SS Gym Warriors

SS Gym Warriors "Fitness is like a Relationship. You can’t Cheat and Expect it to Work".

💪 Muscle রেখে Fat Loss করতে হলে এই নিয়ম ফলো করতে পারেন👇👇 🔥 300–500 kcal deficit রাখুন 🍗 Protein 1.6–2.2g/kg রাখুন 🏋️ Hea...
25/08/2026

💪 Muscle রেখে Fat Loss করতে হলে
এই নিয়ম ফলো করতে পারেন👇👇

🔥 300–500 kcal deficit রাখুন
🍗 Protein 1.6–2.2g/kg রাখুন
🏋️ Heavy weight training চালিয়ে যান
🚶 8–12k steps + moderate cardio করুন
🍚 Carbs পুরো বাদ দেবেন না
😴 7–9 ঘণ্টা ঘুমান
📉 সপ্তাহে 0.5–1% body weight কমানোর লক্ষ্য রাখুন

মূল কথা: ধীরে fat কমান, protein ও strength ধরে রাখুন।

19/08/2026

Our Cardio Section 4th Floor...

Feel free to visit or join us 🔥
🟡OUR Facilities

🔷Combined
🔷2Floor & Huge Space(3800 Square Feet)
🔷Separate Cardio Section(4th Floor)
🔷Separate Iron Section(5th Floor)
🔷Best Sound System
🔷7Days open
🔷CC Camera Protected
🔷Free Steam Bath Therapy
🔷7Stage Filter Water
🔷Imported Machines
🔷Locker Availability
🔷Separate Ladies Hour
🔷WiFi
🔷Rest/Prayer Corner
🔷Clean Environment
🔷You Get Best Trainer Service
🔷Nutrition & Diet Solutions
🔷Workout Chartres
🔷Weight Loss or Gain/Strength Training/ Body Fitness

🟡ADDRESS: AL RAHMANIA HOTEL(4th & 5th FLOOR)
: 184/1 OPPOSITE OF KHILGAON BAZAR.

আপনি যদি চান যে আপনার কখনো ডায়বেটিস না হোক, অথবা যদি আপনি চান যে, আপনার ব্লাড সুগার সবসময় ইনসুলিন ছাড়াই কন্ট্রোলে থাকুক,...
12/08/2026

আপনি যদি চান যে আপনার কখনো ডায়বেটিস না হোক, অথবা যদি আপনি চান যে, আপনার ব্লাড সুগার সবসময় ইনসুলিন ছাড়াই কন্ট্রোলে থাকুক, আপনার ব্যায়াম করা উচিত।

সঠিক মাত্রায় ব্যায়াম আমাদের শরীরের গ্লুকোজ মেটাবলিজম পুরোপুরি বদলে দিতে পারে, যার মাধ্যমে বাড়তি কোন সাপ্লিমেন্টস বা সুপারফুড ছাড়াই আপনার শরীর গ্লুকোজকে চমৎকারভাবে ব্যবহার করা শুরু করে।

যে হরমোনটা আমাদের ব্লাড থেকে গ্লুকোজ নিয়ে মাসল সেলে পৌছে দেয় তা হচ্ছে ইনসুলিন। টাইপ টু ডায়বেটিসের একদম কোর প্রবলেমগুলোর একটা হচ্ছে, ব্লাড থেকে গ্লুকোজ মাসলে বা লিভারে ঠিকভাবে জমা হতে পারে না।
এর কারন হচ্ছেঃ
১)কোষের ভেতর স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় গ্লুকোজ গ্লাইকোজেন আকারে ডিপোজিট থাকতে পারে, ফলে কোষ গ্লুকোজ গ্রহন করতে চায় না। এই পরিস্থিতিতে বাড়তি গ্লুকোজ কোষে প্রবেশ করাতে আমাদের ইনসুলিন বা গ্লুকোজ লোয়ারিং ড্রাগ প্রয়োজন হয়, তাতে রক্তের গ্লুকোজ কমলেও কোষের গ্লুকোজ কোড বাড়ে এবং কোষে গ্লুকোটক্সিসিটি তৈরি হয়। ফলে বাড়ে ভবিষ্যতে মেটাবলিক ডিজিজের সম্ভাবনা।

