Cricket pagol

Cricket pagol Of all the heartwarming stories in all the heartwarming universes, this Sri Lankan victory takes the

14/09/2022

সারাদেশে শুরু হতে যাচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সকল শিক্ষার্থীর জন্য রইল শুভকামনা।

13/09/2022
12/09/2022



EN

By using this site, you agree to our Privacy Policy.

OK

ক্রিকেট

ভানুকা রাজাপক্ষে কি রাজাপক্ষে পরিবারের কেউ

খেলা ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৩০



ভানুকা রাজাপক্ষে। কাল এশিয়া কাপ ফাইনালে ফিফটির পরছবি: এএফপি

কয়েক মাস ধরে শ্রীলঙ্কার ঘরে–বাইরে সবচেয়ে আলোচিত নাম ‘রাজাপক্ষে’। দেশটির রাজনীতিতে প্রায় দুই দশক ধরে আধিপত্য দেখিয়ে এসেছে রাজাপক্ষে পরিবার।

সাম্প্রতিক সময়ে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। ২০১৯ সালেও যে দেশটির বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ৭০০ কোটি মার্কিন ডলার, সেই দেশটিকে ২৯০ কোটি ডলার ঋণের জন্য হাত পাততে হয়েছে আইএমএফের কাছে। খাদ্য, জ্বালানিসংকট আর উচ্চ মূল্যস্ফিতিতে বিপর্যস্ত সময় পার করছে শ্রীলঙ্কার জনগণ।

এর জেরে ইতিমধ্যে ক্ষমতা থেকে বিদায় ঘটেছে রাজাপক্ষে পরিবারের। অর্থনৈতিক দুর্দশার কারণে আয়োজক হয়েও এ বছরের এশিয়া কাপ নিজেদের মাটিতে আয়োজন করতে পারেনি শ্রীলঙ্কা।

এশিয়ান ক্রিকেটের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। গতকাল রোববার রাতে দুবাইয়ে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। ৪৫ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে শিরোপা জেতানোর নায়ক রাজাপক্ষে পদবিধারী এক ক্রিকেটার—ভানুকা রাজাপক্ষে।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই রাজাপক্ষে কি শ্রীলঙ্কার বহুল আলোচিত–সমালোচিত রাজাপক্ষে পরিবারের কেউ কিংবা সেই পরিবারের সঙ্গে কোনোপ্রকার সম্পর্ক আছে?



শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন মাহিন্দা রাজাপক্ষেফাইল ছবি: রয়টার্স

এশিয়া কাপের শিরোপা ‘সংকটে পতিত’ শ্রীলঙ্কার জনসাধারণকে উৎসর্গ করেছেন ভানুকা। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের এশিয়া কাপে খেলারই কথা ছিল না। বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভানুকা। সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। চিঠিতে পরিবারকে সময় দেওয়ার কথা বললেও মূল কারণটা ক্রিকেটীয়।

গত বছর শ্রীলঙ্কা কোচ মিকি আর্থার খেলোয়াড়দের ফিটনেসে উন্নতি আনতে বেশ কিছু নতুন মানদণ্ড বেঁধে দিয়েছিলেন। ওজন কমানো ও ফিল্ডিংয়ে তৎপরতার মানদণ্ডে ব্যর্থ হন ভানুকা রাজাপক্ষে। একপর্যায়ে দল জাতীয় দল থেকে বাদ পড়ার সমালোচনা করায় পাঁচ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হয় তাঁকে।

এ বছরের শুরুতে বোর্ডকে অবসরের চিঠি দেওয়ার পর তাঁকে নিয়ে বৈঠকে বসে

29/01/2018

আইপিএলের ইতিহাসে এমন আজব নিলাম হয়নি
টি-টুয়েন্টির নাম্বর ওয়ান বোলার ইশ সোধিকে কেউ কেনেনি। কোনো দলে ঠাঁই হয়নি টি-টুয়েন্টিতে চার হাজারের উপরে রান করা হাশিম আমলার। গেইলের মতো টি-টুয়েন্টি বিশেষজ্ঞ শেষ মুহূর্তে বিক্রি হয়েছেন দুই কোটিতে! এমন অবিশ্বাস্য আর বিরল কাণ্ডই ঘটে গেল ২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে।
বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুইজন। দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে নিয়েছে হায়দরাবাদ। দুই কোটি দুই লাখে মুম্বাইতে মোস্তাফিজুর রহমান।
হাশিম আমলার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি। গত বছর টি-টুয়েন্টিতে ৪৩ ম্যাচে তার রান ১২৭৭।
লেগস্পিনার ইশ সোধি এই মুহূর্তে টি-টুয়েন্টির শীর্ষ বোলার। ২০১৭-১৮ আন্তর্জাতিক মৌসুমে ওভার প্রতি সাত ইকোনমি রেটে ১৮ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে ১০ উইকেট ছিল তার। রশিদ খান, যুবেন্দ্র চাহাল, অমিত মিশ্রর মতো লেগস্পিনার দল পেলেও শেষদিন পর্যন্ত তিনি অবিক্রীত।
দল পাননি বিগহিটার মার্টিন গাপটিলও। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। অথচ কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাইয়ের হয়ে তার ভালো খেলার রেকর্ড আছে।
সময়ের অন্যতম সেরা ইংলিশ ক্রিকেটার জো রুটকেও কেউ নেয়নি। তার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি। দল পাননি শন মার্শ, ইয়ন মর্গান, অ্যালেক্স হেলসের মতো শক্তিশালী ক্রিকেটাররাও।
চোখ কপালে ওঠার আরও কিছু কারণ আছে। জয়দেব উনাদকাটের মতো নবীন ক্রিকেটার ১১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে বিক্রি হয়েছেন। সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন এই ফাস্ট বোলার। বিদেশীদের মধ্যে সবেচেয়ে বেশি দাম বেন স্টোকসের। ১২.৫ কোটি রুপিতে তাকেও নিয়েছে রাজস্থান রয়্যালস।
নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে দল পেয়েছেন ১৭ বছরের সন্দীপ লামিচেন। দ্বিতীয়দিন তাকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
দুই দিনে আট দলে মোট ১৬৯ জন বিক্রি হয়েছেন। যারা বিক্রি হননি তাদের আর নিলামে ওঠার সুযোগ নেই। দলগুলো আলাদা-আলাদাভাবে কাউকে নিলে তবেই অবিক্রীতরা খেলতে পারবেন। .....
Copy by:Cricbuzz Bangla Sports News

03/06/2016

Address

Balia
Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Cricket pagol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket pagol:

Share

Category