GFA গোয়াইনঘাট ফুটবল একাডেমী
স্থাপিতঃ ২০২৫ইং
(1)

27/02/2026

শুভ কামনা সবার জন্য 🥇

21/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি — আমি কি ভুলিতে পারি।

শহীদদের আত্মত্যাগেই আজ আমাদের মাতৃভাষা বাংলা।
একুশ মানে মাথা নত না করা, একুশ মানে আত্মমর্যাদা।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।

একুশের চেতনা থাকুক হৃদয়ের গভীরে চিরদিন।
মাতৃভাষার জন্য জীবন দেওয়া বীরদের সালাম।

২১শে ফেব্রুয়ারি 🇧🇩✊

19/02/2026

বাংলাদেশের গোল্ডেন বয় 🥇
টিপু স্যার ♥️🫂
আমাদের একাডেমির পক্ষ থেকে আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো 😍

18/02/2026

আসসালামু আলাইকুম 😍
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ☪️

আলহামদুলিল্লাহ 🤲সফলভাবে একাডেমি কাপের ফাইনালের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।আজকের সকল খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালদের উপস্থিত...
18/02/2026

আলহামদুলিল্লাহ 🤲
সফলভাবে একাডেমি কাপের ফাইনালের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

আজকের সকল খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালদের উপস্থিতি ও আন্তরিকতার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️
এই একাডেমি কাপ দিয়েই আমাদের নতুন যাত্রা শুরু — ইনশাআল্লাহ আমরা গোয়াইনঘাটের ফুটবলের উন্নয়নের জন্য ভালো ও ইতিবাচক কিছু করতে চাই।

যারা আজ ফাইনালের বাছাই থেকে বাদ পড়েছো, মন খারাপ করবে না। এটা শেষ নয়, বরং তোমাদের জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করার সুযোগ। কঠোর পরিশ্রম করো, সময় তোমাদেরও আসবে ইনশাআল্লাহ। 💪⚽

সবাই আমাদের জন্য দোয়া করবেন। 🤍

17/02/2026

গোয়াইনঘাট উপজেলা আয়তনের দিক থেকে অনেক বড়। বর্তমানে আমাদের উপজেলায় ২টি একাডেমি রয়েছে—

১️⃣ সদর ফুটবল একাডেমি, গোয়াইনঘাট
২️⃣ গোয়াইনঘাট ফুটবল একাডেমি, তোয়াকুল

সরকারি নিয়ম অনুযায়ী একটি একাডেমি থেকে আরেকটি একাডেমির দূরত্ব প্রায় ২৫–৩০ কিলোমিটার থাকা উচিত, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শুধু ফুটবলের উন্নয়ন হয়—এই লক্ষ্যেই একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে।

সদর এলাকার ফুটবলাররা সদর ফুটবল একাডেমিতে নিয়মিত অনুশীলন করতে পারবে।
আর দক্ষিণ গোয়াইনঘাটের ফুটবলাররা গোয়াইনঘাট ফুটবল একাডেমি, তোয়াকুল-এ অনুশীলনের সুযোগ পাবে।

এর ফলে পুরো উপজেলার ফুটবল আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ 🥇

আমাদের দেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু বেশিরভাগই গরিব পরিবারের সন্তান। পরিবার থেকে সব সময় সাপোর্ট পাওয়া যায় না। আসা-যাওয়ার খরচ বহন করতে না পেরে অনেকেই ফুটবল থেকে হারিয়ে যায়।

২টি আলাদা স্থানে একাডেমি থাকায় খেলোয়াড়রা বাড়তি সুবিধা পাবে এবং স্থানীয়ভাবে অনুশীলনের সুযোগ পাবে।

আর একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখছি—
আমাদের একাডেমির আগের নাম ছিল গোয়াইনঘাট ফুটবল একাডেমি।
সরকারি আইন অনুযায়ী বর্তমানে এর নাম হয়েছে গোয়াইনঘাট ফুটবল একাডেমি, তোয়াকুল।

অনেকেই এই বিষয়টি জানেন না বা অবগত নন। তাই সবাইকে অবগত করার জন্য এই পোস্ট।

আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন ?
আমরা সবাই মিলে গোয়াইনঘাটের ফুটবলকে এগিয়ে নিতে চাই ❤️⚽

17/02/2026

আগামীকাল সকাল
⏰১০ টার আগে উপস্তিত থাকবেন সবাই
তোয়াকুল কলেজ মাঠ 🏟️

সুপ্রিয় গোয়াইনঘাট ফুটবল একাডেমি তোয়াকুল,এর খেলোয়াড়বৃন্দ ❤️আসসালামু আলাইকুম।আগামীকাল (বুধবার) আমাদের একাডেমি পরিদর্শনের...
17/02/2026

সুপ্রিয়
গোয়াইনঘাট ফুটবল একাডেমি তোয়াকুল,
এর খেলোয়াড়বৃন্দ ❤️

আসসালামু আলাইকুম।
আগামীকাল (বুধবার) আমাদের একাডেমি পরিদর্শনের জন্য বা.ফু.ফে-এর কোচ উপস্থিত থাকবেন, ইনশাআল্লাহ।
অনুর্ধ ১৪

📍 স্থান: তোয়াকুল কলেজ মাঠ 🏟️
🕜 সময়: জানিয়ে দেওয়া হবে সকাল বেলা হওয়ার সম্ভাবনা রয়েছে ।
👕 সবাইকে একাডেমির নির্ধারিত জার্সি সেইফ কার্ড লং মুজা পরে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।

আমাদের একাডেমির সিনিয়র ও জুনিয়র সকল খেলোয়াড়ের উপস্থিতি একান্তভাবে কাম্য। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।

যদি কারও জরুরি ও গ্রহণযোগ্য কারণ থাকে, তাহলে অবশ্যই আগে থেকে জানাবে। তবে বিনা কারণে অনুপস্থিত থাকবেন না দয়া করে 🙏

সবাই প্রস্তুত থাকবো এবং একসাথে আমাদের একাডেমির সুনাম ধরে রাখবো, ইনশাআল্লাহ। 🤝⚽

নির্বাচন উপলক্ষে আমাদের একাডেমীর প্র্যাকটিস সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তীতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার প্র্যাক...
08/02/2026

নির্বাচন উপলক্ষে আমাদের একাডেমীর প্র্যাকটিস সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তীতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার প্র্যাকটিস শুরু করা হবে।

আজকের অনুশীলন ⚽️✅তোয়াকুল কলেজ মাঠ 🏟️গোয়াইনঘাট ফুটবল একাডেমি তোয়াকুল 🥇
02/02/2026

আজকের অনুশীলন ⚽️✅
তোয়াকুল কলেজ মাঠ 🏟️
গোয়াইনঘাট ফুটবল একাডেমি তোয়াকুল 🥇

01/02/2026

আগামীকাল বিকাল ৩ ঘটিকায়⏱️
📍 তোয়াকুল কলেজ মাঠে আমাদের অনুশীলন ⚽️🏟️
অনুর্ধ্ব ১৪ সহ সবাই উপস্তিত থাকবেন ⚽️

Address

Jangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when GFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category