09/11/2022
জীবনের প্রথম প্রতিযোগীতামূলক ম্যাচে এক ওভারে ছয়জন ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন বিঙ্গা দ্যা স্পিডষ্টার ব্রেট লি। অবাক হচ্ছেন? আরেকটি অবাক হওয়ার মতো কথা বলি। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ম্যাচ থেকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত ইঞ্জুরি নিয়ে খেলেছেন তিনি। শতভাগ ফিট হয়ে কখনো কোনো ম্যাচ খেলতে পারেননি;
আরেকটি অবাক করা কথা বলি? ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৩+ কিলোমিটার গতিতে একটানা পাঁচ বল করার পর ষষ্ঠ ডেলিভেরির সময় তার বাহুর রগ ছিড়ে যায়। তবুও পুরো দশ ওভারের স্পেল শেষ করেছিলেন। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে অঝরো কেঁদেছিলেন তিনি। তার কান্না দেখে সতীর্থ রিকি পন্টিং ও ক্যামেরুন হোয়াইট জিজ্ঞেস করেন "ব্যথা কি খুব বেশি হচ্ছে?" তারা ফিজিওসহ পুরো মেডিকেল বোর্ড নিয়ে আসেন ড্রেসিংরুমে। কিন্তু ব্রেট লি জানান তিনি ব্যথার জন্য কান্না করছেননা, ব্যথার জন্য কান্না করলে রগ ছিড়ে যাওয়ার পরেই মাঠ থেকে উঠে আসতেন। তার কান্না করার কারন হলো তার ব্যক্তিগত ওভারের ষোলটি বল তিনি ১৩০+ গতিতে করেছেন, ১৪৫+ কিলোমিটারের নিচে বল করার কারনেই তিনি কান্না করেছিলেন;
বাঁম পায়ের গোড়ালির জন্য ছয়বার, ডান পায়ের হাটুর জন্য চারবার, কোমড়ের জন্য তিনবার, কাঁধের জন্য পাঁচবার, বাহুর জন্য একবার এবং কনুইয়ের জন্য দুইবার মোট একুশবার সার্জারির ছুড়ি, কাঁচির নিচে গিয়েছিলেন ব্রেট লি। যা সত্যিই এক অদ্ভূত ব্যপার; গতির সাথে কখনো আপোষ না করা ব্রেট লির আজ জন্মদিন...
শুভ জন্মদিন ম্যান