23/02/2026
হ্যাপি বার্থডে ‘দ্য ট্যাংক’ 🛡️🎉
আজ জন্মদিন ব্রাজিলের মিডফিল্ডের দেয়াল, অক্লান্ত যোদ্ধা ক্যাসেমিরোর! 🇧🇷
ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও যিনি বছরের পর বছর খেলাটাকে নিয়ন্ত্রণ করেছেন নিজের মতো। নিখুঁত ট্যাকল, দুর্দান্ত পজিশনিং, আক্রমণে চমকপ্রদ গোল এবং নেতৃত্ব... সব মিলিয়ে তিনি ফুটবলের অন্যতম সেরা ডিএম।
🔰 ক্লাব ক্যারিয়ারে তিনি রিয়াল মাদ্রিদের সোনালী যুগের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং এখনও বিশ্ব ফুটবলে নিজের প্রভাব ধরে রেখেছেন। তার অর্জনের ঝুলিতে আছে—
🏆 ৫ টি চ্যাম্পিয়নস লিগ
🌍 ৩ টি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ
🇪🇸 একাধিক লা লিগা শিরোপা
✨ একাধিক উয়েফা সুপার কাপ ও ঘরোয়া ট্রফি
পরে ইংল্যান্ডে এসে ম্যান ইউ'র মাঝমাঠে এনে দিয়েছেন স্টাবিলিটি, এক্সপেরিয়েন্স ও উইনিং মেন্টালিটি।
জাতীয় দলে তিনি ব্রাজিলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা এবং দীর্ঘদিন ধরে সেলেসাওর ভরসার নাম হয়ে আছেন।
শুভ জন্মদিন কিংবদন্তি! 🎂
আরও ট্রফি, আরও ইতিহাস, আরও গর্জন দেখতে চাই। ❤️