ক্রিকেট গপ্প-

ক্রিকেট গপ্প- 🏏 ক্রিকেটের গপ্প, পরিসংখ্যান আর বিশ্লেষণ।
💥 যুক্তি থাকবে, আড্ডাও হবে।
চলুন, ক্রিকেট গপ্প চলবেই…! 💚🏏

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে আগুন ঝড়ালো শানাকা!তবে পেসাদের উপর বুলড্রেজার চালিয়েছে বেশি।পেসারদের ২১ বলে ৬৯ রান করেছেন!স্টা...
04/09/2026

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে আগুন ঝড়ালো শানাকা!

তবে পেসাদের উপর বুলড্রেজার চালিয়েছে বেশি।
পেসারদের ২১ বলে ৬৯ রান করেছেন!
স্টাইকরেট ৩২৮.৫৭

আর স্পিনারদের ২২ বলে ৫২ রান, স্টাইকরেট ২৩৬.৩৬!

ছক্কা মেরেছেন ১২টি!

সামগ্রিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে শানাকার এটি চার নাম্বার সেঞ্চুরি!

দারুন শানাকা...
আমার পছন্দের একজন অলরাউন্ডার।

এমন পোস্ট পেতে "ক্রিকেট গপ্প" ফলো দিয়ে রাখুন।

বর্তমান বাংলাদেশের টেস্ট সেটআপে পেস বোলার রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে কোন ভাবে কি সাইফুদ্দীনের নাম আসবে?তাসকিন,রানা,শরিফুল,...
03/09/2026

বর্তমান বাংলাদেশের টেস্ট সেটআপে পেস বোলার রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে কোন ভাবে কি সাইফুদ্দীনের নাম আসবে?

তাসকিন,রানা,শরিফুল,হাসান,ইবাদত,খালেদ আছেন।
তার পরেই রাজা,মুশফিক হাসান, এনামুল হক আছেন।

কিন্তু এ দলে খেলানো হলো সাইফুদ্দীনকে।

সাইফুদ্দীন পার্ফম করেছে ব্যাটসম্যান হিসাবে!
বোলার সাইফুদ্দীন ব্যার্থ!

মাহামুদুল হাসান জয়কে আপনি ওডিআইতে খেলাবেন? যারা গত এক দেড় বছরে ওডিআইতো কোন পার্ফম নাই!

অথচ ওডিআইতে রান করা শাহাদাত হোসেন দিপুকে কোথাও ওডিআই খেলাচ্ছে না বোর্ড!

দল নির্বাচন কি ভাবে করা হয়?
বলতে পারেন?

ভবিষ্যতের প্ল্যান কি থাকে?

03/09/2026

লাস্ট টি২০ সিরিজ যদি হিসাব করেন তাহলে ইয়াসির আলী অবশ্যই দলে থাকার মত পার্ফম করেছে।
সমালোচনা না জেনেই করতেছে দর্শকরা...

শাহাদাত হোসেন দিপু... বয়স প্রায় ২৫গত ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান স্কোরার।৯ ম্যাচে ৫৩৪ রান করেছিলেন।এরপরে জিম্বা...
02/09/2026

শাহাদাত হোসেন দিপু... বয়স প্রায় ২৫

গত ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান স্কোরার।
৯ ম্যাচে ৫৩৪ রান করেছিলেন।

এরপরে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন ওডিআই ফরমেটে সেখানেও একটি "ফিফটি" করেছেন।

এরপরে ওডিআই ফরমেটে বিসিবি আর কোথাও তাকে খেলায়নি। সাম্প্রতিক সময়ে ইমার্জিং দল দক্ষিণ আফ্রিকায় ওডিআই ফরমেটে খেলেছে সেখানে দিপু ছিল না। ছিলো ৩৫ বছর বয়সি ইরফান শুক্কুর!

এখন এ দল যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই ফরমেটে। সেখানেও শাহাদাত হোসেন দিপুর জায়গা হয়নি। জায়গা হয়েছে ৩৫ বছর বয়সী মোঃ মিঠুনের।

তবে ইরফান শুক্কুর বা ধরুন মোঃ মিঠুন কেউই টপঅর্ডারে বা দিপুর জায়গার ব্যাটসম্যান না। তার উপরে টুকটাক পার্ফম করেছেন তারা ডিপিএলে।

মজার তথ্য দেই আরেকটা,

মাহমুদুল হাসান জয় সাম্প্রতিক সময়ে ওডিআই ফরমেটে কোথাও রান করেন নাই! একদম কোথাও না...

কিন্তু তিনি দলে আছেন! কেন? কোন যোগ্যতায়?
আর কেন দিপুর দলের জায়গা হচ্ছে না?

জয় জাতীয় দলের ওডিআই ভাবনার এক কোটি মাইলের মাঝে নাই! তাও কেন তাকে বিবেচনা করা হলো?

রান করার পরেও কেন দিপুর সুযোগ হচ্ছে না?

