Md.Emran Hasan Emon

Md.Emran Hasan Emon Professional Football Coach ll Scout ll Analyst

29/03/2025

"জীবন মানেই মেনে নেওয়া। স্বপ্ন ভাঙবে, ইচ্ছেগুলো অপূর্ণই রয়ে যাবে। কষ্ট, বাধা, হতাশা—সবই চলার অংশ। কিন্তু শান্তি আসে মেনে নেওয়ার মধ্যেই। যা হারায়, তা ফিরবে না—তবু নিজেকে স্থির রাখতে হয়। কারণ এটাই জীবন।"

Mina Cup 2024 Coaches Forum workshop with Neil Taylor
05/04/2024

Mina Cup 2024 Coaches Forum workshop with Neil Taylor

03/01/2024

একটা সময় আমরা নিজেদের সবার থেকে গুটিয়ে নেই! একদম নিজের মতো থাকি! কারো সাথে কথা বলি না৷ কেউ রাগ দেখালেও সেটাকে পাত্তা দেইনা। কেউ সম্পর্ক নষ্ট করে দিলেও কিছু বলিনা৷ একদম একা হয়ে যাই। আমাদের 'আমি' ছাড়া আর কেউ ই থাকেনা! আমরা ই রাখিনা! আমরা কেনো এরকম হয়ে গেছি,সেটাও কাউকে বলতে ইচ্ছে করেনা!

I have reached 45K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
06/09/2023

I have reached 45K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

আলহামদুলিল্লাহ ❤️🤲 UAE FA হতে AFC B Licences গ্রহণের সময় ⚽
16/06/2023

আলহামদুলিল্লাহ ❤️🤲
UAE FA হতে AFC B Licences গ্রহণের সময় ⚽

02/04/2023

From listening comes knowledge
From knowledge comes understanding
From understanding comes wisdom
From wisdom comes well-being

হিলস হোপ একাডেমি  ও ডাইস এর যৌথ উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষা কোর্সঃ Real Life English ❤️ বুঝুন, শিখুন, জিতুন(Immerse, Acqu...
23/12/2022

হিলস হোপ একাডেমি ও ডাইস এর যৌথ উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষা কোর্সঃ Real Life English ❤️
বুঝুন, শিখুন, জিতুন
(Immerse, Acquire and Win)

এই কোর্সটি সম্পর্কে কিছু কথাঃ

ইংরেজি ভাষা আমরা অনেকেই জানি কিন্তু ব্যবহার করতে গিয়ে হিমশিম খাই। পরীক্ষায় এই ভাষাটি নিয়ে অনেকে আতঙ্কিত হয়েছি কম বেশি। কিন্তু বিশ্বাস রাখুন এই কোর্স করার পর ইংরেজি ভীতি দূর তো হবেই, এই ভাষা যে অনেক মজার এবং উপভোগের সেটা জেনে ভালো লাগবে। ভাষা শেখার বিষয়টি হলো ধাপে ধাপে করতে হয় যাকে বলা হয় লেভেল। আমরা এই কোর্সে চটকদার কোন মিথ্যা দিয়ে আপনাদের বিভ্রান্ত করব না। আপনাকে ঠিক সেই জিনিসটা ই দেখাব যেটা আপনাকে আরো শিখতে সাহায্য করবে। অনেক বিজ্ঞাপনেই দেখবেন বলা হয় ৭ দিনেই তোতা পাখির মত কথা বলতে পারবেন অনর্গল। না, এরকম কিছু করতে আমরা শেখাব না কিন্তু যা শেখাব সেগুলো হলঃ
১. কীভাবে ইংরেজি ভাষাকে মজার ছলে শেখা যায়।
২. কীভাবে আমরা যেকোন জিনিস সহজে মনে রাখতে পারব।
৩. কীভাবে ইংরেজি বিভিন্ন শব্দ অল্প পরিশ্রমে শিখতে পারব ও ব্যবহার করতে পারব।
৪. কীভাবে শুদ্ধ করে ইংরেজি বাক্য গঠন করতে পারব।
৫. ইংরেজি গ্রামার কীভাবে সহজে জানতে ও ব্যবহার করতে পারব।
৬. কীভাবে ইংরেজি বলতে, শুনতে, লিখতে এবং পড়তে পারব।
৭. কীভাবে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে প্রাত্যহিক জীবনে ইংরেজি ভাষা আয়ত্ত ও ব্যবহার করতে পারব।
৮. কীভাবে সহজভাবে কারো কথা বুঝতে পারব এবং অন্যকে কীভাবে নিজের মনের কথা বুঝাতে পারব।
৯. কীভাবে ইংরেজিতে চিন্তা করতে হয় এবং সেই চিন্তা প্রকাশ করতে হয়।

