29/07/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, টিম ফাহাদ ফাইটার্সের সাবেক অধিনায়ক জনাব হাসান তারেক এবং বর্তমান দলীয় অধিনায়ক জনাব তাজীদ হুসেন এর শ্রদ্ধেয় মাতা আজ বিকেল ৫ টা ৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায় তাঁর নিজ বাড়ি চুবড়ায় অনুষ্ঠিত হবে।
টিম ফাহাদ ফাইটার্সের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তা’আলা মরহুমার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।
আমিন।