28/07/2026
খুলনা মেডিকেল কলেজ স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা, ডা. মাছুদুর রহমান লিমন স্যার-Assistant Professor থেকে Associate Professor পদে পদোন্নতি লাভ করায় ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
একজন দক্ষ শিক্ষক, নিবেদিতপ্রাণ অভিভাবক এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে স্যার সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছেন। বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর আন্তরিক দিকনির্দেশনা, উৎসাহ এবং নিরলস সহযোগিতা আমাদের প্রতিটি কার্যক্রমকে সমৃদ্ধ করেছে। শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নেতৃত্ব আমাদের জন্য সবসময় অনুকরণীয়।
স্যারের এই পদোন্নতি তাঁর কর্মনিষ্ঠা, যোগ্যতা এবং নিষ্ঠার যথার্থ স্বীকৃতি। তাঁর এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আমরা স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
— খুলনা মেডিকেল কলেজ স্পোর্টস ক্লাব