২)কোষে স্বাভাবিকের চেয়ে বেশি গ্লাইকোজেন ও ইনসুলিন লোড থাকলে অগ্ন্যাশয় থেকে তৈরি হওয়া ইনসুলিন কোষে সহজে প্রবেশ করতে পারে না। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এধরনের পরিস্থিতিতে দিনকে দিন আমাদের বেশি ইনসুলিন ব্যবহার করতে হয়।

৩)অতিরিক্ত ইনসুলিন/গ্লাইকোজেনের উপস্থিতিতে কোষে থাকা মাইটোকন্ড্রিয়াগুলোর এটিপি বা এনার্জি কয়েন তৈরি করার ক্ষময়া কমে যায় এবং মাইটোকন্ড্রিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয় যাকে আমরা মাইটোফ্যাজি বলি। মাইটোফ্যাজি মূলত I3PK এবং mTOR পাথওয়েকে ক্ষতিগ্রস্ত করার ফলে হয়। ফলে আমরা খাওয়া দাওয়া করলেও একপ্রকার শক্তিহীনতা বোধ করতে থাকি কারন মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে না। পক্ষান্তরে, হাইপারইনসুলিনেমিয়ার কারনে নতুন মাইটোকন্ড্রিয়া সৃষ্টির যে প্রক্রিয়া, মাইটোজেনেসিস তা থেমে যায়, পুরানো মাইটোকন্ড্রিয়ার মেরামত প্রক্রিয়াও থেমে থাকে।

ব্যায়াম, এই সবগুলো প্রক্রিয়াকেই রিভার্স করে দিতে ভুমিকা রাখে।

ব্যায়াম আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, কোষের গ্লুকোজ বার্ন রেট বাড়ায় এবং মাইটোকন্ড্রিয়াকে রিজেনারেট করে। ফলে একটু বেশি খেয়েও একজন ব্যায়াম করা মানুষ থাকতে পারেন সুস্থ-স্বাভাবিক।

তাই ডায়বেটিক-নন ডায়বেটিক যেটাই হোন না কেন, প্লিজ ব্যায়াম করুন!!
আর হ্যা, যত ব্যায়ামই করুন না কেন, চিনি এবং অতিরিক্ত ভাত-রুটি-আলু খেলে কিন্তু ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রনে থাকবে না।

তাই ডায়বেটিকদের সুস্থ থাকতে চাই ব্যায়ামের সাথে মডারেট বা লো কার্ব ডায়েট।

প্রতিদিন কয়টা ডিম খাওয়া যায়?কেউ এর উত্তরে বলে, দিনে ২টার বেশি ডিম খাওয়া যায় না, আবার কেউ বলে ডিমের কুসুমের ফ্যাট গুড ফ্য...
06/08/2026

প্রতিদিন কয়টা ডিম খাওয়া যায়?

কেউ এর উত্তরে বলে, দিনে ২টার বেশি ডিম খাওয়া যায় না, আবার কেউ বলে ডিমের কুসুমের ফ্যাট গুড ফ্যাট, সো যত ইচ্ছে খাওয়া যায়।

আসলে কে সঠিক?

এই ব্যাপারে আমি বলতে পারি, এই ২ জনের কেউই সঠিক নয়। একজন দিনে কয়টা ডিম খেতে পারবে, সেটা একাধিক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। কয়েকটা উদাহরণ দেইঃ

১। আপনি যদি রান্নায় সয়াবিন তেল ব্যাবহার করেন, তাহলে ডিম কম খেতে পারবেন। যদি ঘানি ভাঙ্গা সরিষার তেল কিংবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেন, তাহলে বেশি খেতে পারবেন।

২। আপনি যদি ভারী এক্সারসাইজ করেন, তাহলে ডিম বেশি খেতে পারবেন। ভারী এক্সারসাইজের অভ্যাস না থাকলে, কম খেতে পারবেন।

৩। আপনার যদি স্মোকিং এর অভ্যাস থাকে, তাহলে ডিম কম খেতে পারবেন। না থাকলে বেশি খেতে পারবেন।

৪। আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট এববং প্রসেসড ফুড যত বেশি খাবেন, ডিম তত কম খেতে পারবেন এন্ড ভাইস ভার্সা।

