10/10/2022
"খেলার মাঠে সারের রাজত্ব"
#আসসালামু আলাইকুম সবাইকে। বিএডিসি স্টাফ কোয়ার্টারের মাঠে খণ্ডকালীন সারের গুদামজাত করন পরিকল্পনায় ক্ষিপ্ত সম্পূর্ণ এলাকাবাসী। সকলের বিনোদনের বড় একটি মাধ্যম হচ্ছে বিএডিসির বড় মাঠ। ছোট বড় সকলের জন্য এই মাঠ একটি আবেগ জড়ানো অনুভূতি। বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর আনুমানিক ১০-১৫ মেট্রিক টন সার খণ্ডকালীন সংরক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে বিএডিসি স্টাফ কোয়ার্টারের খেলার মাঠ। কর্মকর্তাগন জবাবদিহিতায় কৈফিয়ত দিয়েছে সংরক্ষণের জায়গা কম পরায় তারা এই মাঠটি বেছে নিয়েছে। তাদের ভাষ্য মোতাবেক এই প্রকল্পটি সল্প সময়ের জন্য (৫দিন,৭দিন,১মাস/২মাস)।
#একটি স্বপ্ন নিয়ে ২ মাস আগে গড়ে তোলা বিএডিসি স্পোর্টিং ক্লাবের সকল সদস্য আজ খেলার মাঠ ফিরে পাওয়ার জন্য আকুতি মিনুতি করছে। সকলের একটাই দাবি " #ক্ষেতের সার মাঠে কেনো"। নিন্দুকদের এই নোংরা পরিকল্পনায় বলি হয়েছে বিএডিসি স্পোর্টিং ক্লাবের সকল সদস্য। #তীব্র নিন্দা যানাচ্ছি সকলের পক্ষ থেকে। যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যে নিন্দুকেরা মাঠ দখলে উপছে পরে আছে তাদের থেকে ছিনিয়ে আনা হোক আমাদের মাঠ।
#ইনশাআল্লাহ আশা করি এই মাঠ দ্রুত আমাদের হবে আবার। আবার আমরা নামবো আমাদের পুরোনো লক্ষ্য নিয়ে।
যাযাকাল্লাখাইরান❤️