Times of Sports

Directions

Times of Sports FIFA World Cup 2026™ ⚽

বয়সের সঙ্গে মানুষ বদলায়, রোনালদোর সঙ্গে বদলায় শুধু গোলের সংখ্যা! 🐐🔥
10/10/2026

বয়সের সঙ্গে মানুষ বদলায়, রোনালদোর সঙ্গে বদলায় শুধু গোলের সংখ্যা! 🐐🔥

ফুটবলের ইতিহাসে নিঃসন্দেহে এটিই সেরা ফেয়ারওয়েল। তারা নিজেদের ছাড়িয়ে গেছে- কি ছিলোনা মেসির বিদায়ী অনুষ্ঠানে, ইউনিক সবকিছু...
07/10/2026

ফুটবলের ইতিহাসে নিঃসন্দেহে এটিই সেরা ফেয়ারওয়েল। তারা নিজেদের ছাড়িয়ে গেছে- কি ছিলোনা মেসির বিদায়ী অনুষ্ঠানে, ইউনিক সবকিছু করেছে তারা, এভাবেই ন্যাশনাল হিরোদের বিদায় দিতে হয়।

পক্ষপাতিত্ব বাদ দিলে আমি চাই এমন একটা লিজেন্ডারি ফেয়ারওয়েল রোনালদো ও পাক পর্তুগাল থেকে, নেইমার ও পাক ব্রাজিল থেকে, এই তিনজন একটু বেশিই ডিজার্ভ করে, লিজেন্ডদের মাঠ থেকে এভাবেই বিদায়টাই বেশি মানায়।

🚨🎙️ লিও মেসির পূর্ণ বক্তব্য:“এই জার্সিটাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছুই বলার নেই। ২০ বছর ধরে, সবচেয়ে কঠিন সময়গুলোর ...
07/10/2026

🚨🎙️ লিও মেসির পূর্ণ বক্তব্য:
“এই জার্সিটাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছুই বলার নেই। ২০ বছর ধরে, সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যেও আমি কখনো লড়াই থামাইনি। সামনে এগিয়ে গেছি, নিজের সবটুকু দিয়েছি এবং সবসময়ই এখানে থাকতে চেয়েছি।

এখানে আর না আসা, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আর না থাকা—এটা আমাকে ভীষণ কষ্ট দেবে। যদি আমার হাতে থাকত, আমি সারাজীবন এখানেই থাকতে চাইতাম। কারণ আর্জেন্টিনার হয়ে খেলার চেয়ে সুন্দর কিছু নেই।

আমার মনে হয় আজ আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কথা বলছি, কারণ আমি আসলে চাই না এই মুহূর্তটা শেষ হয়ে যাক।

কিন্তু আমার মনে হয়, আমার অবসর নেওয়ার সময় এসে গেছে। শেষ বিশ্বকাপটা আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমরা যা কিছুর মধ্য দিয়ে গেছি তার পর। ফাইনালে পৌঁছানোর সময় আমাদের ভেতরে খুব সামান্য শক্তিই অবশিষ্ট ছিল, তবুও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি—যেমনটা আমরা সবসময় করি।

আমরা আবারও বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আর আমাদের নিয়ে যা কিছু বলা হয়েছিল, তার পরও অস্বাভাবিক কিছু ঘটেনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমাদের অনেকটাই নিঃশেষ করে দিয়েছিল, কারণ আমরা সেখানে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিলাম।

২০২২ সালে আমাদের একটা স্বপ্ন ছিল। শুধু আমার স্বপ্ন নয়, পুরো একটা দেশের স্বপ্ন—আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। এবং আমরা সেটা করতে পেরেছিলাম।

আমরা বিশ্বকাপ জিতেছি, কোপা আমেরিকা জিতেছি, ফিনালিসিমা জিতেছি… এই জাতীয় দলের সঙ্গে যা কিছু অনুভব করেছি, তার প্রতিটির জন্য আমি অবিশ্বাস্যরকম কৃতজ্ঞ।

কিন্তু এই যাত্রা শুধু ২০২২ কিংবা শেষ বিশ্বকাপকে ঘিরে ছিল না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনেক আগেই অসংখ্য সতীর্থ আমার পাশে দাঁড়িয়ে এই জার্সির জন্য লড়েছে। তারা আর্জেন্টিনার জন্য কতটা লড়েছে, কতটা দিয়েছে—সেটা নিয়ে কখনো সন্দেহ করবেন না।

