Sourav Badminton Club

Call Directions Website Contact the business

Sourav Badminton Club In our Badminton Club you can learn badminton and stay fit.

🏸 সেপ্টেম্বরজুড়ে ফ্রি মেম্বারশিপ! 🎉আপনি কি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন?তাহলে এই সুযোগটি আপনার জন্য! 💙🏆 সৌরভ ব্যাডমিন্টন ...
11/08/2026

🏸 সেপ্টেম্বরজুড়ে ফ্রি মেম্বারশিপ! 🎉

আপনি কি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন?
তাহলে এই সুযোগটি আপনার জন্য! 💙

🏆 সৌরভ ব্যাডমিন্টন ক্লাব (SBC)-এ সেপ্টেম্বর মাসজুড়ে নতুন সদস্যদের জন্য ফ্রি মেম্বারশিপ।

📅 সময়: ১ সেপ্টেম্বর – ৩০ সেপ্টেম্বর
👦👧 ছেলে ও মেয়ে—সবার জন্য উন্মুক্ত
🏸 ব্যাডমিন্টন প্রশিক্ষণ ও নিয়মিত প্র্যাকটিসের সুযোগ
💪 ফিটনেস ও দক্ষতা উন্নয়নের সুযোগ
🤝 বন্ধুত্বপূর্ণ পরিবেশে ব্যাডমিন্টন শেখা ও খেলার সুযোগ

📞 যোগাযোগ: +৮৮০১৭৫০-৫৯১১৯৫

আজই SBC-তে মেম্বারশিপ নিন এবং ব্যাডমিন্টনের সঙ্গে গড়ে তুলুন সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ। 🏸💙

09/08/2026

What sound does a shuttlecock make?

আমাদের ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্ট টুর্নামেন্ট সিজন ৪ সফলভাবে শেষ হয়েছে গতকাল। ২ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয় non-rank...
18/07/2026

আমাদের ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্ট টুর্নামেন্ট সিজন ৪ সফলভাবে শেষ হয়েছে গতকাল। ২ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয় non-ranking এবং 40+,
উক্ত টুর্নামেন্টে non-ranking এ চ্যাম্পিয়ন রাব্বি-রিয়াদ এবং রানারআপ বিশাল-গালিব।
অন্যদিকে 40+ এ চ্যাম্পিয়ন তাপস ভাই-রনি ভাই এবং রানারআপ হন টুটুল ভাই-শামীম ভাই।
টুর্নামেন্ট সফল করতে কিছু মানুষ এর কথা না বললেই নয় Md Rubel Hossain ভাই সব সময় পাশে থাকেন বিগত দিন গুলোর মতো, Raihan Rakib ভাই শত ব্যস্ততার মাঝেও সময়, সাহস এবং পরামর্শ দিয়ে পাশে থাকেন, আরও যোগ করতে চাই রুবেল ভাই ( খেলার মেলা) এবং আশরাফ ভাই (ABA Lifestyles), এ ছাড়া আরও অনেক বড় ভাই আছেন Ashik Shahriar Sifat, Shafiul Alam Shahed, Abdulla Hil Baki এবং আমার বন্ধু রনি সত্ত্বাধিকারী সিঙ্গাপুর টেলিকম যাদের সহযোগিতা ছাড়া টুর্নামেন্ট সফল করা সম্ভব ছিল না।

এবং পুরো টুর্নামেন্ট সুন্দর ভাবে সম্প্রচার করার জন্য ধন্যবাদ Arman Hossain Munna ( Badminton Area ) ভাই এবং Rashedul Qedir মামা (Bogra sangbad)।

ইনশাআল্লাহ্ আল্লাহ যদি সব ঠিক রাখেন খুব জলদি All open ranking টুর্নামেন্ট আয়োজন করব ।

13/07/2026
🏸 আর মাত্র ৪ দিন বাকি! 🏸সৌরভ ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত নন-র‍্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৪ দিন বাক...
11/07/2026

🏸 আর মাত্র ৪ দিন বাকি! 🏸

সৌরভ ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত নন-র‍্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি।

যারা এখনো নিজেদের এন্ট্রি নিশ্চিত করেননি, তারা দেরি না করে আজই এন্ট্রি নিশ্চিত করুন।

আপনাদের অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও দোয়াই আমাদের এই টুর্নামেন্টকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও সফল করে তুলবে।

🏸 আসুন, সবাই মিলে জমিয়ে তুলি ব্যাডমিন্টনের এই মিলনমেলা।

আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ।

শুভেচ্ছান্তে,
সৌরভ ব্যাডমিন্টন ক্লাব 💙

🏸 সৌরভ ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত 🏸নন-র‍্যাংকিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬📅 ১৬-১৭ জুলাই💰 এন্ট্রি ফি: ১৫০০ টাকা⏳ এন্ট্র...
27/06/2026

🏸 সৌরভ ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত 🏸

নন-র‍্যাংকিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬

📅 ১৬-১৭ জুলাই
💰 এন্ট্রি ফি: ১৫০০ টাকা
⏳ এন্ট্রি শেষ তারিখ: ১৫ জুলাই

📞 যোগাযোগ: ০১৭৫০৫৯১১৯৫
📲 বিকাশ (পার্সোনাল): ০১৭৬১-১৭৩৩৩৯

আগ্রহী দলসমূহকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনাদের মতামতের প্রতি সম্মান রেখে আমরা নতুন করে একটি সিদ্ধান্ত নিয়েছি।

🏸 আপনারা সবাই সাদর আমন্ত্রিত। 🏸

আশা করি আপনাদের আন্তরিক অংশগ্রহণে টুর্নামেন্টটি আরও সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ হবে। ❤️🙏

🏸 সৌরভ ব্যাডমিন্টন ক্লাব আয়োজন করতে যাচ্ছে ৪০+ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬।ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা আর প্রতিযোগ...
27/06/2026

🏸 সৌরভ ব্যাডমিন্টন ক্লাব আয়োজন করতে যাচ্ছে ৪০+ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬।

ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা আর প্রতিযোগিতার উত্তেজনা নিয়ে আমরা আবারও প্রস্তুত। আপনিও আপনার দল নিয়ে অংশগ্রহণ করুন এই আকর্ষণীয় টুর্নামেন্টে।

🗓️ ১৭-১৮ জুলাই
🕒 বিকেল ৩:০০টা থেকে
📍 সৌরভ ব্যাডমিন্টন ক্লাব, ব্যাংক পাড়া, মালতীনগর, বগুড়া

আপনাদের আন্তরিক অংশগ্রহণই আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে। সবাইকে সাদর আমন্ত্রণ। 🏸❤️

গর্বের মুহূর্ত আমাদের সবার জন্য🇧🇩শহিদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 1st Bangladesh Pera games 2026-এ আমাদের ক্লাবে...
11/06/2026

গর্বের মুহূর্ত আমাদের সবার জন্য🇧🇩

শহিদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 1st Bangladesh Pera games 2026-এ আমাদের ক্লাবের প্রশিক্ষণরত খেলোয়াড় শাহ আফনান সিহাব SL-3(ব্যাডমিন্টন) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । তাঁর এই অসাধারণ সাফল্যে আমরা Sourab Badminton Club পরিবার ভীষণ গর্বিত।

আমরা তার আগামীর পথচলার জন্য দোয়া শুভকামনা জানাই। আশা করি ভবিষ্যতে তিনি দেশ ও ক্লাবের জন্য আরও অনেক সাফল্য বয়ে আনবেন।

Congratulations Sihab🏸🥇
Sourab Badminton Club পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা।

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Sourav Badminton Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sourav Badminton Club:

Shortcuts

Share

Category