চরটেকী অগ্নিবীণা ফুটবল একাডেমী

চরটেকী অগ্নিবীণা ফুটবল একাডেমী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চরটেকী অগ্নিবীণা ফুটবল একাডেমী, Sport & recreation, Kishoreganj.

31/08/2026
ঐতিহাসিক টেস্ট জয়ে নতুন এক উচ্চতায় বাংলাদেশ ক্রিকেট, অভিনন্দন টাইগার্স! 🐅🇧🇩
16/08/2026

ঐতিহাসিক টেস্ট জয়ে নতুন এক উচ্চতায় বাংলাদেশ ক্রিকেট, অভিনন্দন টাইগার্স! 🐅🇧🇩

13/08/2026

মেনশন করুন আমাদের একাডেমির আশরাফুল কে!

10/08/2026

~ব্রেকিং~
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ।
📍পাসের হার ৬২.২৫ শতাংশ

কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি।প্রিয় পাকুন্দিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ,আপনাদের অব...
08/08/2026

কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রিয় পাকুন্দিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ,

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাকুন্দিয়ায় ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামীকাল ০৯/০৮/২০২৬ ইং, রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেইট সংলগ্ন স্থানে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে পাকুন্দিয়ার কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবীসহ সর্বস্তরের সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিরাপদ সড়কের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

আসুন, দল-মত-পেশার ঊর্ধ্বে উঠে নিরাপদ সড়কের দাবিতে একসঙ্গে দাঁড়াই।

আমাদের একটি কণ্ঠস্বরই হতে পারে একটি প্রাণ বাঁচানোর কারণ।

আয়োজনে:

নিরাপদ সড়ক চাই (নিসচা), পাকুন্দিয়া

#নিরাপদ_সড়ক_চাই

#নিরাপদ_পাকুন্দিয়া_চাই

#জেলা_প্রশাসন_কিশোরগঞ্জ

#উপজেলা_প্রশাসন_পাকুন্দিয়া

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির বাবা আর নেই 💔🥹
08/08/2026

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির বাবা আর নেই 💔🥹

বুটের অভাবে থেমে যাচ্ছে তৃণমূলের প্রতিভা, প্রশ্ন তুললেন জালাল হোসেন লাইজু।তৃণমূল ফুটবলের অসংখ্য প্রতিভাবান ফুটবলারের স্ব...
06/08/2026

বুটের অভাবে থেমে যাচ্ছে তৃণমূলের প্রতিভা, প্রশ্ন তুললেন জালাল হোসেন লাইজু।

তৃণমূল ফুটবলের অসংখ্য প্রতিভাবান ফুটবলারের স্বপ্নের পথে প্রথম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি জোড়া ফুটবল বুট। সুবিধাবঞ্চিত পরিবারের অনেক কিশোর ফুটবলার আজও খালি পায়ে কিংবা ছেঁড়া-ফাটা বুট পরে অনুশীলন করতে বাধ্য হচ্ছে। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও অনেকেই ঝরে পড়ছে শুরুতেই।

এ প্রসঙ্গে জালাল হোসেন লাইজু বলেন, “এক জোড়া ভালো বুট সুবিধাবঞ্চিত ফুটবলারের কাছে যেন সোনার হরিণ। শুরুতেই সঠিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ফুটবল আরও অনেক দূর এগিয়ে যেত।”

তিনি আরও বলেন, মধ্যবিত্ত পরিবারের অনেক প্রতিভাবান ফুটবলারও আর্থিক সংকটের কারণে বছরের পর বছর একই বুট সেলাই করে ব্যবহার করেন। একসময় সেই বুট আর ব্যবহারযোগ্য থাকে না। কিন্তু লজ্জায় কিংবা সংকোচে তারা কারও কাছে সাহায্যও চান না।

গ্রামীণ ফুটবলের বাস্তবতায় নিম্নমানের বুট ব্যবহার করাও বড় একটি সমস্যা। অল্পদিনেই সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ব্যাহত হয়। জালাল হোসেন লাইজুর মতে, তৃণমূল ফুটবল উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় এই বুট সংকট।

তিনি মনে করেন, এই সমস্যার কার্যকর সমাধান করা গেলে দেশের তৃণমূল ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি তিনি খেলার পাতা বিডি-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুবিধাবঞ্চিত ফুটবলারদের এই বাস্তব চিত্র আরও বেশি করে সংবাদে তুলে ধরা উচিত, যাতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টরা এগিয়ে আসেন।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য গোল্ডকাপের দুয়ার খোলা। এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য সুখবর! প্রাইম মিনিস্টার্স গোল্ড...
06/08/2026

এসএসসি পরীক্ষার্থীদের জন্য গোল্ডকাপের দুয়ার খোলা।

এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য সুখবর! প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারবেন এসএসসি (SSC) ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরাও, যদি তারা নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকেন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র বা বৈধ এনরোলমেন্টধারী হন।

টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফলাফলের অপেক্ষায় থাকলেও, যদি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রোলভুক্ত শিক্ষার্থী হিসেবে তাদের নাম অন্তর্ভুক্ত থাকে এবং প্রতিষ্ঠান তাদের খেলোয়াড় হিসেবে মনোনয়ন দেয়, তাহলে তারা নিয়ম অনুযায়ী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও বয়সসংক্রান্ত শর্ত পূরণ নিশ্চিত করার পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

খেলার পাতা বিডি-তে চোখ রাখুন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সর্বশেষ সকল খবর, আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে।

04/08/2026

আমাদের গ্রাম চরটেকী,
আমাদের গ্রামের প্রতিষ্ঠান "চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ"।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরটেকী অগ্নিবীণা ফুটবল একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share