Cricketsia Youth Foundation

Cricketsia Youth Foundation We empower young leaders through sports, education and social action. REGISTRATION NO:
DYD/13139/NAOGAON-148

Our mission is to build a better future for our nation by promoting positive change, equality and climate justice. ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য

সংগঠনের মূল উদ্দেশ্যঃ
সমাজসেবা ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে খারাপ দিক থেকে দূরে রেখে তাদের ভালো কাজে উৎসাহিত করা এবং মানবিক নেতৃত্বে প্রস্তুত করা।

১. ক্রীড়া কার্যক্রম
উদ্দেশ্য: ক্রিকেটের মাধ্যমে সামাজিক অবক্ষয় দূর করা। নতুন

ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখা এবং বিশেষ করে তৃণমূল ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করা।
• ক্রিকেট একাডেমি পরিচালনা করা।
• বিভিন্ন জাতীয় দিবসে প্রীতি ম্যাচ এবং টূর্ণামেন্ট আয়োজন করা।
• সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সকল ছুটির দিনে সকল বয়সী মানুষের অংশগ্রহনে ’সুস্বাস্থের জন্য ক্রিকেট’ আয়োজন করা।
• বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট (U-12, U-16, U-22) পরিচালনা করা।
• খেলোয়াড়দের মধ্যে নৈতিকতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব তৈরি করা।
• মাদকবিরোধী বিভিন্ন টূর্ণামেন্ট আয়োজন করা।
• আন্তঃজেলা, আন্তঃউপজেলা, আন্তঃস্কুল, পৌরসভার পর্যায়ে বিভিন্ন টূর্নামেন্ট আয়োজন করা।

২. সমাজসেবা কর্মসূচি
উদ্দেশ্য: তরুণদের সহানুভূতিশীল ও দায়িত্বশীল করে গড়ে তোলা
• দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো (বস্ত্র/খাদ্য বিতরণ)
• রক্তদান কর্মসূচি
• ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
• শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরন বিতরণ ও সৃজনশীল প্রতিযোগিতা
• অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন।

৩. মাদক ও অপরাধবিরোধী ক্যাম্পেইন
উদ্দেশ্য: খারাপ দিক থেকে দূরে রাখা
• মাদকবিরোধী র্যা লি, ক্যাম্পেইন এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা।
• স্কুল ও কলেজভিত্তিক সচেতনতামূলক আলোচনা সভা
• যুব সমাজের মাঝে প্রাক্তন আসক্তদের গল্প তুলে ধরা
৪. পরিবেশ সচেতনতা ও জনসচেতনতা কার্যক্রম
• বৃক্ষরোপণ কর্মসূচি
• পরিচ্ছন্নতা অভিযান
• Save Water / Save Nature ক্যাম্পেইন
• সচেতনতামূলক পোস্টার বিতরণ

৫. বিভিন্ন দিবসে অংশগ্রহন
বিভিন্ন জাতীয় ,আন্তর্জাতিক এবং গুরুত্বপূর্ণ দিবসগুলোতে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহন করা হবে এবং দিবসসমূহ উদযাপন করা হবে।

এছাড়া নিজ জেলা এবং দেশের প্রয়োজনে যেকোন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহন করবে ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন।

ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের মাসিক সভা সফলভাবে অনুষ্ঠিত হলো।গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত, প্রাণখোলা আলোচনা আর নতুন আত্মবি...
02/09/2026

ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের মাসিক সভা সফলভাবে অনুষ্ঠিত হলো।

গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত, প্রাণখোলা আলোচনা আর নতুন আত্মবিশ্বাস।সব মিলিয়ে সভার সমাপ্তি হয়েছে দৃঢ় প্রত্যয়ে।

সামনে বড় লক্ষ্য, বড় চ্যালেঞ্জ।
আমরা প্রস্তুত, সামনের পথচলা হবে আরও দুর্দান্ত, আরও গতিময়।


গুগল ম্যাপে খুব সহজেই আমাদের খুঁজে পাবেন। ফাইভ স্টার দিতে পারেন।
29/08/2026

গুগল ম্যাপে খুব সহজেই আমাদের খুঁজে পাবেন। ফাইভ স্টার দিতে পারেন।

★★★★★ · Non-profit organization

📢 জরুরি বিজ্ঞপ্তিসময়মতো উইকেট সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় আগামীকাল ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন...
27/08/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

সময়মতো উইকেট সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় আগামীকাল ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

টুর্নামেন্টের নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধা ও অনিশ্চয়তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে ক্ষমাপ্রার্থী। 🙏

সবার সহযোগিতা ও সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

— ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন
Beyond Cricket, For Humanity

