19/10/2015
আর তো মাত্র কিছুদিন, দেখতে
দেখতে চলে যাবে এই দিন গুলো,
আসছে বাংলাদেশের সবচেয়ে বড়
ক্রীড়া উৎসব বিপিএলের ৩য় আসর।
দিন যত এগুচ্ছে আমাদের মাঝে
উত্তেজনা ততই বাড়ছে, অল্প
কিছুদিনের মাঝেই দেখা যাবে
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে,
অলিতে-গলিতে, স্কুল-কলেজ-মাদ্
রাসা, চায়ের কাপ থেকে অফিসের
টেবিল সব জায়গায় একটাই নাম
'বিপিএল'....
তবে জানেন আমিও বিপিএলের জন্য
অপেক্ষা করে আছি, কিন্তু আমার
মাঝে নেই সেরকম একটুও উত্তেজনা
যেমনটা ছিল গত দুই আসরের শুরুর
পূর্বে। যার কারণ শুধু একটাই, যার
কারণ শুধু একজনই, যার কারণ শুধু একটাই
নাম....
'মোহাম্মদ আশরাফুল'
বাংলাদেশের ক্রিকেট ইতিহাস
লেখতে গেলে যার নাম ছাড়া সেটা
থাকবে অপূর্ণ। যার হাত ধরেই
বাংলাদেশের বিশ্ব ক্রিকেটে
পরিচিতি, যাকে দেখে দেখেই
ক্রিকেট শিখেছে বাংলাদেশের
হাজারো ক্রিকেট প্রেমী। আর মাত্র
অল্প কিছুদিনের অপেক্ষা এরপরেই
বসবে বিপিএল এর ৩য় আসর, যেখানে
অনুপস্থিত থাকবে একসময়কার
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়
একটা নাম। যেখানে অনুপস্থিত
থাকবে কিছু নান্দনিক আর শৈল্পিক
শটসের, ড্রেসিং রুমে অনুপস্থিত
থাকবে একটা চাঞ্চল্য পরিবেশের,
খেলা চলাকালে এবার আর
ক্যামেরাম্যান কেউ একজনের উপর
ক্যামেরাটা ধরলে স্ক্রিনে তাকে
দেখে উচ্ছাসে ফেটে পড়া হাজারো
ধ্বনিতে শোনা যাবে না তার নাম,
এবার আর প্রতিটা ম্যাচের পর নিদৃষ্ট
করে কেউ একজনকে নিয়ে লেখা হবে
না পত্রিকার কলাম, আলোচনা-
সমালোচনা হবে না টেলিভিশন
প্রোগ্রামে, এবার আর আমার মত
হাজারো ভক্ত নিজের সবকাজ ফেলে
রেখে দৌড়ে এসে টিভির সামনে
দাঁড়াবে না কেবল একজন
ব্যাটসম্যানের ব্যাটিং দেখার জন্য,
এবার আর নিদৃষ্ট কেউ একজনের
ভালো খেলার দোয়া নিয়ে
জায়নামাজে বসে হাত তোলতে হবে
না আমার মত কিছু পাগল ভক্তের....
"হ্যা এবারো বিপিএল হবে, কিন্তু
হবে না অনেক কিছু!"
- নোটঃ একটা জিনিস কি সবাই
জানেন? মোহাম্মদ আশরাফুলের
এবারের বিপিএলে না খেলার উপর
কেবল একটাই বাধা, আর সেই
বাধাটার নাম হল 'বিসিবি'।
আইসিসি কিন্তু আশরাফুলকে বলে
দিয়েছে বিসিবির অনুমতি পেলে সে
দেশের যেকোন ঘরোয়া ক্রিকেটে
অংশ নিতে পারবে। কিন্তু বিসিবি?
বিসিবি তো 'আশরাফুল' এই একটা
নামের প্রতি বরাবরই উদাসীন, এটা
আর নতুন কি? শোনা যাচ্ছে
পাকিস্তানের মোহাম্মদ আমীরকেও
নাকি দেখা যেতে পারে এবারের
বিপিএলে, তাকে দেখা যাক
কিংবা না যাক সেটা বিষয় না,
বিষয় হচ্ছে এই আমীরকেও আইসিসি
একই কথা বলেছিল যেরকমটা
আশরাফুলকে বলেছিল। আর
পাকিস্তান বোর্ড কিন্তু আমীরকে
ঠিকই তাদের ঘরোয়া লিগে খেলার
অনুমতি দিয়ে দিছে, আশরাফুলের
তুলনায় আমীরের অপরাধটা কিন্তু
অনেক গুণ জঘন্য ছিল, তার উপর
আশরাফুলের মত নিজে থেকে এসে
দেশ ও জাতির কাছে চোখেরজল
ছেড়ে ক্ষমা চায়নি আমীর। কিন্তু
পিসিবি জানে একটা খেলোয়াড়
গড়ে তোলাটা কতটা সময়ের ব্যাপার,
কিন্তু বিসিবির কাছে এরকম একটা
খেলোয়াড়কে নিয়ে নেই কোন
চিন্তা। এতদিন থেকে ক্রিকেটের
বাইরে থাকা একটা খেলোয়াড়কে
আবারো ক্রিকেটে ফিরিয়ে আনার
এটাই ছিল সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ
কিন্তু বিসিবির কাছে সেটা গ্রহণের
নেই কোন প্রয়োজন, আর হ্যা না
থাকারই কথা কারণ নামটা যে
'আশরাফুল'!
# shipon