19/12/2023
একটি বিশ্বকাপ, একটি এশিয়া কাপ!
বলছি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের কথা। আমাদের দেশে ভারত পাকিস্তানের মত ক্রিকেট খেলার পরিবেশ না থাকতেও আমাদের ছেলেরা ভারত পাকিস্তানের মত দলকে পেছনে ফেলে করল বিশ্বজয় করল এশিয়া জয়। ২০২০ সালে যখন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ বিশ্ব জয় করল নাম লেখালো ইতিহাসের পাতায়, সেই দলের খেলোয়াড় দের অনেকেই এখন জাতীয় দলের নিয়মিত মুখ। সাদা পোশাকে জয় আর রঙিন পোশাকে হৃদয় তানজিদ তামিম। শরিফুল অবশ্য উভয় দলের সদস্য।
হৃদয় শরিফুল রা যেই ভারতকে হারিয়ে জিতেছিল বিশ্বকাপ সেই ভারত দলের খেলোয়াড়েরা এখন বিশ্ব মাতাচ্ছে। রবি বিশনয় আর জয়সওয়ালের কথা বলছি। তারা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের এখন পরিচিত মুখ। বাংলাদেশের কাছে হেরেও তারা নিজেদের মেলে ধরেছে আন্তর্জাতিক পর্যায়ে, আমাদের যুবারা তা পারেনি। কিন্তু কেন?
- বিসিবির পরিচর্যার অভাবে ?
- নাকি তাদের মধ্যে সেরা হওয়ার কোন ক্ষুধা নেই ?
বাস্তবিক অর্থে দুটোয় ! অন্যরা যখন টিটুয়েন্টি খেলছে ২০০ রানের পিচে, সেখানে আমাদের প্রায় সব খেলায় হয় মিরপুরে। মিরপুরের পিচ! যেখানে ১০০ রান ডিফেন্ড হওয়ার নজির আছে। সেখানে ১০০ চেজ করে একজন কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে ২০০ চেজ করবে? আর একজন ১০০ রান ডিফেন্ড করা খেলোয়াড় কিভাবে ১৮০ রান ডিফেন্ড করবে ?
শত ভরাডুবির পরও আমরা মিরপুরে খেলব। আর আরো ভরাডুবি বরণ করব।
মিরপুরের বিকল্প খুঁজে না বের করতে পারলে এই শিবলি আরিফুল দের ২০২০ দলের ইমন দের মত হারিয়ে যেতে সময় লাগবে না। আর বিসিবির উচিত তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের পরিচর্চা করে আগামীর সাকিব তামিম খুঁজে দেশের পতাকা বিশ্ব দরবারে তুলে ধরানো।
তারা আরো একবার বিশ্বজয় করুক কিন্তু এবার জাতীয় দলের সাথে!
| | |