25/03/2014
সত্যিকি আমরা দেশ নিয়া গর্ব করবো ?
ভাত দে বাংলাদেশ,নইলে জাতীয় সংগীত গাইতে গাইতে শহীদ হবো।
বাংলাদেশের মানব পতাকার গিনেজ বুকের রেকর্ড পাকিস্থান ভেঙে দিয়েছে।
তাই জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ!
মানব পতাকার বিশ্বরেকর্ডে জাতি কি পেয়েছে?
জাতি কি আদৌ কোন উপকার পেয়েছে? উত্তর...না,পায়নি।
যে দেশে মা সন্তানকে ১০০টাকায় বিক্রি করে দেয়,
যে দেশে লাখ লাখ মানুষ ফুটপাতে প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে,
যে দেশে ৮০ বছরের বৃদ্ধার কম্বল চুরি হয়,
যে দেশে ক্ষুধার যন্ত্রনায় সন্তানদের নিয়ে মা আত্মহত্যা করে,
সে দেশের এমন রেকর্ড করা অসুস্থ অসভ্যতা ছাড়া আর কিছুইনা।
রেকর্ড যদি গড়তেই হয় ক্ষুধা মুক্ত দেশের রেকর্ড করো হে বাংলাদেশ।
রেকর্ড যদি গড়তেই হয় নাগরিকদের মৌলিক চাহিদা নিশ্চিতের
রেকর্ড গড়ো হে বাংলাদেশ।
রেকর্ড যদি গড়তেই হয় নারী নির্যাতনহীন দেশের রেকর্ড
গড়ো হে বাংলাদেশ।
সস্তা দেশ প্রেমের আবেগে যাদেরমানব পতাকার,
জাতীয় সংগীতের রেকর্ডে সস্তা বাহবা পেতো তারা বিদ্রোহ করে যদি বলে..
ভাত দে, নইলে জাতীয় সংগীত গাইতে গাইতে শহীদ হবো!
তখন রুখবে কি করে হে বাংলাদেশ।
(সংগৃহীত)