আমার সব সতীর্থের সঙ্গে একই মাঠ ভাগ করে নেওয়া ছিল আমার জন্য এক বিশাল সম্মান ও সৌভাগ্য। ফুটবলের বাইরেও আমরা জীবনের এত কিছু একসঙ্গে ভাগ করেছি। যখনই আমরা মাঠে নামতাম, আমি জানতাম আমরা যেকোনো দলের বিপক্ষে লড়তে পারি, কারণ আমার পাশে এমন যোদ্ধারা ছিল যারা মাঠে নিজেদের সবকিছু রেখে আসতে প্রস্তুত ছিল।

সবচেয়ে বড় কিছু অর্জন করতে হলে একটি শক্তিশালী দল দরকার। আর কঠিন সময়েই বোঝা যায়, আপনার দল আসলে কেমন। আমরা যা কিছু অর্জন করেছি, তার অন্যতম বড় কারণ ছিল এটাই।

আর বিশেষ করে এই দলটাকে—ধন্যবাদ। ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখেছি, তারা আমাকে সেটা পূরণ করতে সাহায্য করেছে। তারা আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।

আমি মানুষগুলোকেও ধন্যবাদ জানাতে চাই। আর্জেন্টিনার অনেক শহরে খেলার সৌভাগ্য আমার হয়েছে, আর যেখানেই গিয়েছি, অবিশ্বাস্য ভালোবাসা পেয়েছি।

এত বছর ধরে পৃথিবীর যেখানেই আমরা খেলেছি, স্টেডিয়ামগুলো আর্জেন্টাইন সমর্থকে ভরা ছিল। ম্যাচ যাই হোক, দূরত্ব যতই হোক, মানুষ আমাদের পাশে থাকতে বিশাল ত্যাগ স্বীকার করেছে। আমরা জানি এটা কত কঠিন। পৃথিবীর যেখানেই গিয়েছি, মনে হয়েছে যেন ঘরের মাঠে খেলছি, কারণ সবসময় আপনাদের সমর্থন অনুভব করেছি।

আর এই সমর্থন চলতে থাকতে হবে। কঠিন সময় আসবে, আর তখনই দলকে আরও বেশি সমর্থন করতে হবে। শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল দরকার, কারণ সবসময় এমন মানুষ থাকবে যারা জাতীয় দলের ব্যর্থতা দেখতে চাইবে। আমরা তাদের সেই আনন্দ দিতে পারি না।

এই স্টেডিয়ামেই আমি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি কাটিয়েছি—বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে আমাদের প্রথম ম্যাচ। সেটা ছিল অসাধারণ সুন্দর। আর আজ হয়তো সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি, কারণ আজ আমি এখানে দাঁড়িয়ে বিদায় বলছি।

আমি আপনাদের সবাইকে খুব মিস করব। কিন্তু আমি সবসময় আপনাদের পাশেই থাকব। এই ছেলেদের এবং ভবিষ্যতে যারা আসবে, তাদের সবাইকেই সমর্থন করে যাব।

এই মুহূর্তে আমার ভেতর দিয়ে এত আবেগ যাচ্ছে যে নিশ্চয়ই অনেক কিছুই বলতে ভুলে যাচ্ছি। এটা আমার জন্য খুব কঠিন একটা মুহূর্ত। সবার আগে আমার বাবার কথাই মনে পড়ছে।

আমি এখানে খেলাটা ভীষণভাবে মিস করব। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আর আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।

আমি বিদায় নিচ্ছি কৃতজ্ঞতা, গর্ব এবং শান্তি নিয়ে। সবকিছুর জন্য ধন্যবাদ।” 🇦🇷❤️

শেষবারের মতো আর্জেন্টিনার ট্রেনিং সেশনে যোগ দিলেন মেসি। 😢
05/10/2026

শেষবারের মতো আর্জেন্টিনার ট্রেনিং সেশনে যোগ দিলেন মেসি। 😢

পুরো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় স্টেডিয়াম আর্জেন্টিনার মনুমেন্টাল। এখানেই লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। দর্শক ধারণক্ষমতা ৮৫ ...
05/10/2026