নীরবে পাশে থাকা মানুষটির প্রতি কৃতজ্ঞতা 🩷বর্তমান সময়ে নিঃস্বার্থভাবে একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন চালিয়ে নেওয়া কতটা...
27/08/2026

নীরবে পাশে থাকা মানুষটির প্রতি কৃতজ্ঞতা 🩷

বর্তমান সময়ে নিঃস্বার্থভাবে একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন চালিয়ে নেওয়া কতটা যে কঠিন, তা কেবল ভুক্তভোগীরাই অনুধাবন করতে পারেন। চারপাশের সুযোগসন্ধানী আর নামকাওয়াস্তে সংগঠনের ভিড়ে প্রকৃত সামাজিক সংগঠনগুলো পদে পদে নানা অবহেলা ও বঞ্চিত হয়।

বিগত কয়েক মাসে ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন কঠিন এক চড়াই-উৎরাই পার করেছে এবং এখনো সংগ্রাম করে যাচ্ছে। আমাদের কাজের প্রতি নিবেদিত তরুণদের অভাব নেই, অভাব শুধু পর্যাপ্ত অর্থনৈতিক সংস্থানের। গত জুন মাসে নতুন অফিস নেওয়ার পর থেকে আমরা বহু শুভাকাঙ্ক্ষী, আমাদের থেকে সুবিধা পাওয়া ব্যক্তি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছি। অনেকে বাড়িয়েছেন সহযোগিতার হাত, আবার প্রাপ্তির চেয়ে না-পাওয়ার তালিকাটাও কম দীর্ঘ নয়।

তবে এই নিরাশার মাঝেও কিছু মানুষ আসেন আশার আলো হয়ে। তাঁরা ঢাকঢোল পিটিয়ে বিশাল প্রতিশ্রুতি দেন না, বরং নীরবে-নিভৃতে ভালোবাসার হাত বাড়িয়ে দেন। তেমনই একজন আমাদের পরম শ্রদ্ধেয় ও শুভাকাঙ্ক্ষী প্রচেষ্টা মাল্টিপারপাস অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটি, নওগাঁর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল বারিক (আমাদের ভালোবাসার বারিক আঙ্কেল)।

ক্রিকেটসিয়ার পথচলার শুরু থেকেই প্রচারবিমুখ এই মানুষটি নীরবে আমাদের পাশে আছেন। অফিস নেওয়ার পর তাঁকে আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণের চাহিদার কথা জানিয়েছিলাম। বারিক আঙ্কেল কোনো ঘোষণা না দিয়েই আজ সকালে হটাৎ ফোন করে উপহারটি সংগ্রহ করতে বললেন।

এই নিঃস্বার্থ ভালোবাসা আর অনুপ্রেরণা পেয়েই তো শত প্রতিবন্ধকতার পরেও আমরা থেমে যাই না। বারিক আঙ্কেলের মতো মানুষদের অকৃত্রিম ভালোবাসাকে সম্বল করেই ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন এগিয়ে যাবে বহু দূর। ইনশাআল্লাহ, নওগাঁ জেলা এবং পার্শ্ববর্তী সান্তাহারের তরুণ ও যুবসমাজের কাছে ক্রিকেটসিয়া একদিন আদর্শ দৃষ্টান্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।

শ্রদ্ধেয় আব্দুল বারিক আঙ্কেলের প্রতি ক্রিকেটসিয়া পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও গভীর ভালোবাসা জানাই।


🎂 শুভ জন্মদিন, প্রিয় বড় ভাই 🎂ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য, সকলের শ্রদ্ধেয় বড় ভাই এবং নওগাঁর স্বনামধন্য ক্...
25/08/2026

🎂 শুভ জন্মদিন, প্রিয় বড় ভাই 🎂

ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য, সকলের শ্রদ্ধেয় বড় ভাই এবং নওগাঁর স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব দেওয়ান রোকনুতজ্জামান সুমন ভাইকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ক্রীড়াঙ্গনে আপনার দীর্ঘদিনের অবদান, নেতৃত্ব, আন্তরিকতা ও তরুণদের প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের পথচলায় আপনার মূল্যবান সহযোগিতা ও দিকনির্দেশনা সবসময়ই বিশেষভাবে স্মরণীয়।

আপনার জীবনের প্রতিটি দিন হোক আনন্দ, সুস্থতা, সম্মান ও সাফল্যে পরিপূর্ণ। মহান আল্লাহ আপনার আগামী দিনগুলোকে আরও সুন্দর ও সমৃদ্ধ করুন এবং আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। 🤲

শুভ জন্মদিন সুমন ভাই 🎉
আপনার জন্য রইলো অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা।


