23/05/2020
#ইসলামপাড়া_ফ্রেন্ডস_ক্লাব_এর_পক্ষ_থেকে_সবাইকে_পবিত্র_ঈদ_উল_ফিতরের_শুভেচ্ছা
োবারক
মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর আমাদের জীবনে এক আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর ।
ঈদ মানে সীমাহীন আনন্দ! ঈদ মানে অফুরন্ত খুশী আর ভালোবাসা! ঈদ মানে ধনী-গরিব মেহনতী মানুষের পরস্পরের প্রতি ভেদাভেদ ভুলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া। কিন্তু ২০২০ সাল এর ঈদ ভিন্ন এক বেদনার অনুভূতি নিয়ে হাজির আমাদের সামনে। এ এক নতুন অভিজ্ঞতা। মহামারী করোনা ভাইরাস (কভিড-১৯) এর ত্রাসে স্তব্ধ হয়ে গেছে গোটা পৃথিবী। সময়ের পরিক্রমায় ঠিক এমন সময়েই আমাদের সামনে এবারের অন্যরকম ঈদ।
নানা প্রতিকূলতা ও বিড়ম্বনা স্বত্বেও বাঙালি জাতি ঈদ এলে সবকিছু ভুলে অভ্যস্ত আনন্দে মেতে উঠে। উৎসবপ্রিয় জাতির এবারের ঈদেও এর ব্যতিক্রম হতো না-যদি না একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মহামারি করোনা বা কোভিড-১৯ এর সংক্রমণে বিশ্ব সভ্যতা আজ লকডাউনের কবলে না পড়তো!
আজকে দেশে দেশে মৃত্যুর মিছিল আর বুকফাটা কান্নার প্রতিধ্বনি। তার মাঝে দীর্ঘ একমাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের উৎসব! আনন্দ-বেদনার মর্ম বিষাদ হয়ে এসেছে। সকলের জন্য এটা এক দুর্বোধ্য কঠিন সময়। এমন কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আর কখনো আসেনি। তাই এবার আমাদের ঈদ হবে ম্রিয়মাণ। করোনা মহামারি দুর্যোগের ঘনঘটা শেষে পৃথিবী আবার সুস্থ হবে, নির্মলা হবে। আবার উৎসব হবে। সে পর্যন্ত আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে।
এবার ঈদের আনন্দকে না হয় অন্যভাবে পালন করি। যার যার সাধ্যমত করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় গরীব মানুষের পাশে গিয়ে দাঁড়াই। এটাও ঈদের আনন্দ’র চেয়ে কম আনন্দ নয়।
জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ঈদ করতে বাড়ি ফিরচ্ছেন। এর ফলে লকডাউন অমান্য ও স্বাস্থ্যবিধি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। এই পরিস্থিতিতে সকলকে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখাকে গুরুত্ব দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন।
আল্লাহ আমাদের সবাইকে মহামারী দুর্যোগ থেকে রক্ষা করুন, আমিন।
#সামাজিক_দূরত্ব_বজায়_রাখুন 👈
#নিরাপদে_থাকুন👈
মোঃ আমানুল্লাহ আমান
যুগ্ম সাধারণ সম্পাদক
ইসলামপাড়া ফ্রেন্ডস ক্লাব