার উইকেট মেডেন সহ মাত্র ৭ রানে ৪ উইকে...
17/06/2024

তানজিম হাসান সাকিব অসাধারণ বোলিং করেছেন আজকের ম্যাচে.....! ৪ ওভার বোলিংয়ে পরপর ২ ওভার উইকেট মেডেন সহ মাত্র ৭ রানে ৪ উইকেট শিকার।
সাকিব যে দারুন শুরু এনে দিয়ে চাপে ফেলেছিল নেপাল কে, সেই চাপ থেকে অনেকটাই বেরিয়ে এসেছে নেপাল। ৬ষ্ঠ উইকেট জুটি দারুন গড়েছে তারা। কিন্তু সাকিবের দারুন শুরু এনে দেওয়ার পরও নেপালের এতদূর আসার কথা ছিল কি। সাকিবের ৪ ফিজের ১ ছাড়া আর কেওই উইকেট টেকিং করতে পারছে না এই পিচে। এটা খুব হতাশাজনক। নেপাল যেভাবে জুটি টা গড়ছে তাতে দুঃখ আছে বাংলাদেশের কপালে। অলরেডি ৬ষ্ঠ উইকেট জুটিতে ৫০ রানের মতো করে ফেলেছে নেপাল।

সুপার এইট নিশ্চিত করার ম্যাচে নেপাল কে ১০৭ রানের লক্ষ্য......!! ছোট দলের বিপক্ষে এমন ভাবে ব্যাটিং লাইনআপ মুখ থুবরে পড়বে ...
17/06/2024

সুপার এইট নিশ্চিত করার ম্যাচে নেপাল কে ১০৭ রানের লক্ষ্য......!!
ছোট দলের বিপক্ষে এমন ভাবে ব্যাটিং লাইনআপ মুখ থুবরে পড়বে তা ভাবি নি। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন স্কোর দেখলে মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। তার উপর টপ অর্ডার ব্যাটার শান্ত লিটনের প্রতিদিনের মতো আজকেও ব্যর্থতার গল্প দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। তামিমের কথা কিছু বলার নাই। ছেলেটা আগের ম্যাচ গুলোতে ভালো শুরু এনে দিয়েছিল। আজ প্রথম বলেই আউট হয়ে পুরো দলটাকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে।

আর হার্ডহিটার জাকের আলী কে নিয়ে নতুন করে প্যারাগ্রাফ লেখার প্রয়োজন। তার ইনিংসের কাব্যকথা এই পোস্টে ধরবে না। সে আসলে এখনো ম্যাচিউরড হয় নাই৷ চাপের মুহূর্তে সে আরো বেশি চাপে থাকে।

ছোট দল গুলোর বিপক্ষে বাংলাদেশ সব সময় কেমন জানি নিজেদের একটা দূর্বলতা প্রকাশ করে। সর্বশেষ হংকং এর সাথেও দেখেছিলাম। আশা করছি আজকে যেন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের খেলোয়াড়রা এমন পিচে খেলে অভ্যস্ত তারপরও তারা ব্যর্থ। এখন শুধু বোলার রা ব্যর্থ না হলেই হয়। পুরো ম্যাচটা এখন তাসকিন-ফিজ - সাকিবদের উপর। বোলারদের অভিজ্ঞতা টা কাজে দিবে এই ম্যাচে। কিন্তু ব্যাটারদের সেন্স নিয়ে যে আপসোস সেই আপসোস থেকেই যাবে।

লেগস্পিনের অভাব দীর্ঘদিন ভুগিয়েছে বাংলাদেশ কে। সেই ঘাটতি পূরণে রিশাদ হোসেন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। সেই সাথে দিন দ...
15/06/2024

লেগস্পিনের অভাব দীর্ঘদিন ভুগিয়েছে বাংলাদেশ কে। সেই ঘাটতি পূরণে রিশাদ হোসেন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন।
সেই সাথে দিন দিন নিজেকে ইম্প্রুভও করে তুলেছেন। যেটা নিয়মিত চলতে থাকলে বাংলাদেশ দল এক সময় এই লেগীর থেকে আর ভালো ফিডব্যাক পাবে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৭.২৫ ইকোনমি তে রিশাদের শিকার ৭ উইকেট। ইকোনমি টা একটু বেশি হলেও রিশাদ সরাসরি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চাপের মুহূর্তে উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ঘুরেও দাড়াতে সাহায্য করেছেন।