ৌক্তিক_পোস্ট_পেতে_চাইলে_ক্রিকেট_গপ্প_পেজ_ফলো_দিয়ে_রাখুন।

01/09/2026

তাওহীদ হৃদয়!
দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি। 💥❣️

ক্রিকেট লাভাররা বলেন তো?
01/09/2026

ক্রিকেট লাভাররা বলেন তো?

২০২৭ ওডিআই বিশ্বকাপ তো আছেই, একদম সামনে যে ওডিআই সিরিজ বাংলাদেশের সেটাও দক্ষিণ আফ্রিকার মাটিতে!চার বছর পরে জাতীয় দলে ফির...
01/09/2026

২০২৭ ওডিআই বিশ্বকাপ তো আছেই, একদম সামনে যে ওডিআই সিরিজ বাংলাদেশের সেটাও দক্ষিণ আফ্রিকার মাটিতে!

চার বছর পরে জাতীয় দলে ফিরে দুর্দান্ত পার্ফম করেছিলো মোসাদ্দেক হোসেন সৈকত। পরে আবার জিম্বাবুয়ে সিরিজে তেমন পার্ফম করতে পারে নাই।

তাই তাকে খেলার মাঝে রাখতে আর দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে সহজ করতে এ দলের ওডিআই দলের রাখতে পারতো নির্বাচকরা।

কারন বাংলাদেশের ম্যাচ জিততে হলে মোসাদ্দেককে ঐ কন্ডিশনে ভালো করতে হবে। ঐ কন্ডিশনে টপ অর্ডারদের জন্য কঠিন হবে এবং ম্যাচ মিডিলঅর্ডার লোয়ার মিডিলঅর্ডাদেরই বেড় করতে হবে।

31/08/2026

বিপিএল না হলেও ফ্রাঞ্চাইজিরা খুশি! সময় দিতে চায়...
ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা ক্ষতি হবে! তারাও নাকি রাজি...

এমন রাজি বা খুশির ঘটনা দেখতাম আগে ডিবি হারুনের ভাতের হোটেলে যে কেউ গিয়ে খাওয়া দাওয়া করার পরে বেড় হয়ে এসেই বলতো আমরা রাজি বা খুশি!

মানে এক জাদুকরী ব্যাপার... সেই জাদু এখন বিসিবিতে চলছে...

বড় ভাইদের হারালো ছোট ভাইরা...অনুর্ধ ১৯ দলের কাছে অনুর্ধ ২৩ দল হেরেছে ৪ রানের ব্যাবধানে।আগের পোস্টেই বলেছি গেইম সেন্স কাজ...
30/08/2026

বড় ভাইদের হারালো ছোট ভাইরা...

অনুর্ধ ১৯ দলের কাছে অনুর্ধ ২৩ দল হেরেছে ৪ রানের ব্যাবধানে।

আগের পোস্টেই বলেছি গেইম সেন্স কাজে লাগাতে হবে। ২৩ দলের পিয়ানের আউট বাজে ছিলো। গেইম সেন্সের অভাব স্পষ্ট। আর ২৩ দলে ঐ উইকেট লস করার পর থেকেই ম্যাচটা হারাতে থাকে।

শেষ পর্যন্ত আর পেরে উঠে নাই... হার মানতে হলো ৪ রানে।

তবে অনুর্ধ ১৯ দলে যে মেন্টালিটি দেখালো এই ম্যাচে।
যে ভাবে নার্ভ ধরে রাখলো তার প্রশংসা করতেই হবে।

একদম দারুন। সাবার অনুর্ধ ১৯ দল।

আহরার আমিন পিয়ান... (অ-২৩)দলের জয়ের জন্য দরকার ৬৭ রান,হাতে বল আছে ৭৪ টি! হাতে উইকেট ৫ টি আছে।কিন্তু স্বীকৃত ব্যাটসম্যান ...
30/08/2026

আহরার আমিন পিয়ান... (অ-২৩)

দলের জয়ের জন্য দরকার ৬৭ রান,
হাতে বল আছে ৭৪ টি! হাতে উইকেট ৫ টি আছে।
কিন্তু স্বীকৃত ব্যাটসম্যান তখন কতজন?

চলমান ওভার চার মারলে দুটি, পঞ্চম বলে বোলার করলো শর্ট বল... পিয়ান অপ্রয়োজনিয় শর্টস খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন!

আচ্ছা পিয়ান কোন দরকান ছিলো এমন শটস খেলার?
গেইম এওয়্যারনেস বা গেইম সেন্স কোথায়?

নাকি ইগো দেখাতে গেলেন! ছোট ভাই ব্রাদার শর্ট বল করে? ভয় দেখাতে চায়?

যাক "গেইম ডেভলপমেন্ট" টুর্নামেন্টের উদ্দেশ্যই হচ্ছে ক্রিকেটারদের খেলার মান উন্নয়ন করা, খেলার মাঝে রাখা। পার্ফমেন্স বিচার বিশ্লেষণ করা।

খেলা লাইভ হচ্ছে, তাই ফুটেজ থাকবে। কার কি ভুল সেইসবও বিচার বিশ্লেষণ করা যাবে।

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্রিকেট গপ্প- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category