01/06/2026
[কপি পোস্ট] -
প্রিয় দেশবাসী, ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা,
আসসালামু আলাইকুম।আমি অধম বিথী দেওয়ান। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। গত দুই দিন ধরে আমার সম্মান ও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু অনলাইন পোর্টাল ও মিডিয়া যে ভিত্তিহীন মিথ্যাচার ছড়াচ্ছে, তার প্রতিবাদ জানাতে আজ আমি বাধ্য হয়ে এই পোস্টটি করছি।
ঘটনাটি হলো, গত দুই দিন আগে সকাল থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। কিন্তু আমার ভক্ত ও শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসার প্রতি সম্মান রেখে, তাদের বিশেষ অনুরোধে আমি সেই রাতে পুলেরঘাট বাজারের প্রোগ্রামে অংশ নিতে বাধ্য হই। অসুস্থ শরীর নিয়ে সারারাত পারফর্ম করার পর ফেরার পথে প্রচণ্ড শারীরিক দুর্বলতায় আমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। সেই কঠিন সময়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই সেলিম ভাই এবং পারভেজ ভাই আমাকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেলিম ভাই ও পারভেজ ভাই আমাকে পরিবারের সদস্যের মতো স্নেহ ও সম্মান করেন, আর বিপদের সময় তাঁরা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। অথচ দুঃখের বিষয়, কিছু স্বার্থান্বেষী মহল ও মিডিয়া আমাদের এই মানবিক সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করে অত্যন্ত কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে—১০টি ঘুমের ট্যাবলেট স্পিডের সাথে খাইয়ে আমাকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে—এটি নিছক একটি সাজানো মিথ্যা নাটক। একজন মানুষ ১০টি ঘুমের ওষুধ খেলে তার কী অবস্থা হতে পারে, তা যে কেউ বুঝতে পারে। আমি আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ সুস্থ আছি। স্রেফ শারীরিক অসুস্থতা ও অজ্ঞান হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এমন বানোয়াট গল্প বানিয়ে একজন শিল্পীর সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া কি উচিত? আজ আমি শিল্পী বলেই কি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে নোংরা খেলা করার অধিকার আপনারা পেয়েছেন?
আমি আমার সকল ভক্ত ও দেশবাসীকে বিনীত অনুরোধ জানাব, দয়া করে কোনো গুজবে কান দেবেন না। আমি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হইনি, এটি পুরোপুরি অপপ্রচার।
যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার, সেলিম ভাই ও কিছু কিছু মানুষ পারভেজ ভাইয়ের ও সম্মানহানি করছেন, তবে সত্য একদিন প্রকাশিত হবেই। আমার এই কষ্টের সময়ে আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার একমাত্র শক্তি।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।"