30/03/2026
সারা বাংলাদেশে গত ২ দিনে ৪০ জনের ও অধিক বাচ্চা মারা গেলো হাম এ আক্রান্ত হয়ে।
প্রথম দিকে যদি বুঝা যায় তখন চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া যায়।
আসুন জেনে নেই হাম কি,
কি লক্ষণ দেখলে বুঝবো হাম হয়েছে
আর চিকিৎসা কি?
হাম(Measles)কি?
হাম = একটি ভাইরাসজনিত সংক্রমণ
লক্ষণ: জ্বর + কাশি + নাক দিয়ে পানি + চোখ লাল + শরীরে র্যাশ
সাধারণত ৭–১০ দিনে ভালো হয় — কিন্তু জটিলতা হলে বিপজ্জনক হতে পারে ★সাধারণ লক্ষণ (Signs & Symptoms)
শুরুতে (3–5 দিন)জ্বর (উচ্চ)কাশিসর্দি (নাক দিয়ে পানি)চোখ লাল (conjunctivitis)
★ মুখের ভিতরে:
Koplik spots
(সাদা দানার মতো দাগ — হাম এর বিশেষ লক্ষণ)
পরে (Rash phase)
কানের পেছন থেকে র্যাশ শুরু → মুখ → শরীর → হাত-পা
জ্বর বেশি থাকলে করণীয় (ইমিডিয়েট অ্যাকশন)
বেশি ফ্লুইড দিন :
“জ্বর + খাওয়া কম = শরীর শুকিয়ে যায়
তাই
পানি, ORS, ডাবের পানি
ঘন ঘন অল্প অল্প করে দিন
খাবার চালিয়ে যান
“খাবার বন্ধ করলে বাচ্চা দুর্বল হয়ে যায়!”
ভাত, সুজি, খিচুড়ি, স্যুপ
নরম ও সহজপাচ্য খাবার দিন
জ্বর কমান
Paracetamol দিন (ডোজ অনুযায়ী বাচ্চার বয়স ও ওজন অনুসারে )
কুসুম গরম পানি দিয়ে শরীর মুছাতে পারেন।
চোখ ও ত্বকের যত্ন :
“হামের সময় চোখ খুব সংবেদনশীল হয়”
পরিষ্কার পানি/স্যালাইন দিয়ে চোখ মুছুন
আলো কম রাখুন
ভিটামিন A দিন (খুব গুরুত্বপূর্ণ)
“ভিটামিন A জীবন বাঁচায়!”
৬–১২ মাস: ১ লক্ষ IU
১ বছর: ২ লক্ষ IU (২ দিন)
যা করবেন না:
@ খাবার বন্ধ করবেন না
@ পানি কম দিবেন না
@ নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক দিবেন না
@ ধুলো/ধোঁয়ার মধ্যে রাখবেন না
⚠ কখন দ্রুত ডাক্তার দেখাবেন:
শ্বাস নিতে কষ্ট হচ্ছে
বাচ্চা খাচ্ছে না / ঝিমিয়ে যাচ্ছে
খিঁচুনি
খুব বেশি জ্বর (কমছে না)
কানে ব্যথা / পুঁজ
ডায়রিয়া বা বমি শুরু
⚠ জটিলতা (Complications)
নিউমোনিয়া (সবচেয়ে বিপজ্জনক)
ডায়রিয়া
কানের ইনফেকশন
ব্রেন ইনফেকশন (encephalitis)
Subacute Sclerosing Panencephalitis (বিরল কিন্তু মারাত্মক)
প্রতিরোধ (Prevention)
_
টিকা (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
MMR vaccine
সময়:
৯ মাস
১৫ মাস
অন্যান্য প্রতিরোধ:
আক্রান্ত বাচ্চাকে আলাদা রাখুন (কমপক্ষে ৪ দিন)
হাত ধোয়া
ভিড় এড়িয়ে চলুন।
সবাই সুস্থ থাকুন