MHS Championship

MHS Championship The MHS Championship, organized by Maheshpur High School alumni, hosts cricket and football tournaments.

Our events foster camaraderie, sportsmanship, and lasting connections among alumni. Join us in celebrating athletic excellence and school spirit!

আমরা MHS Championship  Committee-এর সদস্যরা প্রত্যেকেই কোনো না কোনো SSC ব্যাচকে রিপ্রেজেন্ট করি। একইসাথে আমরা এই টুর্নাম...
29/05/2026

আমরা MHS Championship Committee-এর সদস্যরা প্রত্যেকেই কোনো না কোনো SSC ব্যাচকে রিপ্রেজেন্ট করি। একইসাথে আমরা এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী এবং পরিচালনাকারী।
আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমাদের একটাই স্বপ্ন — প্রজন্মের পর প্রজন্ম ধরে যেন এই MHS Championship চলমান থাকে, মহেশপুরের সকল ব্যাচকে এক সুতোয় গেঁথে রাখে।
আজ আমরা আছি, কাল আমাদের জায়গায় থাকবে আমাদেরই ছোট ভাইয়েরা। কিন্তু এই ভালোবাসা, এই বন্ধন, এই মিলনমেলা যেন কখনো থেমে না যায় — এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।
এই কারণেই আমরা আমাদের জুনিয়রদের অনুপ্রাণিত করি, তাদের মাঝে দায়িত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি, সবাই একসাথে থাকলে MHS Championship একদিন মহেশপুরের ঐতিহ্যে পরিণত হবে, ইনশাআল্লাহ।
আপনাদের সকলের কাছে আমাদের একটাই অনুরোধ — এই কমিটির জন্য দোয়া করবেন, পাশে থাকবেন এবং এই সুন্দর আয়োজনকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।
ধন্যবাদ 🩵

আপনারা সবাই জানেন, আমাদের কাঙ্ক্ষিত MHS Championship 2026 গত ২৭ তারিখে আলহামদুলিল্লাহ শত প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সম্প...
28/05/2026

আপনারা সবাই জানেন, আমাদের কাঙ্ক্ষিত MHS Championship 2026 গত ২৭ তারিখে আলহামদুলিল্লাহ শত প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পুরো আয়োজন সফল করতে আপনারা যেভাবে সহযোগিতা, সমর্থন ও পাশে ছিলেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
টুর্নামেন্টের মোট আয় ও ব্যয়ের সম্পূর্ণ হিসাব আমরা আপনাদের সামনে স্বচ্ছতার সাথে উপস্থাপন করেছি। আমরা সবসময় চেষ্টা করেছি দায়িত্বশীলতা ও সততার সাথে পুরো আয়োজন পরিচালনা করতে।
আমরা আশা করি, ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আগামীতে আমরা আরও বড় পরিসরে, আরও সুন্দরভাবে MHS Championship আয়োজন করতে পারব — ইনশাআল্লাহ।
সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। ❤️

গ্রুপ এ  ( সিনিয়র ব্যাচ ) -এর সকল সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা নির্ধারিত সময়ের পূর্বেই মাঠে উপস্থিত থাকবেন এবং ...
25/05/2026

গ্রুপ এ ( সিনিয়র ব্যাচ ) -এর সকল সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা নির্ধারিত সময়ের পূর্বেই মাঠে উপস্থিত থাকবেন এবং খেলা সুষ্ঠুভাবে পরিচালনার কাজে কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আপনাদের আন্তরিক সহযোগিতাই MHS Championship 2026-এর সফল আয়োজন নিশ্চিত করবে।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।

গ্রুপ বি ( জুনিয়র ব্যাচ ) -এর সকল সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা নির্ধারিত সময়ের পূর্বেই মাঠে উপস্থিত থাকবেন এবং ...
25/05/2026

গ্রুপ বি ( জুনিয়র ব্যাচ ) -এর সকল সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা নির্ধারিত সময়ের পূর্বেই মাঠে উপস্থিত থাকবেন এবং খেলা সুষ্ঠুভাবে পরিচালনার কাজে কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আপনাদের আন্তরিক সহযোগিতাই MHS Championship 2026-এর সফল আয়োজন নিশ্চিত করবে।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।

08/05/2026

Are you ready???

