নবযুগ ক্লাব - Nabajug Club

নবযুগ ক্লাব - Nabajug Club Fighting to bring back lost Tradition of Khilbaisa.

"নবযুগ ক্লাব" একটি ইতিহাস একটি ঐতিহ্য। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই ক্লাবটি ব্যপক আলোড়ন সৃষ্টি করেছিল সেই সময়েই। অজানা কোন এক কারনে দীর্ঘকাল কার্জক্রম বন্ধ থাকার পর ২০১৪ সালে জনাব মোঃ সামছুল আমিন এর উদ্যোগে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগন সহ ক্লাবটি পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। সেই বছরেই ক্লাব থেকে অংশগ্রহন করে ক্রিড়া ক্ষেত্রে আসে ব্যাপক সফলতা। পরপর দুইটি শিরোপা ঘরে তো

লে ক্লাবটি।
শুধু ক্রিড়া ক্ষেত্রে নয় বরং একটি সামাজিক দায়বদ্ধতা নিয়েই এগিয়ে যেতে চায় ক্লাবটি।
এলাকার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায় ক্লাবটি।
শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখতে চায় ক্লাবটি।
গরীব দুঃখীর পাশে থাকতে চায় ক্লাবটি।
আপনার সহযোগিতায় ই এই সকল ইচ্ছার বাস্তবায়ন সম্ভব।

15/04/2022
পবিত্র মাহে রমজান উপলক্ষে নবযুগ ক্লাব কর্তৃক আয়োজিত আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২২ সফলভাবে...
14/04/2022

পবিত্র মাহে রমজান উপলক্ষে নবযুগ ক্লাব কর্তৃক আয়োজিত আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২২ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সময় জনাব ফয়েজ আলম ভূঁইয়া কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব এম সামছুল আমিন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওয়াহেদুর রহমান ওহিদ, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন বাবু, নবযুগ ক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু। এছাড়া ও ক্লাব কর্মকর্তা, প্রতিযোগি, বিচারক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

20/02/2022
Congratulations ❤️
09/02/2022

Congratulations ❤️

নবযুগ ক্লাব কর্তৃক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ফয়েজ আলম ভূঁ...
09/02/2022

নবযুগ ক্লাব কর্তৃক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ফয়েজ আলম ভূঁইয়া কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর লক্ষ্মীপুর এর উপপরিচালক জনাব মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং পার্বতী নগর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব ওয়াহিদুর রহমান।

১৯-০১-২০২২ইংনবযুগ ক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় খিলবাইছা কলেজে অডিটোরিয়ামে। উক্ত অনু...
19/01/2022

১৯-০১-২০২২ইং
নবযুগ ক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় খিলবাইছা কলেজে অডিটোরিয়ামে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নব নির্বাচিত সভাপতি ফয়েজ আলম ভূঁইয়া কবির। এই সময় ক্লাবের নতুন কমিটি কে পরিচয় করিয়ে দেওয়া। এছাড়া বিভিন্ন উপ-কমিটি গঠন, শীতকালীন কম্বল বিতরণ, ক্রিড়া সামগ্রী সহ নানা বিধ আলোচনা হয়।

আসছে আগামী ১৮/১২/২০২১ রোজ শনিবার বিকেল ৩ঃ০০ ঘটিকায় খিলবাইছা কলেজ অডিটোরিয়ামে নবযুগ ক্লাবের নবগঠিত কমিটির প্রথম কার্যনির্...
15/12/2021

আসছে আগামী ১৮/১২/২০২১ রোজ শনিবার বিকেল ৩ঃ০০ ঘটিকায় খিলবাইছা কলেজ অডিটোরিয়ামে নবযুগ ক্লাবের নবগঠিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকল ব্যাক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদেরকে বিশেষ ভাবে উপস্থিত থাকার অনুরোধ করা গেল।

অনুরোধক্রমেঃ
সভাপতি/সম্পাদক
নবযুগ ক্লাব।
রেজিষ্ট্রেশন নংঃ লক্ষ্মী-৫৯৪/২০১৮ খ্রিঃ
খিলবাইছা, সদর, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সমিতির উদ্যোগে লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য  ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স...
29/09/2021

লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সমিতির উদ্যোগে লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি) মহোদয় কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড নূর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি)। এছাড়া লক্ষ্মীপুরের বিভিন্ন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও প্রায় ২০০টি সংগঠনের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

নবযুগ ক্লাবের পক্ষ থেকে এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি) কে সম্মাননা স্মারক তুলে দেন নবযুগ ক্লাবের এডহক/আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুল মোতালেব মানিক ও সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী। সাথে ছিলেন নবযুগ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সমিতির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু। নবযুগ ক্লাবের সাবেক সহ সভাপতি ও ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ ও এডহক কমিটির সদস্য দেলোয়ার হোসেন দেলু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবযুগ ক্লাব কর্তৃক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা...
15/08/2021

নবযুগ ক্লাব কর্তৃক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং পার্বতী নগর ইউনিয়ন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া, নবযুগ ক্লাবের প্রধান উপদেষ্টা ও এনএসআই, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক জনাব এম সামছুল আমিন, উত্তরাঞ্চলীয় সংগঠন ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম টিপু, খিলবাইছা জি এফ ইউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহম্মদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবযুগ ক্লাবের নব-গঠিত এডহক/আহ্বায়ক কমিটির এডহক/আহ্বায়ক আবদুল মোতালেব মানিক। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব বদরুল ইসলাম ভূঁইয়া, নবযুগ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুর রহমান কাকান, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন আহাদ। আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া ও পরিশেষে ক্লাবের পক্ষ থেকে আপ্যায়ন এর ব্যবস্থা করা হয়।

Address

Khilbaisa, Sadar
Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবযুগ ক্লাব - Nabajug Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share