15/08/2026
আলহামদুলিল্লাহ
আল্লাহ তায়ালা এ পর্যন্ত এগিয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়পুরহাট সদর উপজেলা প্রশাসন, উপজেলা ইন্জিনিয়ার অফিস, জয়পুরহাট জেলা প্রশাসন সহ অসংখ্য শুভাকাঙ্খী যাদের অবদানে আমরা নির্মাণকাজ এগিয়ে নিতে পেরেছি।
এখনো ছাউনি, মেঝে এবং দেয়ালের কাজ বাকী। অর্থের জোগাড় না থাকায় বাকী কাজ করতে পারছিনা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সারা বাংলাদেশের সামনে অতীতে যেমন জয়পুরহাটের সম্মান অর্জন করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবো। জয়পুরহাট নামটি আমাদের চালিকাশক্তি। আমাদের জন্য এখন ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা বিশেষভাবে প্রয়োজন। ক্রীড়া প্রেমীদের কাছে আমাদের চাওয়া একটি ইট, একটি টিন, এক কেজি রড, এক বস্তা সিমেন্ট, এক ট্রলি বালি, একটি দরজা, একটি জানালা, শ্রমিকের এক দিনের পারিশ্রমিক যে যতটুকু পারবেন আমাদের পাশে দাঁড়ান।
যোগাযোগ
01781517070
01735633398
01748758323