বর্তমানে সেরা লেগ স্পিনার রশিদ খান ৩ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন, তার ইকোনমি টা অবশ্য অনেক কম মাত্র ৪.৫০। কিন্তু উইকেটের হিসেবে রশিদের থেকে রিশাদ বেশিই নিয়েছেন। আর ইকোনমির কথা যদি বলি তাহলে এখানে প্রতিপক্ষের দিকটাও নিয়ে আসা জরুরি। রশিদ খানের আফগানিস্তানের প্রতিপক্ষ ছিল উগান্ডা, পাপুয়া নিউগিনি আর নিউজিল্যান্ড। যেখানে নিউজিল্যান্ড ছাড়া শক্তিশালী তেমন দল নেই। আর এই দিকে রিশাদ খেলেছেন শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডের মতো দলের সাথে। এখানেই ইকোনমির এত পার্থক্য। আর তাছাড়া রশিদ খান তো সেরা এবং অভিজ্ঞ, তার সাথে রিশাদের এখনও তুলনা চলে না। আমি সেই তুলনা টাও করছি না।

শুধু রিশাদ যে দিন দিন নিজেকে ইম্প্রুভ করে চলেছেন। সেটাই বুঝানোর চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ মুহূর্তে গুলোতে রিশাদের উইকেট টেকিং করাটা বাংলাদেশের জয়ে যর্থেষ্ঠ ভূমিকা রেখেছে। দক্ষিণ আফ্রিকার ম্যাচেও ভালো বল করেছেন তিনি। রিশাদের দিকে একটু আলাদা নজরে রাখা উচিত। তার দূর্বলতার জায়গা গুলোতে উন্নতি আনতে পারলেই ভবিষ্যতে রিশাদই হবেন বাংলাদেশের ইতিহাসে সেরা লেগ স্পিনার।

বারবার সাকিব আল হাসান রা এভাবেই ফিরে আসে ক্রিকেটে.....!! সাকিবরা বুড়িয়ে গেলেও আসলে ফুরিয়ে যান না। একটা দ্রুত চলা মোটরগাড়...
14/06/2024

বারবার সাকিব আল হাসান রা এভাবেই ফিরে আসে ক্রিকেটে.....!! সাকিবরা বুড়িয়ে গেলেও আসলে ফুরিয়ে যান না।
একটা দ্রুত চলা মোটরগাড়িও সময়ের সাথে তার গতি হারিয়ে ফেলে, তারপর মেকানিকের কাছে নিয়ে যেয়ে আবারো একটু আপডেট করলে পূর্বের মতো আবারো দ্রুত চলতে থাকে, সাকিব রা ঠিক তেমনি দুই এক ম্যাচে খারাপ খেললেও, তারা যে ফুরিয়ে গেছে সেটা বলাও অনেক কঠিন। সাকিব এমন একজন খেলোয়াড়, সে নিজেও জানে তার কখন শেষ করতে হবে। তারা ফুরিয়ে যায়নি বিধায় এখনও বাংলাদেশ দলের হয়ে মাঠে পারফর্ম করছে। এই কথাটা ভারতের বীরেন্দর শেবাগের সাকিব কে নিয়ে মন্তব্য করার আগে জানা উচিত ছিল।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সাকিব করেছিলেন ১৮ বলে ১১ রান, যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে ৮ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৩ রান। ওই দুই ম্যাচে বোলিংয়েও ভালো করেননি খুব একটা। আফ্রিকার বিপক্ষে ১ ওভার করে ৬ রান, লঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান, উইকেট ছিল না একটিও। তারপর সাকিব কে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল ক্রিকেট পাড়ায়। কিন্তু সাকিব যে সমালোচনার পরেই তার আসল রূপে ফিরে আসেন, সেটা হয়তো শেবাগ ভুলেই গেছিলেন।

