Farajee Super League

Directions Website Contact the business

Farajee Super League This is a community-based sports organization in Kapasia, Gazipur

29/08/2026
28/08/2026
27/06/2026

🏆 আলহামদুলিল্লাহ! আরেকটি গৌরবময় অর্জন! 🇧🇩🏏
বাংলাদেশ কম্বাইন্ড স্কুল ক্রিকেট দলের হয়ে পাকিস্তান সফরে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন।

গাজীপুর স্পোর্টস একাডেমীর গর্ব Naiem Hasan Sobuj ফাইনালে তিনি দায়িত্বশীল ব্যাটিং করে ৫৬ বলে ৪৮ রান করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে ছিলেন অসাধারণ ধারাবাহিক।

📊 টুর্নামেন্ট পরিসংখ্যান:
🏏 ম্যাচ: ৫
🏏 মোট রান: ২৭৯
💯 সর্বোচ্চ ইনিংস: ১০১ (অপরাজিত)*
📈 ব্যাটিং গড় (Average): ৬৯.৭৫
🥈 টুর্নামেন্টের ২য় সর্বোচ্চ রান সংগ্রাহক
🏆 ম্যান অব দ্য ফাইনাল
নাঈম হাসান সবুজের এই অসাধারণ সাফল্য তাঁর কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ক্রিকেটের প্রতি নিবেদনের উজ্জ্বল প্রতিফলন। তাঁর এই অর্জন শুধু Gazipur Sports Academy জন্য নয়, বরং বাংলাদেশের স্কুল ক্রিকেটের জন্যও অত্যন্ত গর্বের।
গাজীপুর স্পোর্টস একাডেমী পরিবারের পক্ষ থেকে নাঈম হাসান সবুজকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি, এই সাফল্য তাঁর ক্রিকেট ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং একদিন তিনি বাংলাদেশের জাতীয় দলের জার্সিতেও একইভাবে দেশের জন্য গৌরব বয়ে আনবেন, ইন শা আল্লাহ।
🌟 Congratulations, Naiem Hasan Sobuj!
🏆 Man of the Final
🥈 Tournament's 2nd Highest Run Scorer
💯 279 Runs in 5 Matches | Average: 69.75
Keep Shining. Keep Making Bangladesh Proud.

আলহামদুলিল্লাহ! 🇧🇩🏏
23/06/2026

আলহামদুলিল্লাহ! 🇧🇩🏏

আলহামদুলিল্লাহ! 🇧🇩🏏
গাজীপুর স্পোর্টস একাডেমীর গর্ব,
Naiem Hasan Sobuj বাংলাদেশ কম্বাইন্ড স্কুল ক্রিকেট দলের হয়ে পাকিস্তানের হাবিব পাব্লিক স্কুল এর বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেছেন।
মাত্র ৬৮ বলে ৯৬ রান করে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর এই চমৎকার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা, যা তাঁর প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিশ্রমের উজ্জ্বল প্রতিফলন।

নাঈম হাসান সবুজের এই অসাধারণ পারফরম্যান্সের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তিনি দেশ ও একাডেমির সুনাম আরও উজ্জ্বল করবেন।
Congratulations, Naiem Hasan Sobuj! 🌟 Proud of You, Champion! 🇧🇩🏏

15/05/2026

Cricket__Career_Strategy (অবশ্যই পড়বেন পোষ্টটি)
Gazipur Sports Academy

আসসালামু আলাইকুম

প্রায়ই গ্রুপে পোস্ট করেন জাতীয় দলে কিভাবে সুযোগ পায় বা ক্রিকেটে ক্যারিয়ার করতে হলে কি করতে হবে?

কোনো কিছুই এতো সহজে পাওয়া যায়না আবার একদিনে বা একটি টুর্নামেন্ট দিয়েও নিজেকে প্রমাণ করা সম্ভব নয়। জাতীয় দল পর্যন্ত যেতে অনেক ধাপে নিজেকে প্রমান করে তারপর দলে ডাক পেতে হবে।
জেনে নেওয়া যাক কি কি ধাপে এগিয়ে যেতে হবে আপনাকে।