🔥 MHS CHAMPIONSHIP 2026 🔥অফিসিয়াল ঘোষণাপ্রত্যেক বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে MHS Championship। টুর্নামেন্টটি আর...
02/05/2026

🔥 MHS CHAMPIONSHIP 2026 🔥

অফিসিয়াল ঘোষণা
প্রত্যেক বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে MHS Championship। টুর্নামেন্টটি আরও প্রতিযোগিতামূলক ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে এবার আমরা এটিকে দুইটি গ্রুপে ভাগ করেছি—গ্রুপ A এবং গ্রুপ B।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে। বিশেষ করে ২০১৫ সালে ২০০৩ সালের SSC ব্যাচের বড় ভাইদের সাথে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ আমাদের দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে।

গ্রুপ বিন্যাস:
গ্রুপ A: ২০০০ থেকে ২০০৭ সালের SSC ব্যাচ (আলাদা টুর্নামেন্ট)
গ্রুপ B: ২০০৮ থেকে ২০১৫ সালের SSC ব্যাচ (আলাদা টুর্নামেন্ট)
যদি কোনো দল অংশগ্রহণে আগ্রহী না হয়, তাহলে পরবর্তী ব্যাচ—২০১৬, ২০১৭ ও ২০১৮-কে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

সময়সূচি:
পুরো টুর্নামেন্টটি একদিনের মধ্যেই সম্পন্ন করা হবে, যা ঈদের আগের দিন অনুষ্ঠিত হবে।

জার্সি নির্দেশনা:
প্রত্যেক ব্যাচকে MHS Championship-এর অফিসিয়াল লোগো এবং নিজ নিজ টিমের লোগো ব্যবহার করে জার্সি প্রস্তুত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জার্সি সংক্রান্ত যেকোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে, সংশ্লিষ্ট টিম সরাসরি MHS Championship কমিটির সাথে যোগাযোগ করতে পারবে।

মহেশপুর হাই স্কুলের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ মহেশপুরের সর্বস্তরের মানুষকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে এই মহা আয়োজনে।
আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারের আসর হবে আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয়।

পরবর্তী আপডেট:
এবারের টুর্নামেন্ট নিয়ে আমাদের ভাবনা-চিন্তা এবং খরচ সম্পর্কিত বিষয়গুলো খুব শীঘ্রই এই পেজে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

ধন্যবাদ
MHS Championship Committee

01/05/2026

MHS Championship is loading… The battle begins soon...... 🔥 🚒

উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় MHS Championship পরিবার আমরা সবাই গভীরভাবে শোকাহত।একটি শিক্ষাপ্...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় MHS Championship পরিবার আমরা সবাই গভীরভাবে শোকাহত।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো নিরাপত্তা, নির্ভরতা ও ভবিষ্যৎ গড়ার স্থান। সেখানে কোনো শিশুর প্রাণহানি, কোনো দুর্ঘটনা — তা শুধু একটি পরিবারের জন্য নয়, আমাদের পুরো সমাজের জন্যই গভীর বেদনার কারণ।

উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে কাঁদিয়েছে, ব্যথিত করেছে। যারা প্রিয় সন্তান হারিয়েছেন, সেই পরিবারগুলোর ব্যথা ভাষায় প্রকাশের মতো নয়।

এখন আমাদের দায়িত্ব — এই ঘটনার সঠিক তদন্ত হোক, সত্য উদঘাটিত হোক, এবং ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর কখনো না ঘটে — তার জন্য সবাই মিলে সচেতন হই।

এই সময়টায় অপ্রয়োজনীয় মন্তব্য, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই বিষয়টিকে ব্যবহার করা একেবারেই অনুচিত।

একজন পাইলট মারা গেছেন — তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

একজন পাইলট শুধু একজন মানুষ নন, তিনি বহু মানুষের জীবন রক্ষার জন্য আকাশে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তার দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার প্রতি আমাদের সবসময় সম্মান থাকা উচিত।

এই দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে শুধু তার পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্যই বেদনাদায়ক। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দোয়া

শোক প্রকাশ করুন, মানবিক হোন। অন্যদের বিভ্রান্ত না করে পাশে থাকুন।

08/07/2025

ব্যাচ ২০০৩ বনাম ব্যাচ ২০০৪ এর মধ্যকার হাইলাইটস

MHS Championship

Address

Maheshpur, Jhenaidah
Maheshpur
7340

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHS Championship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category