গতকাল সুপার এইটে উঠার লড়াইয়ে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী এক নকের পর, বল হাতেও দারুন করেছেন। যদিও উইকেট পাননি, তবে শেষ দু ওভার বেশ কিপ্টে বোলিং করে নেদারল্যান্ড কে চাপে ফেলতে বাধ্য করেছেন সাকিব। এর আগে এই ম্যাচেই ব্যাট হাতে দীর্ঘ দিন পর সাকিবের ব্যাটে এসেছে হাফ সেঞ্চুরি।
মাসের হিসেব করলে প্রায় ২০ মাস পর সাকিবের ব্যাটে হাফ সেঞ্চুরির দেখা। ৪৬ বলে অপরাজিত ৬৪* রানের ইনিংসেই বাংলাদেশ গতকালের ম্যাচে বড় একটা লক্ষ্যও দ্বাড় করাতে পেরেছিল। সাকিব রা আসলেই বুড়িয়ে যান, কিন্তু ফুরিয়ে যান না কখনও। সাকিবের ব্যাট হাঁসতে থাকুক বিশ্বকাপের পরবর্তী ম্যাচ গুলোতেও।


সুপার এইটে উঠার লড়াইয়ে আজ নেদারল্যান্ডের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের.....আর্নোস ভেলি স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় স্কোর ১...
13/06/2024

সুপার এইটে উঠার লড়াইয়ে আজ নেদারল্যান্ডের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের.....
আর্নোস ভেলি স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় স্কোর ১৪৪. কিন্তু বিশ্বকাপের সাম্প্রতিক পারফর্মে আজকের ম্যাচটিও আরও লো স্কোরিং ম্যাচ হতেও পারে।

রাত ৮:৩০ টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও, নেদারল্যান্ডও যর্থেষ্ট ভালো ফর্মে আছে।

মনে রাখবেন লাফ দেওয়ার আগে বাঘ তো একটু পিছাবেই 😁আজ রাত ৯ টায় কিন্তু ৩য় টি২০। হোয়াইট ওয়াশের লক্ষ্য USA এর৷ আর এই ওয়াশ টা ব...
25/05/2024

মনে রাখবেন লাফ দেওয়ার আগে বাঘ তো একটু পিছাবেই 😁
আজ রাত ৯ টায় কিন্তু ৩য় টি২০। হোয়াইট ওয়াশের লক্ষ্য USA এর৷ আর এই ওয়াশ টা বাংলাদেশ দলের খুব দরকার৷ ধবল ধোলাই হওয়ার পর যদি তাও নতুন করে কাদা না মেখে দাড়াতে পারে🥱

ভাই তোরা দেশে এসে আমার হয়ে পরীক্ষা টা দে 🥱তোদের পরিবর্তে আমি খেলতে যাই। ফলাফল আর যাই হোক তোদের মতো আমেরিকা টা অন্তত এই ফ...
23/05/2024

ভাই তোরা দেশে এসে আমার হয়ে পরীক্ষা টা দে 🥱
তোদের পরিবর্তে আমি খেলতে যাই। ফলাফল আর যাই হোক তোদের মতো আমেরিকা টা অন্তত এই ফাকে ঘোরা হবে। 😡
এদের কে বিশ্বকাপ খেলার আগেই দেশে ফিরিয়ে আনা উচিত😡

19/05/2024

আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত এই পেজে সব পোস্ট বন্ধ থাকবে।
যদি ভালো ভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পারি, তাহলে আপনাদের সবার মাঝে আবারো ফিরে আসবো জুনের ৯ তারিখে। আশা করছি আপনারা এতদিন ধরে এই পেজটাকে যতটা সার্পোট দিয়েছেন, এর পরে এর থেকে আরও বেশি সার্পোট দিবেন৷ আপনাদের ভালবাসা ও দোয়ায় এই পেজ এগিয়ে যাক সব সময়।
আর আমার জন্য দোয়া করবেন সবাই 🙏🙏

Address

Puran Bogra

Telephone

+8801705970662

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports TB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports TB:

Share

Category