ট্রেন বি ডি. কোম

ট্রেন বি ডি.  কোম This is Train B.D. Com Official Page.Like, follow our page.

06/05/2023

জিবন মানেই কষ্ট

25/04/2023

হাই

11/02/2023
ব্রেকিং নিউজ! সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেসের যৌথ প্রযোজনায় এক জোড়া রাত্রিকালীন ট্রেন চালু হতে যাচ্ছে ঢাকা-...
09/12/2021

ব্রেকিং নিউজ! সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেসের যৌথ প্রযোজনায় এক জোড়া রাত্রিকালীন ট্রেন চালু হতে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে।

বর্তমানে নতুন ট্রেনটির সময়সূচী প্রস্তুতের কাজ চলছে। চুড়ান্ত হওয়া মাত্রই জানিয়ে দেয়া হবে। সোনার বাংলা এক্সপ্রেসের সময়সূচীতেও কিছুটা পরিবর্তন আসবে।

১৯৭১ সালে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে রেলওয়ের যে সকল কর্মকর্তা-কর্মচারী পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হয...
08/12/2021

১৯৭১ সালে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে রেলওয়ের যে সকল কর্মকর্তা-কর্মচারী পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হয়েছিল তাদের নাম, পদবী, শহীদ হওয়ার তারিখ সহ একটি প্রামাণ্য স্মারক আজ রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন তাঁর দপ্তরে উন্মোচন করেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উত্তরবঙ্গ জাদুঘর কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি এস এম আব্রাহাম লিঙ্কন বহু বছরের প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়ের এ সকল শহীদদের তথ্যাদি সংগ্রহ করেছেন। সেই সংগ্রহশালা থেকে শহীদদের তথ্যাদি নিয়ে প্রস্তুতকৃত একটি নাম স্মারক উত্তরবঙ্গ জাদুঘর ও রেল ভবনে একইসাথে উন্মোচন করা হয়। সকল শহীদদের নাম স্মারক সংরক্ষণ ও জনগণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে রেলপথ মন্ত্রী রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন । এছাড়া পর্যায়ক্রমে উত্তরবঙ্গ জাদুঘরকে সৈয়দপুর, ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের রেল শহীদদের তালিকা প্রস্তুত করে রেলকে সরবরাহের অনুরোধ জানান । মন্ত্রী উত্তরবঙ্গ জাদুঘরের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ৭১ গণহত্যার শিকার শহীদ আব্দুর রহমান চৌধুরী (রেলওয়েতে কর্মরত ছিলেন) এর ছেলে অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক এলাহী চৌধুরী। (বুধবার,৮ ডিসেম্বর ২০২১)

বাংলাদেশ রেলওয়ের খালাসী পদে ১০৮৬ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি..ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
08/12/2021

বাংলাদেশ রেলওয়ের খালাসী পদে ১০৮৬ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি..
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।

🚇শীগ্রই ১৫ হাজার লোকবল নিয়োগ দেবে রেলওয়ে 🚉🚉বিস্তারিত জানতে 👇👇👇
24/06/2021

🚇শীগ্রই ১৫ হাজার লোকবল নিয়োগ দেবে রেলওয়ে 🚉🚉
বিস্তারিত জানতে 👇👇👇

সম্মানিত যাত্রীবৃন্দ লক্ষ্য করুন, 🚦আগামীকাল বুধবার থেকে পশ্চিমাঞ্চলের যেসকল ট্রেন চলাচল করবে তার তালিকা নিম্নরূপ--১. ৭৩১...
23/06/2021

সম্মানিত যাত্রীবৃন্দ লক্ষ্য করুন,

🚦আগামীকাল বুধবার থেকে পশ্চিমাঞ্চলের যেসকল ট্রেন চলাচল করবে তার তালিকা নিম্নরূপ--

১. ৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস (চিলাহাটি-আব্দুলপুর-চিলাহাটি)

২. ১৯/২০ বগুড়া কমিউটার (লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট)

৩. ২১/২২ পদ্মরাগ কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার)

৪. ৬১/৬২ বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট)