৫। আপনার ডায়েটে অন্যান্য সোর্স থেকে ফ্যাট ইনটেইক যত বেশি হবে, আপনি তত কম ডিম কুসুমসহ খেতে পারবেন।

এছাড়াও আপনার ডায়াবেটিস, কোলেস্টোরল, প্রেশার কি রকম এর ওপরও ডিপেন্ড করবে আপনি কয়টা ডিম খেতে পারবেন।

02/08/2026

Feel free to visit or join us 🔥
🟡OUR Facilities

🔷Combined
🔷2Floor & Huge Space(3800 Square Feet)
🔷Separate Cardio Section(4th Floor)
🔷Separate Iron Section(5th Floor)
🔷Best Sound System
🔷7Days open
🔷CC Camera Protected
🔷Free Steam Bath Therapy
🔷7Stage Filter Water
🔷Imported Machines
🔷Locker Availability
🔷Separate Ladies Hour
🔷WiFi
🔷Rest/Prayer Corner
🔷Clean Environment
🔷You Get Best Trainer Service
🔷Nutrition & Diet Solutions
🔷Workout Chartres
🔷Weight Loss or Gain/Strength Training/ Body Fitness

🟡ADDRESS: AL RAHMANIA HOTEL(4th & 5th FLOOR)
: 184/1 OPPOSITE OF KHILGAON BAZAR.

মাসেল শুধু দেখানোর জন্য নয় বরং শরীরকে  সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,যে কয়দিন বেঁচে থাকবো সে কয়দিন কিভাবে ...
18/07/2026

মাসেল শুধু দেখানোর জন্য নয় বরং শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,

যে কয়দিন বেঁচে থাকবো সে কয়দিন কিভাবে বাঁচলাম সেটাও বিবেচ্য বিষয়।

something is better than nothing, একেবারে ব্যায়াম না করার চেয়ে হালকা ব্যায়াম করাও ভালো।

সুতরাং সিদ্ধান্ত আপনার।

মেয়েদের জিম করে লাভ নেই। মেয়েরা জিম করলে ছেলেদের মতো বডি হয়ে যাবে — এই ২টা লাইন শুনতে শুনতে আমরা বড় হয়েছি।  কিন্তু আস...
03/07/2026

মেয়েদের জিম করে লাভ নেই। মেয়েরা জিম করলে ছেলেদের মতো বডি হয়ে যাবে — এই ২টা লাইন শুনতে শুনতে আমরা বড় হয়েছি।

কিন্তু আসল সত্যটা হলো - এই কথা যারা বলে তাদের ফিটনেস সম্পর্কে ১% ধারণাও নেই।
মেয়েদের জন্য জিম শুধু ফিটনেস না... এটা হেলথ, কনফিডেন্স আর লাইফ কোয়ালিটির গেম-চেঞ্জার।

---

🗣️ যারা বলে "মেয়েদের জিম করে লাভ নেই" তাদের সম্পর্কে ১টা কথা: 👇

তারা না জেনে, না বুঝে শুধু ভুল ধারণা ছড়ায়। মেয়েদের শরীরের ফিজিওলজি, হরমোন, মেটাবলিজম সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। এরা ২০ বছর আগের মিথকে আজও সত্যি মনে করে। মেয়েদের কাজ হলো এদের ইগনোর করে নিজের হেলথের দিকে ফোকাস করা।

---

মেয়েদের জিম করার ৫টা আসল বেনিফিট:

👉 হাড় + হরমোনের সুরক্ষা 🦴 :👇

৩০ বছর পর মেয়েদের বোন ডেনসিটি কমতে শুরু করে। ওয়েট ট্রেনিং করলে অস্টিওপরোসিসের রিস্ক ৫০% কমে যায়।
সাথে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে = PCOD, ডায়াবেটিস, থাইরয়েডের রিস্ক কমে যায়।

👉 প্রেগনেন্সি + পোস্ট-প্রেগনেন্সি সুপারপাওয়ার🤰:👇

জিম করলে কোর স্ট্রেন্থ আর পেলভিক মাসল স্ট্রং হয়। এটা নরমাল ডেলিভারির চান্স বাড়ায়, ব্যাক পেইন কমায় আর রিকভারি ফাস্ট করে।
পোস্ট-প্রেগনেন্সি ডিপ্রেশন আর এক্সট্রা ফ্যাট দুটোই কন্ট্রোলে থাকে।

