21/01/2026
রিশাদের পারফরম্যান্সটা নিয়ে আজকে আলাদা করে আলোচনা করা হলো না, কিন্তু এই পারফরম্যান্সটা আলোচনা ডিজার্ভ করে....
এই ম্যাচটা অনেকে দেখতে পারেননি, তাছাড়া এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে বিপিএল কোয়ালিফাইয়ার শুর, তাই স্কোপটাও ছিলো না অনেকের কাছে। কিন্তু অনেকে হয়তো স্কোরকার্ডে দেখেছেন ২-০-২৪-০, আর ভাবছেন, হায়রে কি পিডান পিডাইসে...
হ্যাঁ ১২ করে রান দিয়েছে মানে তো 'পিডান পিডাইসেই'; বাট আই হোপ, হোবার্ট রিশাদ থেকে যেটা চেয়েছিলো, রিশাদ সেটা সম্পূর্ণ দিয়েছেন, হ্যাঁ একটা উইকেট পেলে ভালো হতো, তবে হোবার্ট রিশাদকে দিয়ে মূল কাজটাই করিয়েছেন, রান চেকের কাজ!
অবাক হচ্ছেন? ২ ওভারে ২৪ আবার রান চেক কিভাবে? ওয়েল, এই ম্যাচে টার্গেট ছিলো ৭ ওভারে ৮৫। রিশাদ যখন প্রথম বলটা করতে চতুর্থ ওভারে আসেন, বিপক্ষ দলের রান দরকার ৪ ওভারে ৬৫।
ম্যাচের মাঝে বৃষ্টি হওয়ার পরের প্রথম স্পিন ওভারই ছিলো রিশাদেরটা, রিশাদ আসার সময় ধারাভাষ্যকার বললেন, "They should target this over, though Rishad has been excellent throughout the tournament!", রিশাদের প্রথম বলেই ক্লার্ক মারলেন ছক্কা। কিন্তু সেখান থেকে ১৩ দিয়ে ওভার শেষ করলেন।
পরের ওভারে মেরেডিথ দিলেন ১৫; ২ ওভারে লাগে ৩৭। পেলান্টিমেট ৬ষ্ঠ ওভারটা কে করবেন? এদিন তো নাথান এলিসও নেই, ক্যাপ্টেন বেন ম্যাকডরমোট বল তুলে দিলেন রিশাদকেই। রিশাদের সামনে তখন লিটারেলি ম্যাক্সওয়েল আর স্টয়নিস। ওই জায়গা থেকে হোবার্টের জন্য উইন পজিশন ছিলো সেটাই যে, শেষ ওভারের জন্য যত বেশি রান রাখা যায়৷ রিশাদ একটা ছক্কা হজম করলেন বটে, তবে রান দিলেন ১১। রিশাদের এই পারফরম্যান্সে সবচেয়ে হাইলাইট হয়ে থাকবে রিশাদের শেষ বলটা৷ ওয়াইড লাইন বরাবর ঝুলিয়ে দিয়ে ম্যাক্সওয়েলকে পরাস্ত করা, বলটা ডট হয়, আর শেষ ওভারে হোবার্টের জন্য ২৫ রেখে দেয়!
এই ডটটা কত প্রেশিয়াস ছিলো? দিন শেষে হোবার্ট জিতে মাত্র ৩ রানে। অর্থাৎ শেষ ওভারে ২২ নেয় মেলবোর্ন।
২-০-২৪-০ ; রিশাদের এই পারফরম্যান্স 'আউটস্ট্যান্ডিং', 'মাইন্ডব্লোয়িং'