পুরো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় স্টেডিয়াম আর্জেন্টিনার মনুমেন্টাল। এখানেই লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। দর্শক ধারণক্ষমতা ৮৫ হাজার। লিওনেল স্কালোনি মনে করেন, দর্শক ধারণক্ষমতা যদি সোয়া চার লাখও হতো, অনায়াসেও সেই স্টেডিয়াম কানায় কানায় ভরে যেত মেসির ফেয়ারওয়েল ম্যাচে।

৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নামবেন মেসি। এই ম্যাচের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে পুরো বিক্রি হয়ে যায়। টিকিটের জন্য হাহাকার চলছে। কালো বাজারে বেশি দামে টিকিট চেয়েও মিলছে না। ব্ল্যাকে টিকিট বেচে যাদের জীবন চলে, তারাও রুটিরুজির কথা ভুলে যেন এই ম্যাচে দর্শক হয়ে যেতে চান।

খোদ স্কালোনিই বলেছেন, ৭ অক্টোবরের ম্যাচে তিনি কোচের ভূমিকায় যতটা না থাকবেন, তার চেয়েও বেশি থাকবেন দর্শকের ভূমিকায়। আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রতিটা সেকেন্ড যে মুগ্ধ চোখে উপভোগ করতে চান।

✳️ BREAKING: “I had already made up my mind to retire from the national team after the World Cup. But the coach and the ...
05/10/2026

✳️ BREAKING: “I had already made up my mind to retire from the national team after the World Cup. But the coach and the President of the Portuguese Football Federation asked me to stay.

I gave Portugal my name. I gave my heart. I gave my youth, my sacrifice, my goals, my trophies, and everything I had on that pitch. I helped put Portugal where the whole world could see us.

But sometimes, after giving so much, you still ask yourself: what did I receive in return?

They may disagree with me. They may criticize me. They may try to change the story. But there is one thing nobody can change—the legacy I have built and the person I have become for Portugal.

I will always be Cristiano. I will always fight. I will always believe. And I will never apologize for becoming the player and the man I am today.

To every fan who stood beside me when I was winning and, even more importantly, when I was suffering—this is for you. I love you. I carry your support in my heart, and I will always be grateful. ❤️🇵🇹"

-Legend Christaino Ronaldo melts heart

🚨🔴 ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল দল থেকে অবসর ঘোষণা করেছেন।👋এই সিন্ধান্তটা বিশ্বকাপের পর নিলে,আজ এমন কন্ট্রোভার্সি...
02/10/2026

🚨🔴 ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল দল থেকে অবসর ঘোষণা করেছেন।👋
এই সিন্ধান্তটা বিশ্বকাপের পর নিলে,আজ এমন কন্ট্রোভার্সিয়াল রিটায়ার্ড নিতে হতো না।

সবকিছুর জন্য ধন্যবাদ কিংবদন্তি।🙏❤️

🚨💣 ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগুয়েরের দাবি অনুযায়ী:“ক্রিশ্চিয়ানোর সঙ্গে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপত...
01/10/2026

🚨💣 ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগুয়েরের দাবি অনুযায়ী:

“ক্রিশ্চিয়ানোর সঙ্গে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি এবং হোর্হে জেসুসের একটি ব্যক্তিগত বৈঠক হয়। সেখানে হোর্হে জেসুস ক্রিশ্চিয়ানোর কাছে ক্ষমা চান, কারণ তাকে ৩০ মিনিট ওয়ার্ম-আপ করিয়েও মাঠে নামাননি।
তিনি ক্রিশ্চিয়ানোকে প্রতিশ্রুতি দেন যে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ক্ষমা চাইবেন, নিজের ভুল স্বীকার করবেন এবং পুরো বিষয়টি পরিষ্কার করবেন।

কিন্তু হোর্হে জেসুস সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।
এর পরিবর্তে, ক্রিশ্চিয়ানোর মনে হয়েছে তিনি এমন কিছু কথা বলেছেন যা সত্য নয় এবং প্রকাশ্যে এমনভাবে নিজেকে উপস্থাপন করেছেন যেন তিনিই সবকিছুর নিয়ন্ত্রণে আছেন, আর ক্রিশ্চিয়ানোও দলের ‘আর দশজন খেলোয়াড়ের মতোই একজন’।
এতে ক্রিশ্চিয়ানো ক্ষুব্ধ হন।

