18/08/2026
আসসালামু আলাইকুম ❤️ আপনাদের প্রিয় দল ফাইট ফর হিউম্যান ক্লাব। "ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার"-এর গত সিজনের চ্যাম্পিয়ন টিম। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এ বছর (সিজন ১৪)-এ আমাদের অনেক খেলোয়াড় নতুন ক্যাটাগরিতে পড়ে যাওয়ার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিম গঠন করতে পারছি না। তাই এ বছর আমরা টেপ টেনিস টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 🤚
তবে আমাদের সভাপতি আহমেদ শিব্বিরের ইচ্ছা, এ বছর আমরা ক্রিকেট বলে (লেদার বলে) দল গঠন করব। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আমরা ক্রিকেট বলে টিম করার সিদ্ধান্ত নেব।
গত ১২ বছর ধরে আমরা দল পরিচালনা করে আসছি এবং আপনারা সবসময় আমাদের সাপোর্ট ও সহযোগিতা করেছেন। এজন্য আমরা আপনাদের প্রতি এবং আমাদের দলের সকল খেলোয়াড়ের কাছে চিরকৃতজ্ঞ।
ধন্যবাদ
রফিকুল ইসলাম সিতার
সহ সভাপতি ফাইট ফর হিউম্যান।।