★ প্রথম ধাপ - একাডেমি 👇
ক্রিকেটের শুরুটা এখান থেকেই। বয়স ৬-১০ বছরের বয়সে শুরুটা বেশি ভালো তবে যেকোনো বয়সেই একাডেমিতে ভর্তি হওয়া যাবে। ক্রিকেট একাডেমি আপনার স্কুলের মতো, যেখানে আপনি অ, আ, A,B,C শিখবেন, এরপর বানান করা শিখবে, পড়তে শিখবেন এরপর উচ্চশিক্ষা অর্জন করে নিজ পেশায় চাকরি করবেন।
ঠিক সেভাবেই ক্রিকেট একাডেমিতে আপনি ব্যাট ধরা শিখবেন, বল ধরা শিখবেন, ক্যাচ নেয়া শিখবেন, বল করা শিখবেন, ব্যাট চালানো শিখবেন এরপর নেটে ব্যাটিং করে নিজেকে তৈরি করে প্রাক্টিস ম্যাচ খেলবেন আর ভুল গুলো নিয়ে একাডেমির কোচের কাছে ভুল নিয়ে কাজ করবেন।
একাডেমিতে প্রাক্টিসের পাশাপাশি অন্যান্য কম্পিটিশন ও লিগে অংশ নিতে হবে এবং এগুলো জানতে ও অংশ নিতে আপনার কোচই আপনাকে গাইড করবে, রেডি করে দিবে।
আপনি যতো দিন ক্রিকেটের সাথে থাকবেন ততোদিন আপনাকে কোনো কোচ বা একাডেমির অধীনে থাকতেই হবে। বিকেএসপি ও একটি একাডেমি।
যেমন দেখবেন যে, জাতীয় দলের খেলোয়াড় সাকিব, মুমিনুল, ইমরুল কায়েস, মিথুন কিছু হলে সালাউদ্দিন স্যারের কাছ চলে যায়, মুশফিক, সোহান, তামিম ফাহিম স্যারের কাছে চলে যায় অথচ তারা সারা বছরই বিসিবির বিদেশি কোচের অধিনে কাজ করে।

★ দ্বিতীয় ধাপ - বয়স ভিত্তিক টুর্নামেন্টঃ 👇

বিসিবির অধিনে প্রতিবছর জেলা পর্যায়ে অনূর্ধ্ব - ১৪,১৬,১৮ প্রতি জেলায় একটি আলাদা আলাদা বয়সী বয়স ভিত্তিক দল গঠন করে। এই দল গুলোর দায়িত্বে একজন জেলা ও জেলা ক্রিড়া সংস্থা। এভাবে ৬৪ জেলায় ৬৪ টি দল গঠন হবে। বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এ ট্রায়াল হয় নিজ জেলা স্টেডিয়ামে জেলা কোচ ও জেলা ক্রিড়া সংস্থার অধিনে। ট্রায়ালের জন্য আপনার নিজ জেলা কোচ ও ক্রিড়া সংস্থায় যোগাযোগ করুন, তবে প্রথম ধাপে না থাকলে চান্স না পাওয়ার সম্ভাবনা ৯৯%।
এই বাছাইয়ের পর এই দল গুলো একটি টুর্নামেন্টে অংশগ্রহন করে। একটি বিভাগের অধিনে যে কয়টি জেলা দল আছে তাদের নিয়ে এই টুর্নামেন্ট হয় এই টুর্নামেন্টে যারা ভালো খেলে তাদের নিয়ে তৈরি হয় বিভাগীয়সহ মোট ১০টি দল। দলগুলের নাম নিচে দিয়ে দিলাম 👇

* রাজশাহী বিভাগ
* বরিশাল বিভাগ
* খুলনা বিভাগ
* সিলেট বিভাগ
* রংপুর বিভাগ
* চিটাগং বিভাগ
* ঢাকা সাউথ
* ঢাকা নর্থ
* ঢাকা মেট্রো
* বিকেএসপি
এই দশটি দলের মধ্যে আবার একটি টুর্নামেন্ট হবে, সেখান যারা ভালো খেলবে তাদের মধ্যে ৩০-৪০ জনের মতো প্লেয়ার নিয়ে হবে অনূর্ধ্ব জাতীয় দলের ক্যাম্প, এই ক্যাম্পের মধ্যে থেকে ১৫ জন দিয়ে তৈরি হবে অনূর্ধ্ব ১৫/১৭/১৯ জাতীয় দল। এই প্লেয়ার গুলেই জাতীয় দলের পাইপলাইন। এরাই আগামীতে জাতীয় দলেকে সার্ভিস দিবে।

