24/10/2024
চল্লিশা বৈরাটি ক্লাব বর্তমান সময়ে যদিও অনলাইন ভিত্তিক সামান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে অফলাইনে এখনও কার্যক্রম পুরোপুরি সক্রিয় নয়,
অতএব চল্লিশা বৈরাটি গ্রামে চলমান সময়ে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই মর্মান্তিক তার মধ্যে, কিছু দিন পূর্বেই আমাদের গ্রামে ঘটে যায় একটি হত্যাকান্ড এবং কিছু চুরির ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে,
সুতরাং চল্লিশা বৈরাটি ক্লাবের পক্ষ হতে উক্ত চল্লিশা বৈরাটি গ্রামের মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি উক্ত গ্রামটি প্রতি নজরদারি ও টহল জোরদার করার জন্য এবং পাশাপাশি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই গ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য,
উল্লেখ্য যে পূর্বধলা উপজেলার মধ্যে আমাদের এই চল্লিশা বৈরাটি গ্রাম শেষ প্রান্তে অবস্থান যার ফলে এই গ্রামের উপর প্রশাসনের হস্তক্ষেপ খুবই সীমিত, তাই পূর্বধলা উপজেলার পুলিশ প্রশাসন ও UNO Purbadhala Netrakona মহোদয়ের প্রতি বিশেষ অনুরোধ জানাই এই গ্রামের প্রতি লক্ষ্য অর্জন করার,
ধন্যবাদ।