04/07/2016
ওয়ানডে ক্রিকেটের যে ২৪টি
বিশ্বরেকর্ড ক্রিকেট বিশ্ব আজীবন মনে
রাখবে।
…
…
১।এটা প্রায় সবাই জানেন এক দিনের
ক্রিকেটেসব থেকে বেশি রানের
মালিকের নাম শচীন ঢেণ্ডুলকার। ৪৫২টা
ইনিংসে ১৮৪২৬ রান করেছেন সচিন।
২. একদিনের ক্রিকেটে সব থেকে বেশি
উইকেটের মালিক মুথাইয়া মুরলীধরন। ৩৫০
ম্যাচে ৫৩৪টা উইকেট নিয়েছেন
শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার।
৩. সব থেকে বেশি ক্যাচ শ্রীলঙ্কারই
মাহেলা জয়বর্ধনের। ওয়ান ডে
কেরিয়ারে ২১৮টা ক্যাচ লুফেছেন তিনি।
৪. একদিনের ক্রিকেটে সব থেকে বড়
রানের দলগত ইনিংস শ্রীলঙ্কার। ২০০৬
সালে নেদারল্যান্ডের বিরুদ্ধে ৯
উইকেটে ৪৪৩ রান করে শ্রীলঙ্কা।
৫. সব থেকে বড় মার্জিনে জয়ের রেকর্ড
নিউজিল্যান্ডের। ২০০৮ সালে
আয়ারল্যান্ডকে (১১২) ২৯০ রানে হারায়
নিউজিল্যান্ড (৪০২)
৬. একটানা সব থেকে বেশি২১ ম্যাচে
জয়ের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার। ২০০৩
সালে এই রেকর্ড হয়।
৭. একটানা সব থেকে বেশি ম্যাচে
হারার রেকর্ড বাংলাদেশের। অক্টোবর
১৯৯৯ থেকে অক্টোবর ২০০২ পর্যন্ত ২৩টা
এক দিনের ম্যাচটানা হেরেছিল
বাংলাদেশ।
৮.সব থেকে বেশি রান তাড়া করে জয়ের
রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ২০০৬ সালে
অস্ট্রেলিয়ারবিরুদ্ধে পরে ব্যাট করে ৯
উইকেটে ৪৪৩ করে জিতেছিল তারা।
৯. এক ইনিংসে সব থেকে কম রানের
রেকর্ড জিম্বাবোয়ের। হারারেতে ২০০৪
সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৫
রানে শেষ হয়জিম্বাবোয়ের ইনিংস।
১০. এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ
রানের বিশ্বরেকর্ড রোহিত শর্মার
দখলে। ২০১৫ সালে কলকাতায় শ্রীলঙ্কার
বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলেন
রোহিত।
১১.এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ
ব্যাটিং গড় এবি ডি’ভিলিয়ার্সের
দখলে। ৫৪.৫৬ গড় নিয়ে এখনও খেলছেন
তিনি।
১২. সব থেকে বেশি স্ট্রাইক রেট
অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের।
১২৫.৪৫।
১৩.সব থেকে বেশি সেঞ্চুরি সচিনের।
৪৯টা ওয়ান ডে সেঞ্চুরি করেছেন সচিন।
১৪. সব থেকে বেশি ৯৬টা অর্ধশতরানের
রেকর্ডও সচিনের দখলে।
১৫. দ্রুততম ৫০এর রেকর্ড
ডেভিলিয়ার্সের। ১৬ বলে।
১৬. দ্রুততম শতরানও ডেভিলিয়ার্সের।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১
বলে শতরান করেন তিনি।
১৭.ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল
সেঞ্চুরি ক্রিস গেইলের। ২০১৪ সালে
জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল
সেঞ্চুরি করেন গেইল।
১৮. এক দিনের ম্যাচে সব থেকে বেশি
৩৫১টা ওভার বাউন্ডারি মেরেছেন
শাহিদ আফ্রিদি।
১৯. সব থেকে বেশি ৪৫২টা বাউন্ডারি
মেরেছেন সচিন।
২০.এক ইনিংসে সব থেকে বেশি ছয়
মারার রেকর্ডএক সঙ্গে তিন জনের
দখলে। রোহিত শর্মা, এবি ডি’ভিলিয়ার্স
এবং ক্রিস গেইল- এই তিন জনেরইএক
ইনিংসে ১৬টা করে ওভার বাউন্ডারির
রেকর্ড আছে।
২১. এক ইনিংসে সব থেকে বেশি ৩৩টা
বাউন্ডারির রেকর্ড রোহিত শর্মার। ২০১৫
সালে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
২২.এক দিনের ম্যাচে সব থেকে বড়
পার্টনারশিপের রেকর্ড ক্রিস গেইল আর
মার্লন স্যামুয়েলসের। ২০১৪ সালে
জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৭২ রানের জুটি
গড়েছিলেন এই দু’জন।
২৩. এক ইনিংসে সব থেকে বেশি উইকেট
নেওয়ার রেকর্ড শ্রীলঙ্কার চামিন্ডা
ব্যাসের। ২০০১ সালে জিম্বাবোয়ের
বিরুদ্ধে ১৯ রান দিয়ে ৮ উইকেট নেন
তিনি।
২৪. এক ইনিংসে সব থেকে বেশি বার
পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন
পাকিস্তানের ওয়াকার ইউনিস। ১৩ বার
এই নজির গড়েছেন তিনি।