YOUTH WAVE CLUB

YOUTH WAVE CLUB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from YOUTH WAVE CLUB, Sports, Khagrachhari.

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইসলামপুরে  "ইয়ূথ ওয়েব ক্লাব" কর্তৃক আয়োজিত ক্রিকেট ম্যাচের বিজয়ী দল এবং অংশগ্রহণকারী এক...
09/04/2021

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইসলামপুরে "ইয়ূথ ওয়েব ক্লাব" কর্তৃক আয়োজিত ক্রিকেট ম্যাচের বিজয়ী দল এবং অংশগ্রহণকারী একাংশের মাঝে পুরস্কার বিতরণীর ফটোসেশন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে "ইয়ুথ ওয়েভ ক্লাব" কতৃক আজ ২৫ শে মার্চ বৃহস্পতিবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কু...
02/04/2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে "ইয়ুথ ওয়েভ ক্লাব" কতৃক আজ ২৫ শে মার্চ বৃহস্পতিবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্রিকেট টুনার্মেন্ট।

দিনব্যাপী এ আয়োজন সকাল ছয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়।এ টুনার্মেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। সে দলগুলো হচ্ছেঃ
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল,পুলিশ লাইন্স হাই স্কুল,বায়তুশ শরফ মাদ্রাসা ,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও খাগড়াছড়ি সরকারি কলেজ।

খেলা নকআউট পদ্ধতিতে সাতটি ম্যাচে সাত ওভার করে অনুষ্ঠিত হয়। টুনার্মেন্টটি পরিচালনা করেন ক্লাবের পরিচালক, মো.ফাহমুদ্দিন ফাহিম ও সহকারী পরিচালক নুরুল ইসলাম ফয়সাল। এতে বিজয়ী হয় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ক্রিকেট দল ও রানার্স আপ হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। বিজয়ী ও রানার্স আপ উভয় দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়।এছাড়া ক্লাবের পক্ষ থেকে ৮ টি দলের সকলের জন্য শুভেচ্ছা উপহারের ব্যবস্থা করা হয়।বিকাল ৫ টার সময় ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ০১ নং মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল কামরুজ্জামান পিটু স্যার।অধ্যক্ষ মহোদয় ইয়ুথ ওয়েভ ক্লাবের সুন্দর এ আয়োজনের প্রশংসা করেন এবং আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ক্লাবের উপদেষ্টা মো. সাদমান সাদিক টুনার্মেন্টে অংশগ্রহণের জন্য সকল দলকে অভিনন্দন এবং ভবিষ্যতেও বিভিন্ন উপলক্ষ্যে "ইয়ুথ ওয়েভ ক্লাবের" এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান।ক্লাবের অন্য একজন উপদেষ্টা বনি ইয়ামিন পারভেজ টুর্নামেন্ট টি সার্বিক তদারকি করেন।

ইয়ুথ ওয়েভ ক্লাব ২০১৭ সালে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত হয়।নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের এসএসসি -১৯ ব্যাচের শিক্ষার্থীদের হাত ধরে এই ক্লাবের জন্ম।বিগত সময়ে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উপলক্ষ্যে ব্যাটমিন্টন টুনার্মেন্ট,ফুটবল টুনার্মেন্ট,বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল আয়োজনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করা হয়।

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when YOUTH WAVE CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category