PUST Sports Club

PUST Sports Club The official sports club of Pabna University of Science and Technology. Bringing students together through sports, teamwork, and passion.

Join us for games, events, and unforgettable moments!

পাবিপ্রবি ক্রিকেট ক্লাবের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্লাবকে গতিশীল করতে এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হলো।অভিনন্দন ন...
18/05/2026

পাবিপ্রবি ক্রিকেট ক্লাবের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্লাবকে গতিশীল করতে এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হলো।

অভিনন্দন নতুন নেতৃত্ব।
আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে পাবিপ্রবি ক্রিকেট ক্লাব।

Inter University Football TournamentPUST 1 - 0 GAUScorer : Badshah (EEE 14)
13/05/2026

Inter University Football Tournament

PUST 1 - 0 GAU

Scorer : Badshah (EEE 14)

পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের ৮ দফা দাবীর আপডেট।
10/05/2026

পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের ৮ দফা দাবীর আপডেট।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিতব্য আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ -এ অংশ নিতে যাচ্ছে পা...
07/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিতব্য আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ -এ অংশ নিতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টিম।

এই টুর্নামেন্টে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের ছেলেরা।

বিশ্ববিদ্যালয়ের হয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য ইতোমধ্যেই প্রস্তুত আমাদের খেলোয়াড়রা।
পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে দলের প্রত্যেক সদস্যের জন্য রইলো আন্তরিক শুভকামনা।

আমরা বিশ্বাস করি, নিজেদের সর্বোচ্চ চেষ্টা, আত্মবিশ্বাস এবং টিম স্পিরিট দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে।

সকলের কাছে আমাদের অনুরোধ, টিমের জন্য দোয়া ও সমর্থন রাখবেন। আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাদের খেলোয়াড়দের সবচেয়ে বড় শক্তি।

পাবিপ্রবির খেলাধুলা নিয়ে আর কোনো অবহেলা চলবে না। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের অ...
05/05/2026

পাবিপ্রবির খেলাধুলা নিয়ে আর কোনো অবহেলা চলবে না। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হলো।

দাবিগুলো পরিষ্কার, যৌক্তিক এবং সময়সীমাবদ্ধ।
এখন দেখার বিষয় কাজ হয়, নাকি আবারও দায় এড়ানোর চেষ্টা চলে।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পরবর্তী কর্মসূচি আসবে। এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনকেই বহন করতে হবে।

পাবিপ্রবি ফুটবল ক্লাবের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্লাবকে গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হলো।অভিনন্দন নতুন নেতৃত্ব। আপন...
27/04/2026

পাবিপ্রবি ফুটবল ক্লাবের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্লাবকে গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হলো।

অভিনন্দন নতুন নেতৃত্ব।
আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে পাবিপ্রবি ফুটবল ক্লাব।

CALLING ALL VOLLEYBALL PLAYERS!Pabna University of Science and Technology is forming its Inter-University Volleyball Tea...
26/04/2026

CALLING ALL VOLLEYBALL PLAYERS!

Pabna University of Science and Technology is forming its Inter-University Volleyball Team for the upcoming tournament at Dhaka University (3rd Week of May 2026).

Are you ready to represent PUST?
Show your skills. Prove your passion. Wear the jersey with pride.

Open Call for Players
Join the selection camp and earn your spot on the team!

📅 Date: 29th April, 2026
📍 Venue: PUST Central Field
⏰ Time: 05:00 pm
📞For any query: 01797683230

Eligibility:
• Must be a PUST student
• Passion for volleyball
• Basic playing experience preferred

Let’s bring glory to PUST!

সকল ভলিবল খেলোয়াড়দের প্রতি আহ্বান!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টের জন্য তাদের দল গঠন করছে, যা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (মে ২০২৬-এর ৩য় সপ্তাহে)।

আপনি কি পাবিপ্রবির হয়ে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত?
আপনার দক্ষতা দেখান, আপনার আগ্রহ প্রমাণ করুন, গর্বের সাথে জার্সি পরুন।

খেলোয়াড় বাছাইয়ের জন্য উন্মুক্ত আহ্বান
সিলেকশন ক্যাম্পে অংশ নিয়ে দলে নিজের জায়গা নিশ্চিত করুন!

📅 তারিখ: ২৯ এপ্রিল ২০২৬
📍 ভেন্যু: পাবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠ
⏰ সময়: বিকাল ৫:০০টা
📞 যেকোনো প্রয়োজনে: ০১৭৯৭৬৮৩২৩০

যোগ্যতা:
• অবশ্যই পাবিপ্রবির শিক্ষার্থী হতে হবে
• ভলিবলের প্রতি আগ্রহ থাকতে হবে
• প্রাথমিক খেলার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

চলুন, পাবিপ্রবির জন্য গৌরব বয়ে আনি!

পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা!
13/04/2026

পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা!

অভিনন্দন কমিটির সকলকে।ক্লাবের ভবিষ্যৎ বিনির্মানে আপনাদের সাফল্য কামনা করছে পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের সকল সদস্য।
12/04/2026

অভিনন্দন কমিটির সকলকে।
ক্লাবের ভবিষ্যৎ বিনির্মানে আপনাদের সাফল্য কামনা করছে পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের সকল সদস্য।

আগামীকাল ৩০ জানুয়ারি, ২০২৬ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
29/01/2026

আগামীকাল ৩০ জানুয়ারি, ২০২৬ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে। স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্রিকেট দলের জন্য শুভকামনা।

স্থান: রুয়েট কেন্দ্রীয় মাঠ
সময়: দুপুর ১২ টা।

20/11/2025

Mathematics vs English || Penalty Shootout

Address

Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when PUST Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share