৫. ৪৯১/৪৯২ কলেজ ট্রেন (বোনারপাড়া-সান্তাহার-বোনারপাড়া)

এছাড়া অন্যান্য সকল ট্রেন আগামী ৩০/০৬/২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

🚦যারা আন্ত:নগর ট্রেনের অনলাইন টিকিট অগ্রিম কিনেছেন কিন্তু যাত্রাবাতিল হয়েছে, তারা ২৬ তারিখ পর্যন্ত কাউন্টার থেকে রিফান্ড পাবেন।

আমাদের দেশের সততার পুরস্কার??আখাউড়া থেকে কুমিল্লা ৩২০/- টাকা কাটছে আর যদি ট্রেন এ থাকা দালাল দের ৫০ টাকা ঘুষ দিতাম তাহলে...
22/06/2021

আমাদের দেশের সততার পুরস্কার??

আখাউড়া থেকে কুমিল্লা ৩২০/- টাকা কাটছে আর যদি ট্রেন এ থাকা দালাল দের ৫০ টাকা ঘুষ দিতাম তাহলে এমন হতো না। এরা কাউন্টারে স্টান্ডিং টিকিট দিবে না, কিন্তু ট্রেন এ আইসা সাধারন মানুষের রক্ত চুষবে।আর কতো এমন কাটবে সাধারন মানুষের জীবন। আমরা কি এতোটাই নিরুপায় যে আমাদের নিয়ে যার যা খুশি করবে। আজ কি কিছু অসাধু লোক এর কাছে মানবতা জিম্মি হয়ে আছে। আজকে আমার পকেট এ টাকা থাকায় আমি জরিমানা নামক রক্ত চুষাদের হাত থেকে বেচে গেছি। কিন্তু আমার কোচেই একজন লোক এর জরিমানার টাকা সাথে না থাকায় তাকে তিন দিনের জেল দিলো। কতো সহজে তারা মানুষ নিয়ে খেলতেছে। কাউন্টারে চার দিন আগে গেলে টিকিট নাই এমন অবস্থায় হঠাৎ একজননের জরুরি দরকারে যেতে হবে তখন তারা কাউন্টারে গেলে বলে ষ্টান্ডিং টিকিট হয় না, ট্রেন এ টিকেট দেয়া হবে,তারপর চলে এরকম.. হয় ঘুষ দাও নয়তো ৩ গুন জরিমানা দাও।

এটা কি ফাজলামি ছাড়া আর কিছু নয়।

🙏দয়া করে যারা এই পোষ্ট টা পড়বেন শেয়ার করবেন আজ আমি ভুক্তভোগী কাল যে আপনি হবেন না এমনটা কিন্তু নয় সবাই শেয়ার করেন তাদের কাছে পৌছায় দেন।

#রেলওয়ে_অভিযোগ

© ট্রেন বি ডি. কোম

দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়..কাল থেকে টঙ্গী,ধীরাশ্রম, জয়দেবপুর, ভাওয়াল গাজীপুর,রাজেন্দ্রপুর,ইজ্জতপুর,...
22/06/2021

দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়..

কাল থেকে টঙ্গী,ধীরাশ্রম, জয়দেবপুর, ভাওয়াল গাজীপুর,রাজেন্দ্রপুর,ইজ্জতপুর,শ্রীপুর,সাতখামাইর,কাওরাইদ,মৌচাক,পুবাইল,আড়িখোলা স্টোশনে কোন ট্রেন থামবে না।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে যেতে যদি কোন লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না, যাত্রী উঠা নামা করবেনা। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।

একইভাবে অন্যান্য এলাকার জন্যও এই বিধি মেনে ট্রেন চালানো হবে। আন্তঃনগর ট্রেনের ব্যাপারে এ নিয়ম মেনে ট্রেন চলবে। তবে সব লোকাল ট্রেন ওই সব এলাকায় চলাচল বন্ধ থাকবে। লকডাউন এলাকা থেকে কোন আন্তঃনগর কিংবা লোকাল ট্রেন থামবেও না ছাড়বেও না। লকডাউন এলাকায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Address

Magura
মাগুরা

Website

Alerts

Be the first to know and let us send you an email when ট্রেন বি ডি. কোম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category