15/08/2026
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে পেসারদের স্বর্ণ সময় চলছে।
পেসারদের এমন উন্নতি দেখে অধিনায়ক মমিনুলের পেসার প্রীতি ভুললে চলবে না।
এই দশকে যেই পেসারদের দাপট হয়েছে সেটার একটা কৃতিত্ব মমিনুল হকের।
কারণ ১৭ ম্যাচের অধিনায়কত্বে কেবল করোনার পরে উইন্ডিসের বিপক্ষে ২ টেস্ট বাদে ১৫ ম্যাচে কমপক্ষে ২ টি ও প্রায় ৮-৯ ম্যাচে ৩ পেসার নিয়েছেন তিনি।
করোনার আগেও যেখানে মুখস্থ ৩ স্পিনার আর দুধভাত ১ পেসার একাদশে থাকত সেখানে মমিনুল খালেদ, এবাদত নিয়ে তার দল সাজাতেন।
ঘরোয়া ক্রিকেটেও মমিনুলের একাদশে পেসারদের প্রাধান্য ছিল।
আর এটাই আমাদের পেসারদের উথানের একটা কারণ হয়েছে, সেটা গত দশক ও চলতি দশকে পেসারদের ম্যাচ উইকেট দেখলেই বোঝা যায়।
এমনও দিন আজকে দেখলাম যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে আমাদের পেসাররা সব উইকেট নিয়েছে।