18/03/2022
🏏 সুপার লীগের শীর্ষ দল হিসেবে পারফর্মেন্স যেমন হওয়া উচিৎ ছিল, টাইগারদের ব্যাটিং প্রদর্শনী ঠিক তেমনই ছিল। তামিম-লিটনের সাবধানী শুরু, মিডল অর্ডারে সাকিব-ইয়াসিরে'র দুরন্ত গতির ঝড়ো পার্টনারশিপ - যেটা পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে, শেষ দিকে রিয়াদ-আফিফ-মিরাজে'র দারুন ফিনিশিং, সব মিলিয়ে সফরের শুরুটা বেশ ভালোভাবেই হলো বাংলাদেশের।
🏏 তামিমের ব্যাটিং নিয়ে সমালোচনা হলেও শুরুর মুভমেন্ট সামলানোর জন্য এমন ব্যাটিং হয়তো ক্ষমার যোগ্য। তবে এত বছরের অভিজ্ঞতার পরও এত ডট দেওয়ার প্রবণতা দুঃখজনক। ১৫ ওভার শেষে যদি রান ৪৬ না হয়ে ৬৬ হতো, তাহলে হয়তো আজকে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস দেখা যেতো।
🏏 প্রিয় কাট শট এবং শর্ট পিচ বলে পুল করতে গিয়ে সাকিব আজকে কয়েকবার ভাগ্যের সহায়তা পেয়েছে। এরপরও সে যথেষ্ট ছন্দে ছিল বলা যায়। বিশেষ করে মাঝের ওভারগুলোতে সে ও ইয়াসির মিলে রান তোলার গতি বাড়িয়ে দক্ষিন আফ্রিকা'কে যথেষ্টই ভুগিয়েছে। সেই সাথে তাদের রানিং বিটুইন দ্যা উইকেটও ছিল অনবদ্য। ইয়াসির আলী আফগানিস্তান দুঃস্বপ্ন পেছনে ফেলে এসেছে, আশা করা যায়। হয়তো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়াটাও তার আত্মবিশ্বাস বাড়িয়েছে।
🏏 মরকেলের অধীনে আফিফের পাওয়ার হিটিং ক্লাস কিছুটা সফল বলা যায়। লং অন দিয়ে যে ছক্কাটা হাঁকালো আজকে, চোখে লেগে থাকবে অনেকদিন। এমনকি তাসকিনও আজকে ভালো সঙ্গ দিয়েছে। রিয়াদও আজ সমালোচনার জবাব দিয়েছে তার ক্যামিও ইনিংস দিয়ে। অনেকদিন পর টপ মিডল অর্ডার, মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ১০০+ স্ট্রাইক রেটে ব্যাটিং করলো। ধীরগতির শুরুর পরও যে বাংলাদেশ ৩০০ ছাড়ালো, তার পেছনের কারিগর এই স্ট্রাইক রেট।
🏏 মিরাজ'কে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। ইয়াসিরের মাঝ ব্যাটে খেলার ক্ষমতা পাকিস্তান সিরিজ থেকেই লক্ষণীয়। ছন্দে থাকলে ওকে আউট করা কঠিন। ম্যাচের ফলাফল ভবিষ্যতের হাতে। তবে আফ্রিকার এমন চ্যালেঞ্জিং কন্ডিশনে যে বিশ্বাসের ফুলঝুড়ি আজ দেখালো টাইগার'রা, তা যথেষ্ট রসদ যোগাবে আগামী সাফল্যের