Renaissance Sporting Club

Renaissance Sporting Club This page is the only Renaissance Sporting Club's own page. This page for the only sports news release. This page is free from all kinds of political activities.

please don't expression on this page any political affairs .

 #রেনেসাঁস_স্পোর্টিং_ক্লাব_আনন্দ_ঈদ_আড্ডা​ঈদের খুশি ভাগ করে নিতে গতকাল (২২/০৩/২০২৬) উদযাপিত হলো আমাদের প্রিয়  #রেনেসাঁস_...
23/03/2026

#রেনেসাঁস_স্পোর্টিং_ক্লাব_আনন্দ_ঈদ_আড্ডা

​ঈদের খুশি ভাগ করে নিতে গতকাল (২২/০৩/২০২৬) উদযাপিত হলো আমাদের প্রিয় #রেনেসাঁস_স্পোর্টিং ক্লাব-এর বিশেষ " ্ডা ও প্রীতি ক্রিকেট ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬"। দিনভর খেলাধুলা আর মাঠের লড়াই শেষে বিজয়ী ও অতিথিদের সাথে কাটানো মুহূর্তগুলো ছিল সত্যিই অবিস্মরণীয়।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব হামিদুর রহমান (শাহীন)।
এরপর ক্লাবের সোনালী অতীত ও ভ্রাতৃত্বের স্মৃতিচারণ করেন আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মিলন ভাই।
​আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের গঠনমূলক বক্তব্য আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে:প্রফেসর ডক্টর
​জনাব মারুফ আহমেদ ও জনাব সুজন মিয়া মহোদয় তাদের বক্তব্যে সুস্থ ধারার খেলাধুলা ও তরুণ সমাজের শারীরিক গঠনের গুরুত্ব তুলে ধরেন।

​শ্রদ্ধেয় জনাব জিল্লুর রহমান মহোদয় আমাদের এলাকার সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ক্লাবের ভূমিকার প্রশংসা করেন।

​অনুষ্ঠানের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল সম্মাননা প্রদান। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল সিনিয়রদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা স্বরূপ ক্লাবের পক্ষ থেকে বিশেষ "ক্রেস্ট" প্রদান করা হয়। আমাদের এই অগ্রযাত্রায় আপনাদের অবদান ও দোয়া আমাদের শক্তি।

​সবশেষে সবার সাথে আনন্দ ভাগ করে নিতে কেক কাটা হয় এবং টার্গেট হিট বিজয়ীসহ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও ্ডা নিয়ে সমাপনী বক্তব্য রাখেন আমাদের প্রিয় জনাব রাইহান (রাফি) ভাই।

​ধন্যবাদ সবাইকে, যারা আমাদের এই আয়োজনে পাশে ছিলেন। #রেনেসাঁস_স্পোর্টিং ক্লাবের এই ভ্রাতৃত্ব অটুট থাকুক চিরকাল। 🤝❤️

✌️✌️✌️
18/11/2025

✌️✌️✌️

We are proud of you   -30
24/10/2023

We are proud of you -30

Palestinian footballer & Palestinian league top scorer Ahmed Draghma was killed by Isreali forces yesterday.-Who cares?-...
24/12/2022

Palestinian footballer & Palestinian league top scorer Ahmed Draghma was killed by Isreali forces yesterday.

-Who cares?
-Nobody.
🏴🏴🏴😢😢😢

এই মানুষটাকে দেখে সবার শেখা উচিত। সব্বার। ২০১৪ ফাইনালে জার্মানির কাছে হার। পরপর দু'বার কোপা আমেরিকা ফাইনালে হার। ভেঙে পড...
18/12/2022

এই মানুষটাকে দেখে সবার শেখা উচিত। সব্বার। ২০১৪ ফাইনালে জার্মানির কাছে হার। পরপর দু'বার কোপা আমেরিকা ফাইনালে হার। ভেঙে পড়া। কান্না। অবসর। কান্নার ছবি নিয়ে ভয়ংকরভাবে ট্রোল। নিজের দেশের সমর্থকরাই মূর্তি ভেঙে দিলো, মেসির নামের জার্সি পোড়ালো বুয়েনস আইরসের রাজপথে‌। যে ২০১৪ বিশ্বকাপে সোনার বল পেলো তার নামের জার্সি! একটা সময় প্রশ্ন উঠলো, মেসি কী শেষ?