ক্রিকেটসিয়া এল ক্ল্যাসিকো ১ম আসর | পুরস্কার বিতরণী ও মিলনমেলা ❤️গতকাল ২২ আগস্ট ২০২৬ সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্রিকেটসিয়া এল...
23/08/2026

ক্রিকেটসিয়া এল ক্ল্যাসিকো ১ম আসর | পুরস্কার বিতরণী ও মিলনমেলা ❤️

গতকাল ২২ আগস্ট ২০২৬ সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্রিকেটসিয়া এল ক্ল্যাসিকো ১ম আসর উপলক্ষে পুরস্কার বিতরণী ও ক্রিকেটসিয়ার কিছু সংখ্যক বড় ভাইদের নিয়ে আয়োজিত বিশেষ পিকনিক।

ক্রিকেটসিয়ার সিনিয়র-জুনিয়র সকল ক্রিকেটার এবং আমন্ত্রিত বড় ভাইদের উপস্থিতিতে আড্ডা, খুনসুটি, বিতর্ক, হাসি-আনন্দ ও খাওয়া-দাওয়ায় ক্রিকেটসিয়ার কেন্দ্রীয় কার্যালয় সত্যিকার অর্থেই পরিণত হয়েছিল এক প্রাণের মিলনমেলায়।

ক্রিকেটের মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে এমন সুন্দর মুহূর্তগুলোই আমাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে। এটাই ক্রিকেটসিয়ার শক্তি, এটাই আমাদের ভালোবাসার বন্ধন।

এই আয়োজনকে সফল ও আনন্দময় করে তুলতে যারা পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, ক্রিকেটসিয়ার পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।

এমন ভালোবাসাময় মিলনমেলা নিয়মিত আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।
ক্রিকেটের ঊর্ধ্বে, মানবতার পাশে।

আজকে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত এবং প্রতিক্ষিত ক্রিকেটসিয়া সিনিয়র বনাম জুনিয়র ম্যাচের স্কোরকার্ড। ম্যান অব দি ম্যাচঃ Abir H...
21/08/2026

আজকে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত এবং প্রতিক্ষিত ক্রিকেটসিয়া সিনিয়র বনাম জুনিয়র ম্যাচের স্কোরকার্ড।
ম্যান অব দি ম্যাচঃ Abir Hosen & Ferdus Ahmed Shobuj

(পুনশ্চঃ জুনিয়র টিমেে স্কোরকার্ডে কিছু অসঙ্গতি আছে। জুনিয়রদের ক্যাপ্টেন জয়ের নাম দুইবার আছে, সে ৪০+ রান করেছে এবং নটআউট ছিল। আরো ২-১টা অসঙ্গতি আছে। এছাড়া স্কোরকার্ডের বাকী সবকিছু ঠিক আছে। )

🏆 Congratulations, Cricketsia Seniors 🏏💙Champions of the Cricketsia Generation Cup 2026 – 1st Edition!🏆🔥Well played, Cha...
21/08/2026

🏆 Congratulations, Cricketsia Seniors 🏏💙

Champions of the Cricketsia Generation Cup 2026 – 1st Edition!🏆🔥

Well played, Champions 💙👏

🏏🔥 CRICKETSIA SENIORS 🆚 CRICKETSIA JUNIORS 🔥🏏🏆 BATTLE OF GENERATIONSঅভিজ্ঞতা বনাম তারুণ্য!একদিকে অভিজ্ঞ Seniors, অন্যদিক...
20/08/2026

🏏🔥 CRICKETSIA SENIORS 🆚 CRICKETSIA JUNIORS 🔥🏏

🏆 BATTLE OF GENERATIONS

অভিজ্ঞতা বনাম তারুণ্য!
একদিকে অভিজ্ঞ Seniors, অন্যদিকে উদীয়মান তারুণ্যের শক্তি Juniors।
কে হবে আজকের মাঠের সেরা? 💥

📅 ২১ আগস্ট ২০২৬ | শুক্রবার
⏰ সকাল ৮:৩০ মিনিট
📍 মহাদেবপুর ডাকবাংলো মাঠ, মহাদেবপুর, নওগাঁ

দুই প্রজন্ম, এক মাঠ, এক লড়াই!
ক্রিকেটের উত্তেজনায় জমে উঠুক Cricketsia Battle of Generations। 🏏🔥

অভিজ্ঞতা বনাম তারুণ্য—মাঠেই হবে আসল দ্বৈরথ! 💪

Address

Par-Naogaon (Alupotti)
Naogaon
6500

Alerts

Be the first to know and let us send you an email when Cricketsia Youth Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share