Danger-23

Danger-23 ক্রিয়াই শক্তি!
ক্রিয়াই বল!
মাদক ছেড়ে খেলায় চল!🏃‍♂️

সুদিন কিংবা দুর্দিন, বন্ধুত্বের টান সবসময় একই থাকে। আজ আমাদের অসুস্থ বন্ধু ফয়সালকে দেখতে সব বন্ধুরা একসাথে হাজির হয়েছিলা...
29/08/2026

সুদিন কিংবা দুর্দিন, বন্ধুত্বের টান সবসময় একই থাকে। আজ আমাদের অসুস্থ বন্ধু ফয়সালকে দেখতে সব বন্ধুরা একসাথে হাজির হয়েছিলাম। ওর জীবনের এই কঠিন সময়ে আমরা সবাই শক্ত হয়ে ওর পাশে আছি এবং থাকবো। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, ফয়সাল যেন খুব দ্রুত সুস্থ হয়ে আগের মতো আমাদের মাঝে ফিরে আসে।

25/08/2026

চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে

25/08/2026

সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। আজ আমাদের আহ্বানে সাড়া দিয়ে "মাদক মুক্ত ড্রাইভার চাই, নিরাপদ সড়ক চাই" শীর্ষক মানববন্ধন সফলভাবে শেষ করার জন্য উপস্থিত সকল শিক্ষার্থী, সহযোদ্ধা ও এলাকাবাসীর প্রতি Danger-23 এর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আপনাদের এই সচেতন উপস্থিতি আমাদের শক্তি জুগিয়েছে। Danger-23 সবসময় যেকোনো মানবিক প্রয়োজনে এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে বদ্ধপরিকর।

আসসালামু আলাইকুম।আপনারা সবাই জানেন, আমাদের ব্যাচের অত্যন্ত প্রিয় বন্ধু ফয়সাল গতকাল ময়মনসিংহ থেকে একজন সিজারের রোগীকে র...
23/08/2026

আসসালামু আলাইকুম।

আপনারা সবাই জানেন, আমাদের ব্যাচের অত্যন্ত প্রিয় বন্ধু ফয়সাল গতকাল ময়মনসিংহ থেকে একজন সিজারের রোগীকে রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে সিএনজি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে এবং তার পা ভেঙে গেছে।

রক্তদান করে একজন মানুষের জীবন বাঁচিয়ে ফেরার পথেই তাকে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হলো। ফয়সালের মতো আর কাউকেও যেন এভাবে ভুক্তভোগী হতে না হয়—সেই লক্ষ্যে আমরা সোচ্চার হচ্ছি। 'মাদক মুক্ত ড্রাইভার' এবং 'নিরাপদ সড়ক'-এর সুনির্দিষ্ট দাবিতে আমরা এক মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের সকলের উপস্থিতিতেই এই দাবি জোরালো হবে। শাহগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থী সবাইকে উপস্থিত থেকে এই কর্মসূচি সফল করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।

📍 স্থান: শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ

তারিখ: ২৫-৮-২০২৬ (মঙ্গলবার)

সময়: দুপুর ১ ঘটিকায়

ধন্যবাদান্তে, Danger-23

Danger-23  ব্যাচের আমাদের বন্ধু FA YS AL এর ময়মনসিংহ রক্ত দিয়া বাড়ি ফিরার পথে সিএনজি এক্সিডেনটে পা ভেঙ্গে গেছে, সকলের কা...
22/08/2026

Danger-23 ব্যাচের আমাদের বন্ধু FA YS AL এর ময়মনসিংহ রক্ত দিয়া বাড়ি ফিরার পথে সিএনজি এক্সিডেনটে পা ভেঙ্গে গেছে,
সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো🥺🤲

28/03/2026

জয় ইনশাআল্লাহ আমাদেরেই হবে💪

শুরু থেকে শেষ পর্যন্ত তরা অনেক পরিশ্রম করেছিসতদের প্রতি ব্যাচের সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি❤️অনেক কিছু সহ্য করার পরেও নিজে...
25/03/2026

শুরু থেকে শেষ পর্যন্ত তরা অনেক পরিশ্রম করেছিস
তদের প্রতি ব্যাচের সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি❤️
অনেক কিছু সহ্য করার পরেও নিজের দায়িত্বে অটুট থেকে এভাবে সফলভাবে শেষ করছিস।

সব সময় এভাবে পাশে চাই ❤️
ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক 🫂
Roktun Hasan Nahin
MD Badhon

25/03/2026

ধন্যবাদ সকল বন্ধুদের আমাদের পাশে থাকার জন্য ❤

24/03/2026

Danger-23 টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের পাশে থাকার জন্য , আমাদের সাপোর্ট করার জন্য । আজকে সেমিফাইনাল থেকে 21 এর বিপক্ষে হেরে বিদায় নিয়ে হলো এবারের আসর থেকে ।

সেই সাথে , আমাদের প্লেয়ারদের সর্বোচ্চ ডেডিকেশন , ম্যানেজমেন্ট এর ক্লান্তিহীন পরিশ্রম এবং 23 ব্যাচ এর সকল বন্ধুদের সাপোর্ট এর একটাই আবেগ ছিল একটা বার এবার চ্যাম্পিয়ন হওয়া । যেভাবেই হউক পারতেই হবে আমাদের ।

কিন্তু আমরা হতাশ , আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্যার্থতা ; আমরা আমাদের প্রতিজ্ঞা রাখতে পারলাম না । আমাদের এত পরিশ্রম , নিরহংকার আস্থা সব ভেস্তে গেল কয়েক সেকেন্ডে । আমাদের সাফল্যের সূর্যোদয় যেন হয়েও ডুবে গেল । আফসোস থেকে যাবে অসীম ।


তবে সাফল্য না বললেই নয় , এই টুর্নামেন্টে আমরা পেয়েছি আমাদের সিনিয়র ব্যাচের ভালোবাসা ও স্নেহ, আর জুনিয়র ব্যাচের সম্মান। সেই সাথে অর্জিত হয়েছে বন্ধু ও 23 ব্যাচ এর প্রতি একে অপরের মধ্যে ভালোবাসার বিনিময় । এমন সম্পর্কই আমাদের আরও শক্তিশালী করে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

সেই সাথে আবারো আফসোস রেখে গেলাম ভাগ্যের প্রতি, ভুলের প্রতি যা কিনা ম্যানেজমেন্ট, প্লেয়ার , বন্ধুদের পরিশ্রম কে সাফল্যমন্ডিত করতে পারে নি ।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Danger-23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category