★ ঢাকা লিগ (১ম, ২য়, ৩য় বিভাগ লিগ)👇

পেশাদার ঘরোয়া লিগের শুরুটা এখানেই।
এখানে খেলার কোনো বয়সের বাধা বাধ্যকতা নেই। যোগ্যতা সম্পন্ন যেকোনো বয়সের প্লেয়ার এখানে খেলতে পারবে। বয়স ভিত্তিক বিভাগ ও জাতীয় খেলার অভিজ্ঞতা থাকলে এ লিগে দল পেতে অনেক সহয হয়। এ লিগ থেকেই ক্রিকেটারা পেশাদার ভাবে অর্থ উপার্জন করা শুরু করে।

★ BPL ও ঢাকা প্রিমিয়ার লিগ 👇

ঘরোয়া লিগ ও বাংলাদেশের ফ্রেন্চাজি ক্রিকেটের সব থেকে বড় আয়োজন এটাই। এখনের পারিশ্রমিক আপনারা সবাই জানেন। সর্বনিন্ম ৫ লাখ টাকা থেকে কোটি টাকা পারিশ্রমিক নেন ক্রিকেটাররা এই লিগ থেকে এবং এখানে ভালো করলে জাতীয় দলে সরাসরি খেলারও সুযোগ চলে আসতে পারে যে কারোরই।

★ প্রথম শ্রেনী ক্রিকেট লিগ 👇

বাংলাদেশ ক্রিকেট লিগ (BCL), জাতীয় ক্রিকেট লিগ (NCL) বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত First class cricket tournament. জাতীয় দলের পাইপলাইনে থাকা প্লেয়ারদের নিয়ে এই টুর্নামেন্ট হয়। এতে করে পাইপলাইনে থাকা প্লেয়াররা ম্যাচ খেলে জাতীয় দলের জন্য রেডি থাকতে পারে, নিজের ভুল ঠিক করে নিতে পারে। এখানেও ভালো খেললে সরাসরি টেস্ট দলে সুযোগ পাওয়া ও বিপিএলে দল পাওয়া অনেক সহজ।

★ বাংলাদেশ 'এ' দল / HP team 👇

উপরের ধাপ গুলোতে যারা নিয়মিত performance করতে পারেন তাদের নিয়ে তৈরি এই 'এ' দল / ছায়া দল / High performance camp. এখানে জাতীয় দলে খেলার সম্ভবনা আছে এমন প্লেয়ারদের নিয়ে এ দল গঠন করে বিসিবি। এরা এই ক্যাম্পে ফিটনেস, টেকনিক্যাল বিষয় নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য প্রস্তুতি নেয় সারা বছর। জাতীয় দলে প্রয়োজন পরলেই টিম ম্যানেজমেন্ট এখান থেকে ব্যাক-আপ প্লেয়ার ডাকে নেন পরবর্তী টুর্নামেন্টে। মিথন, সাদমান, সৌম্য, বিজয়, রাব্বি সহ আরও অনেক ঘরোয়া লিগে performance করা প্লেয়ার এই ক্যাম্পে নিজের জাতীয় দলের জন্য তৈরি করে নিচ্ছেন। দলের প্রয়োজনে যোগ দিবেন টিমের সাথে আর জাতীয় দলে খারাপ খেললে এই 'এ' দলে পাঠাবে রিকোভারি করতে। এখানেও performance ধরে রাখতে না পারলে বাদ পরতে হবে 'এ' দল থেকে সেখানে আসবে ঘরোয়া লিগে performance করা নতুন প্লেয়ার।

সুতরাং জাতীয় দলে খেলতে হলে এসব ধাপ আপনাকে পার করেই আসতে হবে। সরাসরি খেলার বা সুযোগ পাবার কোনো সম্ভবনাই নেই। আপনাকে চেইন ধরেই এগোতে হবে।
টিভির সামনে বসে অথবা ফেইসবুকে যেকোনো প্লেয়ার নিয়ে মন্তব্য করা অনেক সহজ কিন্তু এদের যোগ্যতা দিয়ে এই ধাপ পার করেই এখানে এসেছে।

এই ধাপের কোন পর্যায় আপনি আছেন সেটা দেখে নিজে নিজের একশন প্লান বানিয়ে নিন। কারন সুযোগ প্রতি বছরই আসবে আর সে সুযোগ কাজে লাগাতে আপনাকেই হবে।
MD Parvez Hasan Sir❤️

Congratulations ❤️
13/05/2026

Congratulations ❤️

Thanks to all the selectors and managers and counselors of Gazipur!
13/05/2026

Thanks to all the selectors and managers and counselors of Gazipur!

Alhamdulillah.
12/05/2026

Alhamdulillah.

Address

Khirati, Kapasia
Gazipur
1730

Alerts

Be the first to know and let us send you an email when Farajee Super League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farajee Super League:

Shortcuts

Share

Category