02/07/2026
সেনেগাল ভার্সেস এভ্রিথিং! 🙂
বিগত কয়েক মাসে সেনেগাল মাঠের মধ্যে যতটা না ল ড়া ই করেছে, মাঠের বাইরের প্রতিপক্ষ তার চেয়েও বেশি কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তাদের!
🟢 গত জানুয়ারিতে তারা AFCON চ্যাম্পিয়ন হয়েছিল। মরক্কোকে 1-0 হারিয়ে তারা শিরোপা জেতে৷ তবে নির্ধারিত সময়ে রেফারির দেওয়া একটা পেনাল্টির প্রতিবাদে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন সেনেগালের ফুটবলাররা! পরে আবারও খেলা শুরু হয়, মরক্কো পেনাল্টি মিস করে, এবং অতিরিক্ত সময়ে গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। এই ঘটনার দু-মাস পর CAF জানায় যে সেনেগালের প্লেয়াররা নাকি ঐ ম্যাচে মাঠ ছেড়ে নিয়মভঙ্গ করেছিল! এবং তাদের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়! অবিশ্বাস্য!
🟢 সেনেগালের ফেডারেশন তাদের কোচের সঙ্গে যে কনট্র্যাক্ট করেছিল, সেই বিষয়ে স্বচ্ছতা ছিল না! তাদের কোচ প্রকাশ্যে বলেন যে বকেয়া বেতন দেওয়া হয়নি তাকে! পরবর্তীতে এ-ও সামনে আসে যে প্লেয়াররাও নাকি তাদের প্রাপ্য বোনাস থেকে বঞ্চিত হয়েছেন! তা সত্ত্বেও সবকিছু ভুলে মাঠে নেমে পড়েছে সেনেগাল।
🟢 বিশ্বকাপের ঠিক আগে USA-তে প্রবেশ করে এয়ারপোর্টে অতিরিক্ত সিকিউরিটি চেকিংয়ের মুখে পড়তে হয় সেনেগালের ফুটবলারদের! তাদের ফেডারেশন এটাকে 'রুটিন চেকিং' বললেও প্রবল সমালোচনা হয়েছে! পরবর্তীতে এ-ও শোনা যায় যে তাদের ফোর-স্টার হোটেলে রাখা হয়েছে, যেখানে বাকি দলগুলোর জন্য ফাইভ-স্টার হোটেল বরাদ্দ করেছে তাদের ফেডারেশন!
🟢 এবং সবশেষে রেফারিং! বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টির যে 50-50 চান্স ছিল, সেটা আবারও সেনেগালের বিপক্ষেই গেল! ঠিক যেমনটা হয়েছিল AFCON ফাইনালে!
এত কিছুর পরও সেনেগাল মাঠের ভেতরে ল ড়া ই টা জারি রেখেছে! কিন্তু, ভাগ্য সবার সঙ্গ দেয় না! হোয়াই ইজ ইট অলওয়েজ সেনেগাল? 💔