আপনি সারাজীবন স্কুল, কলেজে শিখে এসেছেন ইংরেজি মানে সিলেবাসের কিছু অধ্যায় পড়ে মুখস্ত করা মডেল কোয়েশ্চেন সলভ করা আর বুঝে না বুঝে ডিকশনারি মুখস্ত করা। কিন্তু এই কোর্সে আপনি দেখতে পাবেন কত সহজে, অল্প পরিশ্রমে, মজা করে ইংরেজি শেখা যায় এবং সেটা সুন্দরভাবে ব্যবহার ও করা যায়।
আমাদের সাথে যদি আপনি ও শিখতে আগ্রহী হন, দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন এই কোর্সের জন্য৷ আমরা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি অবচেতন মনে আপনি ও হয়তো এগুলো নিয়ে অনেক দিন বা অনেক বছর ধরে ভেবেছেন কিন্তু সেরকম কোন কোর্স বা শেখার সু্যোগ মেলেনি যেগুলো আপনার মনের মত হবে। কিন্তু অপেক্ষার পালা শেষ, এই কোর্সটিই হবে আপনাকে বদলে দেবার একটি পরশপাথর কারণ দেশে বিদেশে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে কাজের অভিজ্ঞতার আলোকে এই কোর্সটি ডিজাইন করা হয়েছে।

এই কোর্সের জন্য আমি সবচেয়ে বেশি আগ্রহী হয়েছি আপনাদের জন্য বিশেষ কিছু করতে পারার সুযোগ হিসেবে। ইংলিশ অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে সংগঠন, প্রশিক্ষণ, নিরীক্ষণ ও পাঠক্রম উন্নয়নের কাজের সুবাদে আমি পার্বত্য তিনটি জেলার - খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান - সবগুলোতেই শিক্ষক ও শিক্ষার্থী অনেকের সাথে মেশার এবং সবাইকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এখানকার মানুষের পরিশ্রমী মনোভাব এবং জানার আগ্রহই আমাকে শত ব্যস্ততার মাঝে ও এই ক্ষুদ্র প্রয়াসে উদ্বুদ্ধ করেছে। আপনাকে অগ্রিম অভিনন্দন ও ধন্যবাদ এই কোর্সের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টার প্রথম পদক্ষেপ রাখার জন্য। খুব সহজেই কোর্সে অংশগ্রহণের জন্য আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন।

About the Course Instructor : (যিনি কোর্সটি পরিচালনা করবেন)

এই কোর্সটি পরিচালনা করবেন মুহাম্মদ আরিফ মুজতবা কামাল যিনি বর্তমানে ডেলসা ইন্সটিটিউট অব কমিউনিকেইশন এক্সেলেন্স(ডাইস) এর প্রশিক্ষক হিসেবে এবং ইংলিশ লার্ণিং প্ল্যাটফর্ম বাই এডুমিগে আইইএলটিস ইন্সট্রাকটর হিসেবে প্রশিক্ষণ দিয়ে আসছেন বিভিন্ন পেশার এবং বয়সের শিক্ষার্থীদের। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের সাথে ইংরেজি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন ফার্স্ট ক্লাসসহ। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলনে আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার লাভ করেন এবং সংগঠক হিসেবে লায়ন্স এওয়ার্ড অব পিসে ভূষিত হন তিনি। ব্রিটিশ কাউন্সিল এবং বিওয়াইএলসি থেকে লিডারশীপ বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হন। তাছাড়া ও টোফেল পরীক্ষা গ্রহণকারী সংস্থা ইটিএস ইন্ডিয়া থেকে সম্প্রতি সার্টিফাইড ট্রেনার হিসেবে ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হন তিনি।

