07/05/2026
খোলা চিঠি
কিশোরগঞ্জের সম্মানিত সাবেক ও বর্তমান খেলোয়াড় ভাইদের প্রতি বিনীত অনুরোধ—
আমরা “শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ”-এর ব্যানারে আবারও ফুটবলকে মাঠে ফিরিয়ে আনতে চাই।
এই উদ্যোগ শুধু একটি দলের জন্য নয়, এটি কিশোরগঞ্জের ফুটবলের ঐতিহ্য ও নতুন প্রজন্মের স্বপ্নকে বাঁচিয়ে রাখার একটি প্রচেষ্টা।
তাই দল-মত ভুলে আমরা চাই সকলের ভালোবাসা, সহযোগিতা ও সাহস।
আপনাদের সমর্থন পেলে আমরা ইনশাআল্লাহ নতুনভাবে মাঠে নামবো
আসুন, আমরা সবাই একসাথে খেলাধুলার সুন্দর পরিবেশ গড়ে তুলি।
কারণ ফুটবল শুধু খেলা নয়, এটি ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। ⚽❤️
সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। #কিশোরগঞ্জ #সৈয়দ