👉 মেটাবলিজম বুস্ট + ফ্যাট লস 🔥:👇

মেয়েদের মেটাবলিজম ন্যাচারালি স্লো হয়। জিম করলে মাসল মাস বাড়ে = বেসাল মেটাবলিক রেট বাড়ে = সারা দিন ক্যালোরি বার্ন হয়।
মানে জিম ছাড়ার পরেও শরীর ২৪ ঘন্টা ফ্যাট বার্ন করতে থাকে।

👉মেন্টাল হেলথ + কনফিডেন্স 🧠 :👇

ওয়ার্কআউট করলে এন্ডরফিন আর ডোপামিন রিলিজ হয়। এটা স্ট্রেস, অ্যাংজাইটি, মুড সুইং কমায়।
নিজের শরীরের উপর কন্ট্রোল আসে = সেল্ফ-কনফিডেন্স ১০ গুণ বেড়ে যায়।

💪🔥💪—

জিম করার পর মেয়েরা শুধু ফিট হয় না, ফিজিক্যালি স্ট্রং হয়। রেগুলার ওয়েট ট্রেনিং করলে পুরো বডির স্ট্রেন্থ বাড়ে - কোর থেকে শুরু করে ব্যাক, শোল্ডার, আর্মস, লেগস সব মাসল টাইট আর স্ট্রং হয়ে ওঠে।

আর সবচেয়ে বড় কথা, ৫০-৬০ বছর বয়সেও নিজের কাজ নিজে করতে পারবে। কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। এটাই হলো আসল স্বাধীনতা - স্ট্রং বডি = স্ট্রং মাইন্ড = স্ট্রং লাইফ 💯

---

❌ মিথ: "মেয়েরা জিম করলে ছেলেদের মতো বডি হবে"

✅ বাস্তব: মেয়েদের শরীরে টেস্টোস্টেরন ছেলেদের তুলনায় ১০-১৫ গুণ কম থাকে। তাই ভারী ওয়েট তুললেও ছেলেদের মতো বাল্ক মাসল হবে না। বরং হবে টোনড, লীন, স্ট্রং আর ফেমিন ফিজিক।

সঠিক ডায়েট + সঠিক ট্রেনিং + কনসিসটেন্সি + পর্যাপ্ত ঘুম = মেয়েদের জন্য পারফেক্ট ফিজিক + হেলথ + কনফিডেন্স 💯

বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কারণ আজকের কষ্টটাই তাদের কাছে সব মনে হয়।কঠিন পথে যা পাবেন —💪 সুস্থ শরীর → কিন্তু পথে আছে...
14/06/2026

বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কারণ আজকের কষ্টটাই তাদের কাছে সব মনে হয়।

কঠিন পথে যা পাবেন —

💪 সুস্থ শরীর → কিন্তু পথে আছে কষ্ট
💰 টাকার স্বাধীনতা → কিন্তু পথে আছে ত্যাগ
🌱 জীবনে উন্নতি → কিন্তু পথে আছে পরিশ্রম

সহজ পথে যা পাবেন —

🍔 মোটা শরীর → কিন্তু পথটা আরামের
😑 সাধারণ জীবন → কিন্তু পথটা সহজের
😔 জীবনে আফসোস → কিন্তু শুরুতে ভালোই লাগে

⚠️ সত্যি কথা হলো -

খারাপ পথ সবসময় মিষ্টি লাগে।
ভালো পথ সবসময় তিতা লাগে।

🔥 তাই বেছে নিন —

👉 এখন কষ্ট করুন → সর্বদা সুখী থাকবেন
👉 এখন আরাম করবেন → পরে কষ্ট পাবেন

আজকের আপনার সিদ্ধান্তই ঠিক করবে আগামীকালের আপনি কেমন হবেন।

Address

Khilgaon

Opening Hours

Monday 07:00 - 00:00
Tuesday 07:00 - 00:00
Wednesday 07:00 - 00:00
Thursday 07:00 - 00:00
Friday 17:00 - 00:00
Saturday 07:00 - 00:00
Sunday 07:00 - 00:00

Telephone

+8801623193953

Website

Alerts

Be the first to know and let us send you an email when SS Gym Warriors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SS Gym Warriors:

Shortcuts

Share

Category