কর্মজীবনের ব্যাপক পরিধিতে তিনি ইংলিশ অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর এবং সর্বোপরি হেড অব রিসার্চ এন্ড ট্রেইনিং হিসেবে কাজ করেছেন পুরো দেশের ৩০ এর ও অধিক জেলায় ও আন্তর্জাতিকভাবে। উপস্থাপক ও আবৃত্তিকার হিসেবে ও বাংলাদেশ টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন এবং জাতীয় ইংরেজি পত্রিকা ডেইলি অব্জার্ভার এবং ডেইলি সানে কলামিস্ট হিসেবে লেখালেখির জগতে অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে বিনয়ী ও সদালাপী মানুষ হিসেবে সমাজকল্যাণমূলক কাজে অবদান রাখতে পছন্দ করেন তিনি।

Class Schedule
Starting Date : 3rd week of January, 2023
Time : 7:00 pm - 8:00 pm
Weekly : 2 Days
Course Fee : 2999/= BDT
Contact : +8801836640936

Registration Form : https://forms.gle/N77iEVbjjBXjuAgc6


#বুঝুনশিখুনজিতুন




দুবাইয়ে প্রথম কর্ম দিবস 😁 The official opening of Terra Solis with Paul Kalkbrenner.
11/12/2022

দুবাইয়ে প্রথম কর্ম দিবস 😁

The official opening of Terra Solis with Paul Kalkbrenner.

আলহামদুলিল্লাহ 🖤বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে বড়ডলু জুনিয়র একাদশকে ০২ গোলে পরাজিত করি ⚽                 ...
25/11/2022

আলহামদুলিল্লাহ 🖤
বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে বড়ডলু জুনিয়র একাদশকে ০২ গোলে পরাজিত করি ⚽

ফলাফল
আদর্শ যুব সংঘ ০২ঃ ০০ বড়ডলু জুনিয়র

🔴 Me Md.Emran Hasan Emon  𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦- 𝐁𝐚𝐜𝐡𝐞𝐥𝐨𝐫 𝐨𝐟 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦𝐬 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲 (𝐈𝐓);𝐫𝐞𝐜𝐞𝐢𝐯𝐞𝐝 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐫𝐞𝐠𝐢...
19/11/2022

🔴 Me Md.Emran Hasan Emon 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦- 𝐁𝐚𝐜𝐡𝐞𝐥𝐨𝐫 𝐨𝐟 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦𝐬 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲 (𝐈𝐓);𝐫𝐞𝐜𝐞𝐢𝐯𝐞𝐝 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐫𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐜𝐨𝐧𝐟𝐢𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 & 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐈𝐃 𝐜𝐚𝐫𝐝 𝐟𝐫𝐨𝐦 𝐀𝐳𝐭𝐞𝐜𝐚 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲, 𝐌𝐞𝐱𝐢𝐜𝐨! Pray for me

✔️𝐓𝐨 𝐤𝐧𝐨𝐰 𝐦𝐨𝐫𝐞 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐢𝐬 𝐩𝐫𝐨𝐠𝐫𝐚𝐦- https://kimteducation.com/bachelor-of-systems-engineering/

✔️𝐄𝐧𝐫𝐨𝐥𝐥𝐦𝐞𝐧𝐭 𝐢𝐬 𝐠𝐨𝐢𝐧𝐠 𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐞𝐱𝐜𝐢𝐭𝐢𝐧𝐠 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩! 𝐂𝐨𝐧𝐟𝐢𝐫𝐦 𝐲𝐨𝐮𝐫 𝐞𝐧𝐫𝐨𝐥𝐥𝐦𝐞𝐧𝐭 𝐟𝐨𝐫 𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫, 𝟐𝟎𝟐𝟐 𝐬𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐚𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐰𝐢𝐭𝐡 KIMT UAE .

✅𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭:
+𝟗𝟕𝟏𝟓𝟓𝟓𝟏𝟔𝟓𝟑𝟎𝟕 (𝐔𝐀𝐄 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬)
Visit- www.kimteducation.com

Address

Manikchari
Khagrachari
4460

Telephone

+8801888077133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Emran Hasan Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Emran Hasan Emon:

Share