02/06/2025
যখন তোমার কেউ ছিল না,তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি।
বাঙালীর সাথে প্রবাদ বাক্যটা যায়ও বটে। জন্ম থেকে ঝখন ফুটবল খেলাটা দেখেছি,ভালোবাসাটা ফুটবলের জন্যই ছিল। বাংলাদেশ ফুটবল নিয়ে আগ্রহ শুরু হয় ২০২১ সালে 'save bangladesh football' পেজ ফলো করা থেকে। বাসায় টিভি নেই। তখন অইভাবে ল্যাপটপ থেকেও কিভাবে দেখব জানতাম না। ঠিক কার সাথে ম্যাচ ছিল মনে নেই,ওইদিন ম্যাচ এর সময় বেড়িয়ে পরলাম।যদি কোনো দোকানে দেখতে পারি! খুজে পেতে পেতে হাফটাইম শেষ। পরের হাফ দেখতে গিয়ে গ্যালারি তে খুজে পেলাম একদল পাগলা সমর্থকদের। তারা কারা কিছুই জানতাম না। একটা লেখাই চোখে পড়েছিল। লেখাটা ছিল 'Bd Ultras'। বাসায় এসে খুজে বের করলাম ফেসবুকে তাদের। তখনও আল্ট্রাস কি জানতাম না। ধীরে ধীরে পরিচয় হলাম তাদের সাথে,তাদের সংস্কৃতির সাথে। ২০২১ সালে এমন কাউকে অন্তত আমার সামনে বাংলাদেশ ফুটবল নিয়ে কোনো আগ্রহ দেখাতে দেখিনি। সবাই দেশের ক্রিকেট আর ইউরোপ এর ফুটবলেই বুদ হয়ে আছে। ২০২১ থেকে ২০২৫, ৪ বছর। নিজের চোখে দেখেছি আল্ট্রাস কে। শুন্য গ্যালারি তে নারী-পুরুষ ভেদাভেদ না করে দেশের ফুটবল এর জন্য কাজ করতে দেখেছি। নিজের খেয়ে নিজের খরচে দেশের জন্য লড়েছে।ফুটবল এর জন্য লড়েছে। আমার মত হাজারো সমর্থক অপেক্ষায় ছিল দেশটা কবে নেপলস শহর এর মত ফুটবল টাকে ভালোবাসবে। হয়ত কোনো জয়ে সারারাত উম্মাদ হবে। সেদিন এসেছে। দেশের ফুটবল পালে হাওয়া লেগেছে। কিন্ত সুদিন এর শুরুতেই বাফুফে ভুলে গেল কারা এই সুদিন আনার কারিগর। কারা এই শুন্য গ্যালারি তে গলা ফাটিয়েছে। কেন আল্ট্রাসদের বিয়োগের চেষ্টা?
ব্যাক্তিগত ভাবে বাফুফের কর্মকর্তাদের আমার কোনোদিনও যোগ্য মনে হয়নি।অনেকের হয়তবা ফুটবল নিয়ে কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। যেখানে ইউরোপে ক্লাব না দেশের ফুটবল এ হোম এডভান্টেজ এর জন্য নিজেদের ফেডারেশনই সমর্থকদের সহায়তা করে সেইখানে আল্ট্রাসদের আজ অবহেলা করা হচ্ছে। ম্যাচের দেড় মাস আগে থেকেই বাফুফেকে সব জানানো হয়েছে। ৩ হাজার টিকেট নিজদের টাকায় কিনবে বলেছে।সেইখানে এত কাহিনি করে বলা হচ্ছে ১০০ টিকিট! যা অতি দুঃখজনক। কেন তাদের সাথে এমন আচরণ?
উত্তর টাও খুবই সহজ। অতীতে দেখেছি আল্ট্রাস কিভাবে ফেডারেশনের এর দূর্ণীতির কাজে বাধা দিয়েছে। সালাউদ্দিন আমলে আল্ট্রাসদের উপর মরণঘাতী হামলাও হয়েছে। কিছুদিন আগেও সিন্ডিকেট এর বিরুদ্ধে কট্টর সমালোচনা করেছে। ফাহমিদুলকে ফিরিয়ে আনার জন্য বাফুফে এবং কোচের কড়া নিন্দা করেছে। আগের বার কোচের সিন্ডিকেটের ইশারায় চলার কারণে জিতা ম্যাচ ড্র করে ফিরেছে দল। তবে খেলা বাইরে হওয়ায় গ্যালারিতে আল্ট্রাস ছিল না। বাফুফে অন্তত এইটুকু জানে কোচ যা করেছে আর গ্যালারিতে আল্ট্রাস থাকলে পরিনতি কি হতে পারে। এইবার হোম ম্যাচ। সিন্ডিকেট এর পরিকল্পনা অনুযায়ী আল্ট্রাসদের সাথে এমন করা হচ্ছে? প্রশ্ন থেকেই যায়।
Bangladeshi Football Ultrasরা হচ্ছে এই দেশের ফুটবল এর প্রাণ। তাদের মচকে দিতে পারেন,তবে ভাঙতে পারবেন না। আল্ট্রাস ছিল,আল্ট্রাস আছে,আল্ট্রাস থাকবে। নবজাগরণের শুরু হয়েছিল আল্ট্রাস সংস্কৃতির মাধ্যমে। আল্ট্রাস থাকবে...... 🥷
Bangladeshi Football Ultras
❌✖️
❌❌