16/05/2026
🛑আন্ত:বিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট ২০২৫-২৬ আপডেট🛑
আন্ত:বিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্টের প্রথম দিন শেষে গোবিপ্রবি ৬ নং র্যাংকিং-এ অবস্থান করছে। প্রথম দিনের প্রথম ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে হার দিয়ে শুরু হলেও কুয়েট ও রাবিপ্রবির বিপক্ষে জয় লাভ করে গোবিপ্রবি। মোট ১২ সেটের মধ্যে ৭টি জয়, একটি ড্র ও ৪টি সেটে পরাজিত হয় গোবিপ্রবি। আগামীকাল প্রথম ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে গোবিপ্রবি।