কিন্তু তারপর গোটা পৃথিবী দেখলো এক ফিনিক্স পাখিকে। অবসর ভেঙে বেরোলেন তাতেও ট্রোল। কিন্তু মানুষটা এবার আরো দৃঢ়সংকল্প। দেশকে আসলে আরো অনেককিছু দেওয়ার ছিল তার। ১১ই জুলাই, ২০২১। আবার একটা কোপা আমেরিকার ফাইনাল। প্রতিপক্ষ ব্রাজিল এবার। অবশেষে অধরা সাফল্য ধরা দিলো ফুটবলের রাজপুত্রের হাতে। টুর্নামেন্টে ৪ টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়।
এরপর, ২০২২ ফুটবল বিশ্বকাপ। গ্রুপ পর্বেই প্রথম ম্যাচেই ২-১ গোলে হার সৌদি আরবের সঙ্গে। আবার ট্রোল, বলা হলো এবারের দৌড় ওই গ্রুপ পর্ব অবধিই। "Where is Messi, Where is Messi!" স্লোগান উঠলো। কিন্তু আড়ালে ভগবান হয়তো মুচকি হেসেছিলেন। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে চমৎকার গোল। ২-০ তে জিতলো আর্জেন্টিনা। পরের ম্যাচে পেনাল্টি মিস করেও ম্যান অফ দ্য ম্যাচ। ২-০ তে পোল্যান্ডের বিরুদ্ধে জিতে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আবার অনবদ্য গোল, ২-১ -এ জিতে এবার কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এবার জয় পেনাল্টি শুট-আউটে। মাঠে বরাবরের মতো ফুল ফোটাচ্ছেন মেসি। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে আসা ক্রোয়েশিয়া। কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা খেলে ৩-০ গোলে জয় আর্জেন্টিনার। মেসি আবারো ম্যান অফ দ্যা ম্যাচ। এবার ফাইনাল। প্রতিপক্ষ ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। প্রথমার্ধে আর্জেন্টিনা অসাধারণ খেলায় খুঁজেই পাওয়া গেলো না ফ্রান্সকে। ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। মেসি ও ডি মারিয়ার গোল। আর্জেন্টিনা এগিয়ে গেলেও খেলা তখনও বাকি। ৭৬ মিনিট অবধি আর্জেন্টিনার দাপট চললো মাঠে। তারপর ওটামেন্ডির একটা ভুলে পেনাল্টি, তা থেকে গোল এমবাপের। গোলের রেশ মিটতে না মিটতেই আবার গোল এমবাপের। ২-২। ৯০ মিনিটের খেলা চলার পরেও ২-২। এক্সট্রা টাইম। ১০৭ মিনিট। আবার মেসি। আবার গোল। ৩-২। একটু পরেই হ্যান্ডবল। পেনাল্টি। পেনাল্টিতে গোল করে নিজের হ্যাটট্রিক করলেন এমবাপে। ৩-৩। পেনাল্টি শুট-আউট। শুটআউটে অবশেষে জয়ী আর্জেন্টিনা। এই নিয়ে ৩ বার বিশ্বজয়ী আর্জেন্টিনা। বোধহয় নিজের কাছেই শপথ নিয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার। নিজের শেষ বিশ্বকাপে দেশকে বিশ্বজয়ী করে গেলেন। যেমনটা রূপকথার গল্পে ঘটে...❤️

আসলে আমাদের জীবনটাও ঠিক এইরকমই। শুরুতে বাধাবিপত্তি আসবেই, তীব্রভাবে ভেঙে পরবেই, কিন্তু শেষঅবধি নিজের উপর বিশ্বাস রাখলে জয় অবশ্যম্ভাবী।

লিওনেল আন্দ্রেস মেসি। The Greatest of All time❤️

The G.O.A.T❤️

লেখা: সৌম্যদীপ পোড়েল
ছবি: অতসী কীর্তনীয়া ©

~ আন্তরিক

We are waiting for three star. Best of luck Argentina and France. 🇦🇷 🇧🇩 🇨🇵 ⚽
18/12/2022

We are waiting for three star. Best of luck Argentina and France. 🇦🇷 🇧🇩 🇨🇵 ⚽

এবার বিশ্বকাপ উঠুক Leo Messi তোমার হাতে। বুঝে উঠার পর কখনোও Argentina কে দেখিনি বিশ্বকাপ নিতে। কিন্তু আমি দেখেছি তোমার প...
13/12/2022

এবার বিশ্বকাপ উঠুক Leo Messi তোমার হাতে। বুঝে উঠার পর কখনোও Argentina কে দেখিনি বিশ্বকাপ নিতে। কিন্তু আমি দেখেছি তোমার পাগলামো খেলাকে। যেটা দেখে তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে অনেক। তুমি সেরা প্লেয়ারদের মধ্যে একজন যে দেশকে ভালোবাসে ও নিরঅহংকার। আজকের ম্যাচ যেনো তোমাকে তোমার বিশ্বকাপের এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
শুভ কামনা তোমার জন্য ও তোমার দল Argentina 🇦🇷 এর জন্য।

Congratulations Argentina 🇦🇷🇧🇩
30/11/2022

Congratulations Argentina 🇦🇷🇧🇩

13/11/2022
Former player of RSC❤️। Can anyone tell me what his full name is?
11/09/2022

Former player of RSC❤️। Can anyone tell me what his full name is?

Address

Gopalnagar, Sadar Mymensingh
Mymensingh
ESTD1998

Telephone

01629394038

Website

Alerts

Be the first to know and let us send you an email when Renaissance Sporting Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category