ক্রিশ্চিয়ানোর মনে হয়েছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। হোর্হে জেসুস ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং প্রকাশ্যেও একই কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে তার বিপরীতটাই করেছেন।
তাই ক্রিশ্চিয়ানো সিদ্ধান্ত নেন: ‘আমি বাড়ি চলে যাব।’

তার কাছে বিষয়টি ছিল বিশ্বাসঘাতকতার মতো।”
— El Chiringuito

BCS-এর প্রস্তুতির জন্য ঢাকায় একটা ভালো লাইব্রেরিতে বসে পড়তে চান? 📚তাহলে আগারগাঁওয়ের বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার সম্পর্কে জ...
30/09/2026

BCS-এর প্রস্তুতির জন্য ঢাকায় একটা ভালো লাইব্রেরিতে বসে পড়তে চান? 📚

তাহলে আগারগাঁওয়ের বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার সম্পর্কে জেনে রাখুন!

এখানে নিজের বই নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে। পরিবেশও বেশ সুন্দর। আর শুধু পড়ার জায়গাই নয়, রয়েছে আরও কিছু প্রয়োজনীয় সুবিধা।

📌 সদস্য হওয়ার নিয়ম:
দুই ধরনের সদস্যপদ রয়েছে—পাঠক ও গবেষক। পাঠক সদস্যের ফি বছরে ২০০ টাকা এবং দেশি গবেষক সদস্যের ফি ৫০০ টাকা। mygov.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

📌 আরও যেসব সুবিধা পাবেন:
• নিজের বই ও নোট নিয়ে পড়াশোনা করতে পারবেন।
• খাবারের জন্য আলাদা জায়গা রয়েছে। কোন ক্যান্টিন নেই, তবে নিজের খাবার নিয়ে খেতে পারবেন।
• নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
• সরকারি শিশু Daycare কেন্দ্র রয়েছে, যা কর্মজীবী ও পড়াশোনায় যুক্ত মায়েদের জন্য কাজে আসতে পারে।

📌 ঠিকানা: আগারগাঁও, ঢাকা।

📌 সময়সূচি: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে।

অনেকেই বাসায় বা হোস্টেলে বসে পড়ার পরিবেশ পান না। তাদের জন্য এমন একটি জায়গা বেশ কাজে আসতে পারে।

পোস্টটি আপনার সেই বন্ধুর সঙ্গে শেয়ার করুন, যিনি ঢাকায় লাইব্রেরিতে বসে BCS প্রস্তুতি নিতে চান। ❤️📚

এইডা ভালো হইছে, ভাইরাল গার্লকে ৭দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লেডি বাইকার সুমাইয়া নামের এক লেডি বাইকার ...
30/09/2026

এইডা ভালো হইছে, ভাইরাল গার্লকে ৭দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লেডি বাইকার সুমাইয়া নামের এক লেডি বাইকার তার স্বামীকে নিয়ে উল্টা পথে যাওয়ার সময় সার্জেন্ট অফিসার তাদের বাইক আটক করে।

এতে সুমাইয়া পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে গালাগাল করে, ধাক্কা দেয়, নানান হু//মকি দেয়, পুলিশের হাত থেকে চাবি ছিনিয়ে নিয়ে যায়, এবং তার সোসাল মিডিয়ার মিলিয়ন ফলোয়ারের ভয় দেখায়।

কিন্তু সার্জেন্ট অফিসাররা ছিলেন নির্ভার, তারা শান্ত ভাবে সবকিছু নিয়ন্ত্রন করে, এবং একসময় মুবাইলকোর্টের মুখোমুখি করে।

মুবাইল কোর্টের ম‍্যাজিস্ট্রিট সব শুনে সুমাইয়া ও তার স্বামীকে ৭দীনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পাকনা ও বাচাল মাইয়াটার জন‍্য তার অবলা স্বামীটা হুদাই জেলে গেলো 😌

Address

24. 1344° N And 90. 7860° E
Rajshahi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Times of Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share