14/09/2023
কি দারুণভাবে ফিরে এলো শ্রীলঙ্কান ক্রিকেট।
রঙ্গনা হেরাথ, মুত্তিয়া মুরালিধরন, সানাথ জয়সুরিয়া,কুমার সাঙ্গাকারা,উপল থারাঙ্গা,লাসিথ মালিঙ্গাদের অনবসর এর পর প্রায় হারিয়ে যেতে বসেছিল শ্রীলঙ্কান ক্রিকেট মাঝে দেশকে দেউলিয়া হতে হয়েছে। সেখান থেকে অর্থনৈতিক ভাবে যেমন ফিরতে শুরু করেছে, তেমনি ক্রিকেটেও আগের মতো শক্তিশালী হতে শুরু করেছে শ্রীলঙ্কা। ২০১৯ অডিআই বিশ্বকাপের পর থেকে বলা চলে শ্রীলঙ্কান ক্রিকেটের পুনরুত্থান শুরু। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ হারানো বাংলাদেশের সাথে সিরিজ জেতা,, পপর্যায়ক্রমে ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার অবস্থান ছিল সু-দৃঢ়, পরবর্তীতে ২০২২ এশিয়া কাপ করলো দাসুন সানাকার নেতৃত্বে। তারই ধারাবাহিকতায় ২০২৩ এশিয়া কাপে শ্রীলংকা একে একে বাংলাদেশ,আফগানিস্তান ওডিআই র্যংকিং এ এক নম্বরে থাকা দল পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের ফাইনাল শ্রীলঙ্কা। এশিয়া কাপ শুরুর আগে কেউ ভাবতে পারিনি হয়তো শ্রীলঙ্কা এবারেও ফাইনাল খেলবে। কারণ তাদের দলের অন্যতম সেরা খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গা,দুসমান্দা চামিরা, লাহিরা কুমার ইনজুরিতে বাদ। কে ভেবেছিলো তরুণ ফাস্ট বোলার মাথিসা পাতিরানা, ২০ না পেরোনো দুনিথ ওয়েল্লালাগে, মাহিস থিকসানা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কাসুন রাজিথা, দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা ও দাসুন সানাকারা ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।
আজকেও যে অঘোষিত সেমিফাইনাল খেলায় শ্রীলঙ্কার ব্যাটারদের রানিং বিটুইন দ্য উইকেট ছিল দেখার মত তার পরেও একটা সময় মনে হচ্ছিল এই বুঝি হেরে গেল,,, তখনও ঠান্ডা মাথার ৪৯ রানের এক কার্যকরী ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয় উপহার দিল চারিথ আসালঙ্কা।
তবে কি এবার ২০২৩ এশিয়া কাপের ফাইনাল নাকি অডিআই বিশ্বকাপেও ভেলকি দেখাবে শ্রীলঙ্কা!